ওটিটি পর্দায় আবার ফিরতে চলেছেন সৌম্য-অঙ্গনা, কোন সিরিজে দেখা যাবে তাঁদের?

সিনেমার পাশাপাশি যেমন সিরিজের জনপ্রিয়তা বেড়েছে তেমন এখন আট বা নয় পর্বে সিরিজের পাশাপাশি দর্শকরা দেখতে চাইছেন মিনিজ। 

Published on: Jun 24, 2026, 15:16:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সিনেমার পাশাপাশি যেমন সিরিজের জনপ্রিয়তা বেড়েছে তেমন এখন আট বা নয় পর্বে সিরিজের পাশাপাশি দর্শকরা দেখতে চাইছেন মিনি সিরিজ। খুব কম সময়ের মধ্যে শেষ হয়ে যায় মিনি সিরিজ তাই দর্শকদের মধ্যে এই স্বল্প দৈর্ঘ্যের মিনি সিরিজ দেখার প্রবণতা দিনের পর দিন বেড়েই চলেছে। খুব স্বাভাবিকভাবেই দর্শকদের চাহিদা মাথায় রেখে পরিচালক প্রযোজোগরাও এখন মিনি সিরিজ তৈরির দিকে বেশি নজর দিচ্ছেন।

ওটিটি পর্দায় আবার ফিরতে চলেছেন সৌম্য-অঙ্গনা
ওটিটি পর্দায় আবার ফিরতে চলেছেন সৌম্য-অঙ্গনা

এমন একটি মিনি সিরিজ ছিল ‘ভালবাসার বাড়ি’, যেখানে অভিনয় করেছিলেন সৌম্য মুখোপাধ্যায় এবং অঙ্গনা রায়। অরিত্র সেন পরিচালিত মিনি সিরিজ ‘ভালোবাসার বাড়ি’- তে এই জুটিকে দর্শকরা ভীষণ ভালোবাসা দিয়েছিলেন। এবার সেই সিরিজের দ্বিতীয় পর্ব আসতে চলেছে হইচইয়ের পর্দায়।

আরও পড়ুন: স্ত্রীকে স্পর্শ করার অপরাধে শাস্তি মৃত্যু! সম্রাটের নতুন রূপে ভয়ে কাঁটা ঝিনুক

গত সিজনে দেখানো হয়েছিল মুখ্য দুই চরিত্র লিভ ইনে রয়েছেন। বাড়ির সকলকে লুকিয়ে তারা একটি বাড়ি ভাড়া নিয়ে আলাদা থাকে। কিন্তু বাড়িওয়ালা জানে তারা বিবাহিত। এই সবকিছুর মধ্যেই এবার হঠাৎ তাদের বাড়িতে উপস্থিত হয় নায়িকার বাবা-মা। কিন্তু এরপর কি হয় সেটা দেখানো হয়নি, গল্প অসম্পূর্ণ রেখেই শেষ হয়ে গিয়েছিল এই মিনি সিরিজ।

আরও পড়ুন: আর লুকিয়ে রাখা গেল না, স্নেহার প্রতি রাজার ভালোবাসার কথা জেনে যা করল দিদি

খুব স্বাভাবিকভাবেই গল্পের শেষ টুকু দেখে দর্শকরা আন্দাজ করেছিলেন যে আগামী দিনে দ্বিতীয় সিরিজ মুক্তি পাবে। এবার সেই অপেক্ষার অবসান কারণ আগামী ২৬ জন হইচই-এর পর্দায় মুক্তি পাচ্ছে ‘ভালোবাসার বাড়ি ২’। প্রথমবার দর্শকদের থেকে যে ভালোবাসা পেয়েছিলেন এই তারকা জুটি, তাতে আন্দাজ করাই যায় এবারেও সেই একই রকম ভালবাসা পাবেন তাঁরা।