দুর্গা বিদায়ে মনখারাপ সানার, কাছে টেনে আদর সৌরভের! দাদা যদিও নাচলেন ঢাকের তালে

দুর্গা মায়ের বিদায়ের সময় সানার চোখেমুখে ছিল একরাশ মনখারাপ। প্রতিমাকে টেম্পোতে তোলার পর সেখানে উঠে প্রণামও সারেন সানা। ভাসানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।

Published on: Oct 23, 2026, 11:00:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দশমী মানেই বিষাদের সুর। কারণ দুর্গা মায়ের যে বিদায় নেওয়ার পালা। যদিও বেশিরভাগ বারোয়ারি পুজোর ভাসান হয়েছে বৃহস্পতিবার। সেবড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর ভাসানে বৃহস্পতিবার মেয়ে সানাকে নিয়ে হাজির হয়েছিলেন সৌরভ। সেইসময় তাঁকে ঢাকের তালে নাচতেও দেখা যায়। তবে সানার চোখেমুখে ছিল একরাশ মনখারাপ। প্রতিমাকে টেম্পোতে তোলার পর সেখানে উঠে প্রণামও সারেন সানা। ভাসানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।

পাড়ার পুজোর ভাসানে মেয়ে সানাকে নিয়ে সৌরভ।
পাড়ার পুজোর ভাসানে মেয়ে সানাকে নিয়ে সৌরভ।

সানার যখন মন খারাপ তখন মেয়েকে কাছে টেনে নিয়ে মাথায় চুমু খেতেও দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বরাবরই মেয়ে অন্তপ্রাণ মহারাজ। তিনি যখন দাদাগিরির সঞ্চালনা করতেন, তখন প্রায় প্রতিটা এপিসোডেই কোনো না কোনো প্রসঙ্গে তাঁর মুখে থাকত মেয়ের প্রসঙ্গ।

২০০১ সালে জন্ম সানার। ছোট থেকে পড়াশোনার পাশাপাশি মায়ের কাছে নাচেরও তালিম নিয়েছেন সানা। তবে খেলাধূলার প্রতি সেভাবে ঝোঁক ছিল না তাঁর। বরাবরই বাবা-মায়ের তারকাদ্যুতি থেকে নিজেকে দূরে রেখেছেন সানা। একদম সাদামাটাভাবেই তাঁকে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতেও নেই তিনি। প্রায় বছরপাঁচেক কাটিয়েছেন লন্ডনে। সেখানে উচ্চশিক্ষার পর, পেশাগতজীবনের সূচনা। লন্ডনে সানা থাকতেন সৌরভের কেনা অ্যাপার্টমেন্টেই। এক সাক্ষাৎকারে ডোনা জানিয়েছিলেন, রোজ লোকাল ট্রেনে করে অফিস যেতেন সানা। এমনকী, অফিস থেকে ফিরে নিজেই করতেন রান্নাবান্না।

তবে পুজোর আগে দিয়ে কলকাতায় ফিরে এসেছেন। সৌরভ জানিয়েছিলেন এবারে পাকাপাকিভাবেই ফিরেছেন তাঁদের একমাত্র মেয়ে দেশে। মায়ের সঙ্গে একটি নাচের পারফরমেন্সও করেছেন কলকাতার জাদুঘরে।

এদিকে সৌরভের সময় কাটছে এখন বিশাল ব্যস্ততায়। একদিকে তিনি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর সভাপতির দায়িত্ব, সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস-এর প্রধান কোচ। অন্য দিকে. তাঁর উপর রয়েছেবিগ বস বাংলার সঞ্চালনার দায়িত্ব। যা একদম নতুন দাদার কাছে। এদিকে তাঁর উপর তৈরি হওয়া বায়োপিক, যাতে রাজকুমার রাও মুখ্য চরিত্রে, সেদিকেও রয়েছে কড়া নজর।

প্রসঙ্গত, রাজকুমার রাও দুর্গাপুজোর সময় কলকাতায় এসেছিলেন তাঁর আসন্ন সিনেমা 'দাদা - দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'-র প্রচারে। মহাষ্টমীর দিন সৌরভের বাড়িতেও যান তিনি। একাধিক পুজো ঘুরে দেখেন সৌরভ ও ডোনার সঙ্গে। গিয়েছিলেন সৌরভ ম্যাডক্স স্কোয়ার, অ্যালেন পার্ক এবং সৌরভের পাড়ার পুজোয়। লাল পাঞ্জাবিতে একেবারে বাঙালিয়ানায় ভরপুর ছিল তাঁর সাজ। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকটি ২০২৭ সালের ১৪ মে মুক্তি পাওয়ার কথা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More