'চর্চা করলে আমাদেরই বা কি?'সৌরভের ‘অতীত’ নিয়ে কি সত্যি আপত্তি ছিল শুভস্মিতার পরিবারের?
‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক চলাকালীন লুকিয়ে বাগদান পর্ব সেরেছিলেন সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়। বিয়ের খবর আগে থেকে কাউকে জানাননি কারণ তাঁরা চাননি ধারাবাহিক থেকে মানুষের মন সরে যাক বিয়ের দিকে। খুব শীঘ্রই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি।
‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক চলাকালীন লুকিয়ে বাগদান পর্ব সেরেছিলেন সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়। বিয়ের খবর আগে থেকে কাউকে জানাননি কারণ তাঁরা চাননি ধারাবাহিক থেকে মানুষের মন সরে যাক বিয়ের দিকে। খুব শীঘ্রই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি।
সৌরভের ‘অতীত’ নিয়ে আপত্তি ছিল শুভস্মিতার পরিবারের?
সৌরভের পরিবারের সঙ্গে শুভস্মিতার যে খুব ভালো সম্পর্ক সেটা বিভিন্ন ছবিতেই বোঝা যায়। কিন্তু সৌরভের অতীত জানার পরেও এই বিয়ে কি ভালোভাবেই মেনে নিয়েছিলেন শুভস্মিতার পরিবারের সকলে? আপত্তি করেছিলেন কেউ নাকি একবাক্যে সকলে মেনে নিয়েছিলেন সম্পর্কটা?
সম্প্রতি উপালি মুখোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে শুভস্মিতা জানান, সৌরভের ‘অতীত’ নিয়ে তাঁর বাড়িতে কারও কোনও মাথা ব্যথা নেই। কেউ এই ব্যাপারে কোনও চর্চা করে না। যদিও বাইরের লোক মাঝেমধ্যেই চর্চা করে তা নিয়ে তাঁরা মাথা ঘামান না। সৌরভকেই তিনি বারবার বিয়ে করতে চান।
তবে শুভস্মিতা বিয়ে নিয়ে চিন্তা না করলেও সৌরভের মনে একটাই দ্বন্দ্ব ছিল যে তিনি ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে নিয়ে খুব তাড়াহুড়ো করছেন কিনা। এই একটা বিষয় নিয়ে তিনি চিন্তিত ছিলেন কিন্তু বাকি আর কাউকে বা কোন বিষয় নিয়েই তিনি চিন্তিত ছিলেন না। কিন্তু পরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি বেশি দেরি করবেন না।
প্রসঙ্গত, সৌরভের থেকে আলাদা হয়ে যাওয়ার পর মধুমিতাও নিজের জীবন নতুন করে শুরু করেছেন। এবার নিজের জীবনের সেকেন্ড ইনিংস শুরু করার পালা সৌরভের। অতীতের সমস্ত তিক্ত অভিজ্ঞতা সরিয়ে রেখে এবার তিনি শুধুই সামনের দিকে এগিয়ে যেতে চান।
গতকালই সৌরভ শুভস্মিতার সঙ্গে কাটানো ভিডিও পোস্ট করেন যেখানে তিনি ক্যাপশনে লেখেন, আকাশ, মাটি,হাওয়া, জল.... ব্যাস শুধু এইটুকুই লেখেন তিনি। নীল সমুদ্র জল রাশির পাশে দুজনের কাটানো সময়ের কিছু মুহূর্ত তিনি এইভাবে তুলে ধরেছেন সকলের সামনে।
Home/Entertainment/'চর্চা করলে আমাদেরই বা কি?'সৌরভের ‘অতীত’ নিয়ে কি সত্যি আপত্তি ছিল শুভস্মিতার পরিবারের?