‘আপনার জন্মটাই অ্যাক্সিডেন্ট’, পাহাড়ের কোলে রোম্যান্সে বুঁদ, প্রেমিকা সৌমিকে ট্রোল, ঢাল হয়ে দাঁড়ালেন দেবজ্যোতি
অরুণাচলে বাইক ট্রিপে টেলিপাড়ার নতুন প্রেমিক যুগল। পাহাড়ের কোলে রোম্য়ান্সে ডুব দিলেন দেবজ্যোতি-সৌমি। ট্রোল ধেয়ে আসতেই কড়া জবাব।
বরফাবৃত পাহাড় ও প্রকৃতির কোলে ভালোবাসার মানুষটির সঙ্গে কাটানো মুহূর্ত সারাজীবনের জন্য মনের কোণে অমলিন হয়ে থাকে। তবে সোশাল মিডিয়ার যুগে প্রেমের এমন রূপকথা তুলে ধরতে গিয়ে কটাক্ষ ও ট্রোলিংয়ের মুখোমুখি হতে হলো টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৌমি চক্রবর্তী-কে। বয়ফ্রেন্ড দেবজ্যোতি রায় চৌধুরী-র সঙ্গে বাইকে চেপে অরুণাচল প্রদেশে রোড ট্রিপে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই ভালোবাসায় ভরা একের পর এক ছবি পোস্ট করতেই শুরু হয় ট্রোলারদের আক্রমণ।

‘এটা আবার কত নম্বর বয়ফ্রেন্ড?’— ট্রোলিংয়ের শিকার সৌমি:
পাহাড় ও নীলাভ পটভূমির সামনে দেবজ্যোতির বাহুডোরে দাঁড়ানো সৌমির রোম্যান্টিক ছবি সোশাল মিডিয়ায় আসতেই তোলপাড় নেটপাড়া। সৌমির সম্পর্কের অতীত টেনে মন্তব্য বাক্সে এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘এটা কত নম্বর? আবার বয়ফ্রেন্ড চেঞ্জ?’ সেখানে অবশ্
দুর্ঘটনার খবরেও রেহাই নেই: অন্য একটি পোস্টে সৌমি জানান যে অরুণাচল প্রদেশের পাহাড়ি পথে তাঁরা অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। কিন্তু সেই মারাত্মক অভিজ্ঞতার কথা শুনেও থেমে থাকেনি কটাক্ষ। অতীত সম্পর্কের টানাপোড়েন টেনে এক অনুরাগী বিষোদ্গার করে লেখেন, ‘যেদিন চিট করেছিলে ওই মানুষটার সঙ্গে... হিস্ট্রি রিপিটস! কারুর খারাপ করে ভালো থাকা যায় না।’
শান্ত সৌমি, প্রেমিকার পাশে দাঁড়িয়ে দেবজ্যোতির গর্জন:
এমন কুরুচিকর মন্তব্যের জবাবে সৌমি কেবল একটি ছোট্ট শব্দে প্রতিক্রিয়া দিয়ে লেখেন— ‘বাহ!’। তবে প্রেমিকার দিকে ধেয়ে আসা এমন কুৎসিত আক্রমণের সামনে আর চুপ থাকতে পারেননি বয়ফ্রেন্ড দেবজ্যোতি।
সপাট জবাব দেবজ্যোতির: ট্রোলারকে পাল্টা ধমক দিয়ে কড়া ভাষায় দেবজ্যোতি লেখেন, ‘আপনার জন্মটাই একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট স্যার। প্রমাণ ছাড়া কথা বলবেন না।’
প্রেমিকার অপমানে ঢাল হয়ে দাঁড়ানো এবং ট্রোলারদের এমন চাঁচাছোলা জবাব দেওয়া দেখে দেবজ্যোতির প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুগামীরা।
নেতিবাচকতা উড়িয়ে ভালোবাসার জয়:
ট্রোলিং ও কাদা ছোড়াছুড়ি চললেও অরুণাচলের সুন্দর প্রকৃতির কোলে দুটো মানুষের ভালোবাসার সমীকরণ কিন্তু ফিকে হয়নি। ট্রোলারদের কুরুচিকর মন্তব্যের উল্টো পিঠে অনেকেই এই জুটিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, জীবনের সব নেতিবাচকতা ভুলে একে অপরের পাশে থেকে এভাবেই যেন ভালোবাসার সুন্দর গল্পগুলো বেঁচে থাকে। প্রসঙ্গত, সদ্য় সমাপ্ত মেগা লক্ষ্মী ঝাঁপির সেটে শুরু দুজনের প্রেমের গল্প। এর আগে কনটেন্ট ক্রিয়েটার পৃথ্বীশের সঙ্গে খুল্লমখুল্লা সম্পর্কে ছিলেন সৌমি। তার আগে এক মুসলিম যুবকের সঙ্গেও প্রকাশ্যে প্রেম করতেন অভিনেত্রী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


