‘শুরুতেই বলেছিলাম ও পাক্কা ছোটলোক পলিটিশিয়ান…’, ফের সৌম্যর নিশানায় দুর্নিবার, সমর্থন নেটপাড়ার একাংশের

বিগ বসে আসার পর থেকে নিজের ক্ষুরধার বুদ্ধি, ঠান্ডা মেজাজ এমনকী বিভিন্ন কূট চাল দিয়ে প্রতিপক্ষদের মাত দিয়ে চলেছেন দুর্নিবার সাহা। এমনকী, বিগ বোম দিতে যে দর্শকরা সপ্তাহান্তে আসে দাদার দরবারে, তাঁদের বেশিরভাগও থাকে দুর্নিবারের প্রশংসায় পঞ্চমুখ।

Published on: Nov 12, 2026, 13:39:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগ বস বাংলা-র ঘরে দর্শকরা যেন নতুনভাবে চিনছেন দুর্নিবার সাহাকে। সারেগামাপা-খ্যাত গায়ক এতদিন পরিচিত ছিলেন তাঁদের গানের গলার জন্য। তবে বিগ বসে আসার পর থেকে নিজের ক্ষুরধার বুদ্ধি, ঠান্ডা মেজাজ এমনকী বিভিন্ন কূট চাল দিয়ে প্রতিপক্ষদের মাত দিয়ে চলেছেন। এমনকী, বিগ বোম দিতে যে দর্শকরা সপ্তাহান্তে আসে দাদার দরবারে, তাঁদের বেশিরভাগও থাকে দুর্নিবারের প্রশংসায় পঞ্চমুখ।

সৌম্যর নিশানায় দুর্নিবার।
সৌম্যর নিশানায় দুর্নিবার।

যদিও দুর্নিবারের ‘হেটার্স’ও বর্তমানে কিছু কম নয়। অনেকেরই ধারণা, গানের গলা যতটা ভালো, ‘মানুষ হিসেবে ততটাও ভালো নন’ দুর্নিবার। এমনকী, পারিবারিক সপ্তাহে দুর্নিবারের মা ডালিয়াকে নিয়েও সেই একই কথা নেটপাড়ার একাংশের। বেশিরভাগ প্রতিযোগীর পারিবার থেকে আসা সদস্যদের দেখা গিয়েছে খারাপ-ভালো ভুলে, সকলকে এক করে নিতে। তবে সেই পথে হাঁটেননি ডালিয়া। ছেলের হয়ে মিষ্টি মুখেই কথা শুনিয়েছেন জীতু-সৃজলাকে। এমনকী, ছেলের সঙ্গে পরামর্শ করে ক্যাপ্টেন্সি কনটেসটেন্ট বানিয়েছেন রাজবীরকে। জীতুর ‘দমবন্ধ পরিস্থিতি’ নিয়ে মা-ছেলেকে হাসাহাসি করে হাই ফাইভও দিতে দেখা যায়।

যা নিয়ে ইতিমধ্যেই পোস্ট করেছেন অভিনেতা ভিভান ঘোষ। তিনি লেখেন, ‘#BiggBoss এ কালকের এপিসোড দেখলাম। এবং একটা কথা না বলে থাকতে পারছিনা। যদি ভুল বলি ক্ষমা করবেন, 'যেই জিতুক দুর্নিবার যেন না যেতে'। গাছ ও খারাপ এবং ফল ও খারাপ। ব্যাস এই টুকুই বলবো। বাকিটা মানুষ বিচার করুক’।

আর এবার দুর্নিবারকে নিয়ে পোস্ট করলেন তাঁর সারেগামাপা সময়কার সহ-প্রতিযোগী সৌম্য চক্রবর্তী। সৌম্য এর আগেও দুর্নিবারের সমালোচনায় পোস্ট করেছিলেন সোশ্যালে। যা নিয়ে কটাক্ষও শুনতে হয়েছিল তাঁকে। এবার সেই কটাক্ষকারীদের জন্যই সৌম্য লিখলেন, ‘লোকজনের বোধোদয় এত দেরিতে হয় যে হাসি পায়! যখন শুরুতেই আমি বলেছিলাম যে ও পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান… মুখে একটা ভোলা ভালা, ভাজা মাছ উল্টে খাই না এক্সপ্রেশান রেখে ঘোরে। ও আদতে কি সেটা আমরা জানি যারা একটা গোটা বছর সামনে থেকে দেখেছি। ওমা লোকজনের পাছায় আগুন লেগে গেল… এখন তারাই দেখি ওকে খিস্তি মারছে …!! গরীবের কথা বাসি হলে মিষ্টি হয়।’

সৌম্য কারও নাম না নিলেও, তীর যে দুর্নিবারের দিকে তা বুঝতে কারও সমস্যা হয়নি। এক নেটিজেন এই পোস্টে মন্তব্য করেছেন, ‘তোমরা যারা ওখানে এক বছর ছিলে একসঙ্গে তাদের অনেকের থেকেই তোমার মতই কথা শুনেছি ওর ব্যাপারে। সবাই পাব্লিকলি বলতে সাহস পায় না, কিন্তু তুমি বলে দাও। এটাই পার্থক্য।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More