Soumitrisha Kundu: না কুকুর, না বিড়ান, এমনকী ঘোড়াও নয়! পোষ্য হিসেবে কোন প্রাণী চান সৌমিতৃষা?

ধারণত পোষ্য হিসেবে কুকুর, বিড়াল, পাখি বা মাছ রাখতে পছন্দ করেন মানুষ। বড় বড় তারকাদের ফার্ম হাউজে আবার ঘোড়াও দেখা যায় কখনো কখনো। তবে সৌমিতৃষার পছন্দ কিন্তু এক্কেবারে হটকে! 

Published on: Jun 13, 2026, 11:42:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু। জি বাংলার মিঠাই ধারাবাহিক বদলে গিয়েছিল অভিনেতক্রীর ভাগ্য। রাতারাতি আসে খ্যাতি, জনপ্রিয়তা। প্রায় আড়াই বছর চলেছিল সেই মেগা। এরপর অবশ্য বড় পর্দা, সিরিজেই দেখা মিলছে তাঁর। অনলাইনেও সৌমিতৃষার জনপ্রিয়তা তুঙ্গে। শুধু ভারত নয়, বাংলাদেশেও ছড়িয়ে আছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। এমনকী অভিনেত্রীর জন্মদিন হোক বা নতুন কোনো কাজ আসুক, পুজো দিতে মন্দিরে ছোটেন ভালোবাসার সেই মানুষরা।

পোষ্য হিসেবে কোন প্রাণী চান সৌমিতৃষা?
পোষ্য হিসেবে কোন প্রাণী চান সৌমিতৃষা?

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করলেন অভিনেত্রী। সাধারণত পোষ্য হিসেবে কুকুর, বিড়াল, পাখি বা মাছ রাখতে পছন্দ করেন মানুষ। বড় বড় তারকাদের ফার্ম হাউজে আবার ঘোড়াও দেখা যায় কখনো কখনো। সৌমিতৃষার পছন্দের পোষ্যের নাম শুনলে একটু অবাক হতে হয় বৈকি! একটি হাতির ভিডিয়ো শেয়ার করলেন তিনি। এক জনৈক মহিলা সেই ভিডিয়ো শেয়ার করে লিখেছিলেন, ‘একমাত্র পোষ্য যাকে আি বাড়ি নিয়ে যেতে চাই’! আর সেই ভিডিয়ো নিজের স্টোরিতে শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, ‘আহ! এখন আমারও একটা হাতি চাই’।

সৌমিতৃষার ইনস্টাগ্রাম স্টোরি।
সৌমিতৃষার ইনস্টাগ্রাম স্টোরি।

সৌমিতৃষাকে শেষ দেখা গিয়েছিল হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ কালরাত্রির দুটি সিজনে। মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর বড় পর্দাতেও দুটি কাজ এসেছে তাঁর। দেখা গিয়েছে প্রধান আর ১০ই জুন সিনেমাতে। প্রথম ছবিতে তাঁর নায়ক ছিলেন দেব। আর ১০ই জুনে সৌমিতৃষার বিপরীতে ছিলেন সৌরভ দাস।

এবার, 'হইচই' টিভি প্লাস-এ নতুন গল্প নিয়ে আসছেন সৌমিতৃষা। গল্পের নাম, 'আতঙ্ক'। এক্ষেত্রে একসঙ্গে আসবে না এর এপিসোডগুলি। প্রতি বুধবার হইচইতে আসবে একটি করে নতুন এপিসোড। সৌমিতৃষার নতুন গল্পের বিষয়বস্তু ও বেশ আকর্ষণীয়। এখানে গল্পের নায়িকা, পূর্বা। সেই চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে। তাঁর বিপরীতে দেখা যাবে, অভিষেক বসুকে। তাঁর চরিত্রের নাম, অরিন্দম। আর সিরিজের নাম ‘আতঙ্ক’।

অভিনয়ের পাশাপাশি এতদিন রাজনীতিতেও বেশ সক্রিয় ছিলেন সৌমিতৃষা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রায় দেড়মাস ধরে একটানা ঘাসফুল দলের হয়ে প্রচার চালিয়েছিলেনবাংলার নানা প্রান্তে ঘুরে। এমনকী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর ভালোবাসা-র কথাও জাহির করছিলেন খোলা গলায়। উলটো দিকে, মুখ্যমন্ত্রী প্রতি বছরই সৌমিতৃষাকে পাঠাতেন পুজোর উপহার। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন সৌমিতৃষা। তবে তারপর থেকে রাজনীতি সংক্রান্ত কোনো পোস্টই আসেনি আর তাঁর পক্ষ থেকে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More