সৌরভ-ডোনাকে পাঠানো হল হুমকি চিঠি! সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়
আচমকাই হুমকি চিঠি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই ঘটনাটি জানাজানি হওয়ার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির তরফ থেকে আসা এই চিঠিতে সৌরভ এবং তার গোটা পরিবারকে শেষ করে দেওয়ার কথা লেখা রয়েছে সরাসরি।

সৌরভ-ডোনাকে পাঠানো হল হুমকি চিঠি!
গঙ্গোপাধ্যায় পরিবার সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, প্রায় ছয় মাস ধরে নিয়মিতভাবে ঠিক এমন রহস্যময় চিঠি আসছিল। তবে এটি কোনও অনুরাগীর চিঠি বলে ভুল করেছিলেন গোটা পরিবার। তবে সোমবার একটি নতুন চিঠি আসার পর সৌরভ খুলে পড়তেই বিষয়টি সকলের সামনে উঠে আসে।
পুরো চিঠিটি ইংরেজিতে লেখা এবং সেখানে খুব কড়া ভাষায় সৌরভ এবং গোটা পরিবারকে প্রাণে মেরে ফেলা হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ। পাশাপাশি রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত বিভাগেও যোগাযোগ করা হয়েছে।
প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, বেলঘরিয়ার এক বাসিন্দা অরুন কুমার নামের এক ব্যক্তির নাম ব্যবহার করে কুরিয়ার মারফত এইচডি সৌরভের ঠিকানায় পৌঁছে দেওয়া হত। চিঠিতে লেখা ফোন নাম্বার থেকে ওই নাম জানা যায়। ইতিমধ্যেই পুলিশ ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। নেপথ্যে ওই ব্যক্তির হাত আছে নাকি অন্য কোনও ব্যক্তি এর সঙ্গে জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে।
Home/Entertainment/সৌরভ-ডোনাকে পাঠানো হল হুমকি চিঠি! সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়