Sourav Das: এক সময় সহ্য করেছিলেন অপমান, বাংলায় ‘বেঙ্গল ফাইলস’ রিলিজের আবেদন করলেন সৌরভ

Sourav Das: ট্রেলার মুক্তির পর থেকেই ‘দ্যা বেঙ্গল ফাইলস’ সিনেমাটি মুক্তি নিয়ে আপত্তি করেছিল শাসকদল। এই সিনেমায় বলিউডের একাধিক তারকার পাশাপাশি অভিনয় করেছিলেন বাংলারও তারকারা, যাদের মধ্যে একজন ছিলেন সৌরভ দাস।

May 5, 2026, 16:52:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sourav Das: ট্রেলার মুক্তির পর থেকেই ‘দ্যা বেঙ্গল ফাইলস’ সিনেমাটি মুক্তি নিয়ে আপত্তি করেছিল শাসকদল। সেই সময় সিনেমার পরিচালক বাংলায় এসে সিনেমাটি মুক্তির চেষ্টা করলেও তাতে বাধা দেওয়া হয়। বাংলা থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয় ‘দ্যা বেঙ্গল ফাইলস’ সিনেমাটিকে। এই সিনেমায় বলিউডের একাধিক তারকার পাশাপাশি অভিনয় করেছিলেন বাংলারও তারকারা, যাদের মধ্যে একজন ছিলেন সৌরভ দাস।

বাংলায় ‘বেঙ্গল ফাইলস’ মুক্তি করার আবেদন করলেন সৌরভ
বাংলায় ‘বেঙ্গল ফাইলস’ মুক্তি করার আবেদন করলেন সৌরভ

সৌরভ দাস, যিনি গোপাল পাঠার চরিত্রে অভিনয় করেছিলেন এই সিনেমায় তিনি তাঁর সঙ্গে সেই সময় হওয়া অন্যায়ের প্রসঙ্গে মুখ খুললেন। পাশাপাশি তিনি এও দাবি করলেন যে আগামী দিনে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ ছবিটি যেন মুক্তি পায় পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন: 'আমি আঁচ করতে পেরেছিলাম...', হার নিশ্চিত জেনেই কি রাজনীতি ছেড়েছিলেন চিরঞ্জিত?

কী লিখলেন সৌরভ?

সৌরভ লেখেন, ‘একটা সময় যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি, যে ভয় আর হুমকি পেয়েছি, ব্যান করে দেওয়া, নিজের কাছ থেকে নিজেরই বাদ দিয়ে দেওয়ার যে ক্রমাগত হুমকি আমি পেয়েছি তা সত্যি কষ্টের। তখন মনে হত কীভাবে রোজগার করব? আমাকে কি আবার অন্য কোনও ইন্ডাস্ট্রিতে শূন্য থেকে নতুন করে শুরু করতে হবে? আমার পরিবারের কী হবে?' এমন সমস্ত চিন্তা ভাবনা ঘুরপাক খেত সৌরভের মনে।

সৌরভ জানান, ‘বেঙ্গল ফাইলস’ সিনেমাতে তিনি নিজে অভিনয় করলেও সিনেমাটি দেখে মুম্বই যেতে হয়েছিল বন্ধুর সঙ্গে। কিন্তু বলিউডে কাজ করার সৌভাগ্য অর্জন করার পরেও সেই আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেননি তিনি। জাতীয় সিনেমার পোস্টারে নিজের মুখ দেখার যে আনন্দ, সেটা সেই সময় বাবা মা এবং বোনের সঙ্গেই শেয়ার করতে পারেননি তিনি।

আরও পড়ুন: 'তুমিই আমাদের সুপারহিরো...', দুঃসময়ে রাজের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী

সিনেমা মুক্তির পর অনুপম খেরের ফোন করে আশীর্বাদ দেওয়া থেকে শুরু করে প্রিমিয়ারে যেতে না পারা, এমনকি মিডিয়ার অনেক ইন্টারভিউ মিস করা এই সব কিছুর কষ্ট সেইসময় কারও সঙ্গে শেয়ার করতে পারেনি সৌরভ। তবে নিজেকে জাতীয় স্তরের সিনেমায় দেখে সেদিন ভীষণ গর্ববোধ করেছিলেন সৌরভ আর তাই তিনি দাবি জানান ‘দ্যা বেঙ্গল ফাইলস’ সিনেমাটি যাতে পশ্চিমবঙ্গ মুক্তি দেওয়া হোক।

শুধুমাত্র সৌরভ একা নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় দ্যা বেঙ্গল ফাইলস সিনেমাটি মুক্তির সময় যে সমস্যার মুখে পড়তে হয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে, সেই নিয়ে তিনি আবার কথা বলেন। শেয়ার করেন পুরনো ভিডিও, যেখানে তিনি বর্ণনা দিয়েছিলেন যে কলকাতায় আসার পরেও সিনেমাটি মুক্তি দেওয়ার সুযোগ পাননি তিনি।