Soumya Mukherjee: অভিনয়ের পর এবার সঞ্চালনায় সৌম্য মুখোপাধ্যায়, কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

Soumya Mukherjee: সিরিজ থেকে সিনেমা, সব জায়গাতেই নিজের অভিনয়ে দক্ষতা প্রমাণ করেছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ফুল পিসি ও এডওয়ার্ড, যেখানে অভিনয় করেছেন সৌম্য।

Published on: May 21, 2026, 13:01:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Soumya Mukherjee: সিরিজ থেকে সিনেমা, সব জায়গাতেই নিজের অভিনয়ে দক্ষতা প্রমাণ করেছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’, যেখানে অভিনয় করেছেন সৌম্য। এছাড়া কিছুদিন আগে ‘মেড ইন কলকাতা’-র শুটিং শুরু করেছেন অভিনেতা। এই সবকিছুর মধ্যেই এবার তিনি দর্শকদের কাছে আসতে চলেছে একেবারে নতুন ভূমিকায়।

অভিনয়ের পর এবার সঞ্চালনায় সৌম্য মুখোপাধ্যায়
অভিনয়ের পর এবার সঞ্চালনায় সৌম্য মুখোপাধ্যায়

হিন্দি টেলিভিশনে স্ট্যান্ড আপ কমেডি শোয়ের চর্চা থাকলেও বাংলায় সেইভাবে স্ট্যান্ড আপ কমেডি শো দেখতে পাওয়া যায় না। তবে সেই হারানো হাসিকেই আবার ফিরিয়ে আনতে চলেছে ডিডি বাংলা ওরফে দূরদর্শন। ডিডি বাংলায় আসন্ন এই কমেডি শো-এর নাম ‘কেয়ার অফ কমেডি’।

আরও পড়ুন: 'আমায় ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে...', পাপিয়ার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মুমতাজ

এই অনুষ্ঠানেরই সঞ্চালনার দায়িত্বে থাকবেন সৌম্য মুখোপাধ্যায়। এই প্রথম সৌম্যকে সঞ্চালকের ভূমিকায় দেখবেন দর্শকরা। অনুষ্ঠানের পরিচালনায় নন্দিনী চট্টোপাধ্যায় এবং নির্দেশনার দায়িত্বে থাকবেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

বিচারকের ভূমিকায় থাকতে পারেন অম্বরীশ ভট্টাচার্য এবং মিমি দত্ত। যদিও অনুষ্ঠানের স্পেশাল এপিসোডগুলিতে স্পেশাল বিচারকদের দেখতে পাবেন দর্শকরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি অনুষ্ঠানের শুটিং শুরু হয়ে গিয়েছে। বিশেষ পর্বের একটি শুটিংয়ে নাকি ছিলেন সিদ্ধার্থ অরফে সিধুও। এছাড়াও দেখতে পাওয়া যাবে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ চক্রবর্তী সহ একাধিক নামিদামি তারকাদের।

আরও পড়ুন: মেহেন্দি নিমেষে পাল্টে গেল রক্তে, প্রতিশোধের গল্প নিয়ে আসছে মিমির ‘কুইন’

সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, আপাতত ৭৪ টি পর্বে এই গোটা অনুষ্ঠানটি তৈরি করার কথা চিন্তাভাবনা করেছেন পরিচালক। ছোট থেকে বড় সমস্ত বয়সের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। বিভিন্ন জেলা থেকে উঠে আসা লুকানো প্রতিভাকে সুযোগ করে দেবে এই অনুষ্ঠান।