Sourav Ganguly: ‘জনতা যা সিদ্ধান্ত নেবে…’, বউকে সাথে নিয়ে ভোট দিলেন সৌরভ, এড়ালেন কোন প্রশ্ন?

Sourav Ganguly: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বেহালায় নিজের ওয়ার্ডে ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোট দিলেন দাদা।  

Published on: Apr 29, 2026, 19:49:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলার ভোটের শেষ বেলায় গ্ল্যামারের মেলা। কিন্তু সব ভিড় ছাপিয়ে যখন বেহালার বুথে এসে পৌঁছাল ‘দাদা’র গাড়ি, তখন উত্তেজনা চরমে। সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। বুথ থেকে বেরিয়েই সৌরভের মুখে শোনা গেল ভোট নিয়ে সন্তুষ্টির সুর।

‘জনতা যা সিদ্ধান্ত নেবে…’, বউকে সাথে নিয়ে ভোট দিলেন সৌরভ, এড়ালেন কোন প্রশ্ন? (Debajyoti Chakraborty)
‘জনতা যা সিদ্ধান্ত নেবে…’, বউকে সাথে নিয়ে ভোট দিলেন সৌরভ, এড়ালেন কোন প্রশ্ন? (Debajyoti Chakraborty)

ভোটের হার নিয়ে সৌরভ:

গত কয়েক বছরে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে ওঠেছেন মহারাজ। তবে রাজনীতি নিয়ে খুব বেশি কথা বলতে এদিন রাজি হননি। অন্যবারের তুলনায় এইবারের ভোট কতটা আলাদা? প্রশ্ন শুনেই বলেন. 'এ সব আমাকে জিজ্ঞেস করবেন না। আমার ভোট দেওয়া কাজ, আমি দিয়েছি।' কতটা ভোট পড়বে বলে মনে হচ্ছে? দাদার জবাব, 'আশা করি সন্ধ্যার মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। আগের পর্বেও প্রচুর মানুষ ভোট দিয়েছিলেন। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল।' নির্বাচনী ফল কী হতে পারে? সৌরভের সাফ কথা, ‘জনতা যা সিদ্ধান্ত নেবে তেমনই পরিবেশ’। আঁটোসাঁটো নিরাপত্তার মাঝে সৌরভ-ডোনার এই উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ জোগায়।

রাজনীতির বুথে আইপিএল-এর হাওয়া:

ভোট দিয়ে বেরিয়ে সৌরভের সামনে রাজনীতির পাশাপাশি আইপিএল নিয়ে প্রশ্ন ধেয়ে আসাই স্বাভাবিক। বর্তমান আইপিএল মরসুম নিয়ে সৌরভ বলেন, ‘এখনও অর্ধেক টুর্নামেন্ট বাকি। এখনই কাউকে ফেভারিট বলা কঠিন। তবে পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস এবং আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ভালো খেলছে। লড়াই খুব জোরদার হবে।’ বিশেষ করে বিরাটের আরসিবি আর পাঞ্জাবের সাম্প্রতিক ফর্ম সৌরভকে যে মুগ্ধ করেছে, তা তাঁর কথাতেই স্পষ্ট।

সৌরভ এবং ডোনা— দুজনেই এদিন খুব সাধারণ পোশাকে ভোট দিতে এসেছিলেন, যা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। খেলার মাঠ থেকে রাজনীতির আঙিনা— সৌরভ যেখানেই পা রাখেন, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনিই।

খুব শিগগির ছোটপর্দায় ফিরছেন সৌরভ। স্টার জলসার জন্য বিগ বস বাংলা হোস্ট করবেন মহারাজ। সেপ্টেম্বরে শুরু হবে এই রিয়ালিটি শো। আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো লঞ্চ হয়ে গিয়েছে আগেই। নতুন রূপে দাদার দাদাগিরি দেখবার অপেক্ষায় দর্শক।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More