Soumitrisha: ‘জলজ্যান্ত বার্বি ডল!’: জল্পনার অবসান ঘটিয়ে ছোটপর্দায় ধামাকেদার কামব্যাক 'মিঠাই' সৌমিতৃষার! কোন চ্যানেলে?
লম্বা অপেক্ষায় পর টেলিভিশনের পর্দায় ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই নায়িকাকে এবার দেখা যাবে হেঁশেল সামলাতে। সঙ্গে থাকবে হাসির তড়কা। ‘লাফটার শেফস’-এর অনুকরণে বাংলা টেলিভিশনে আসছে নতুন শো, রাঁধুনি না কাঁদুনি।
'মিঠাই' ধারাবাহিকের মাধ্যমে বাঙালি দর্শকের হৃদয়ে রাজত্ব করা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ফের ফিরছেন ড্রয়িংরুমে! তবে এবার কোনো মেগা ধারাবাহিকের নায়িকা হয়ে নয়, একদম নতুন অবতারে ধামাকা করতে চলেছেন তিনি। সোনি আটের (Sony Aath) আসন্ন রান্নার শো 'রাঁধুনি না কাঁদুনি'-তে দেখা মিলবে সৌমিতৃষার।

শো-এ নায়িকার উপস্থিতি নিয়ে নানান জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে খবরে সিলমোহর দিলেন সৌমিতৃষা নিজেই। শো-এর গ্র্যান্ড ওপেনিং-এর লুক ফেসবুকের দেওয়ালে শেয়ার করেছেন সৌমিতৃষা। সেখানে গোলাপি রঙের নজরকাড়া পোশাকে ঠিক যেন এক 'বার্বি ডল'! নায়িকার কিউট অ্যানজেলিক অবতার দেখে রীতিমতো ক্লিন বোল্ড অনুরাগীরা।
রাজ চক্রবর্তী প্রোডাকশনের এই রিয়ালিটি শো-টির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউড সুপারস্টার অঙ্কুশ হাজরা। কিন্তু শো-এর অফিসিয়াল প্রোমো প্রকাশিত হওয়ার পর সেখানে সৌমিতৃষাকে দেখতে না পেয়ে ভক্তদের মনে তৈরি হয়েছিল নানান প্রশ্ন। তবে কি এই নতুন শো-তে থাকছেন না নায়িকা? সব জল্পনায় জল ঢেলে স্বয়ং সৌমিতৃষাই সোশ্যাল মিডিয়ায় শুটিং সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেন। ব্যাকগ্রাউন্ডে 'মেঁই আগর কহুঁ' গান আর ক্যাপশনে একগুচ্ছ মিষ্টি হৃদয়ের ইমোজি দিয়েই নিজের কামব্যাকের বার্তা নিশ্চিত করেছেন তিনি। কিছু ছবিতে হোস্ট অঙ্কুশ হাজরার আবছা অবতার চোখে পড়েছে
সৌমিতৃষার এই ছোটপর্দায় ফিরে আসার খবরে উন্মাদনা এখন চরমে। ভক্তদের একাংশ তো 'বিগ বস বাংলা'-র বিতর্কিত পরিবেশের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন— ‘খুব ভালো করেছো বিগ বসে না গিয়ে এমন মিষ্টি একটা শো-তে আসছো!’ এই শো-তে দেখা মিলবে সুস্মিত-উষসী, সৌরভ-দর্শনা, রূপাঞ্জনা-সুজয় প্রসাদ,কাঞ্চন-শ্রীময়ীদের। থাকবেন অভিনেতা-সঞ্চালক সায়ন-শ্যামৌপ্তি, অন্বেষা হাজরাও।
ছোটপর্দার বড় পর্দায় পা রাখার পর আবার ব্যাক-টু-ব্যাক ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন সৌমিতৃষা। মিঠাই-এর জনপ্রিয়তায় ভর করে দেবের নায়িকা হয়েছিলেন সৌমিতৃষা। প্রধান ছবিতে অভিনয় করার পর কালরাত্রি এবং কালরাত্রি ২-এর মতো ওয়েব সিরিজে দর্শক দেখেছে তাঁকে। এখন দেখার, তাঁর এই নতুন অবতার দর্শকদের কতটা হাসায় আর কাঁদায়! ৩রা অক্টোবর থেকে রাত ৯.৩০টায় সম্প্রচারিত হবে এই শো।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


