ঘাড় গোঁজ করে বসে রইলেন, দেখলেন না বিগ বসের তৈরি ভিডিয়ো! রবিবারও সৌরভের বকা খেতে হল ‘সাইকো কমল’ জীতুকে

প্রতিযোগীদের উৎসাহ দিতে তাঁদের নিজেদের মধ্যে কাটানো বিভিন্ন সুন্দর সময়ের একটা ভিডিয়ো কোলাজ তুলে ধরেন। আর এই ভিডিয়োটি যতক্ষণ চলে, ততক্ষণ রীতিমতো ঘাড় গোঁজ করে বসে থাকতে দেখা যায় জীতুকে।

Published on: Nov 22, 2026, 20:30:49 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শনিবার বিগ বস বাংলা-য় দাদার দরবার চলাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বকা খান জীতু কমল। রাজবীর-সৃজলার ঝগড়ার পর, তিনি যেভাবে পুলের ধারে বিগ বসের ঘরের কাঁচ ভেঙেছিলেন, তার নিন্দে করেন সৌরভ। যদিও টিকিট টু ফিনালে-তে সৌরভকে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলার ঘটনায় জীতু কমলেরই পক্ষ নেন তিনি। জানান, সেটা খেলার স্ট্র্যাটেজি। বিগ বসের নিয়ম বিরুদ্ধ নয়। তবে সৌরভ সমালোচনা করেন জীতু কমল যে ফিনালের টিকিট ফিরিয়ে দিতে চেয়েছেন সেটির।

রবিবার সৌরভের নিশানায় জীতু কমল।
রবিবার সৌরভের নিশানায় জীতু কমল।

তবে স্টার জলসার তরফে শেয়ার করা একটি প্রোমোতে দেখা গেল যে, রবিবার সৌরভ ফের ক্লাস নিতে চলেছেন জীতু। সেই প্রোমোয় সৌরভ বিগ বসের বাদবাকি প্রতিযোগীদের উৎসাহ দিতে তাঁদের নিজেদের মধ্যে কাটানো বিভিন্ন সুন্দর সময়ের একটা ভিডিয়ো কোলাজ তুলে ধরেন। আর এই ভিডিয়োটি যতক্ষণ চলে, ততক্ষণ রীতিমতো ঘাড় গোঁজ করে বসে থাকতে দেখা যায় জীতুকে। এমনকী, সৃজলা বারংবার অনুরোধ করা সত্ত্বেও তিনি ফিরেও তাকান না। আর জীতুর এই ব্যবহারই ভাঙে সৌরভ গঙ্গোপাধ্যায়েক ধৈর্যের বাঁধ।

সৌরভ বলে ওঠেন, ‘জীতু তুমি একটা ফ্রেমও দেখনি। তুমি এত বড় বিগ বসের শো-কে এরকমভাবে ইগনোর আর ইনসাল্ট করলে কেন? তোমাকে সৃজলা বলল মধ্যিখানে যে তুমি দেখো, তুমি তাও দেখলে না। এটা একটা বড় অপমান। তোমাকে জবাব দিতে হবে বিগ বসকে।’

আর এই পোস্টের কমেন্ট সেকশনে চোখ রাখলেই বোঝা যাবে যে, জীতির ব্যবহারে রীতিমতো বিরক্ত দর্শক ও নেটপাড়ার একাংশও। কেউ কেউ তো জীতুকে নাম দিয়েছেন ‘সাইকো কমল’। এছাড়াও বিগ বসের ঘরে পা রাখার পর পেয়েছেন ‘ভণ্ড’ তকমাও। যদিও এসব মন্তব্যের বিরোধিতায় লড়ে যাচ্ছেন জীতু ভক্তরা প্রাণপনে। জীতুর বিপক্ষে যে-ই মুখ খুলছেন, তাঁকেই হতে হচ্ছে ট্রোল।

বিগ বসের ঘরে আপাতত জীতুর ঘনিষ্ঠ সৃজলা। এমনকী, অভিনেতা ইতিমধ্যেই প্রেম নিবেদন করে ফেলেছেন। এমনকী সৃজলা বারংবার ‘না’ বলার পরেও হাল ছাড়ার পাত্র জীতু নন। নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদের পর, সৃজলার সঙ্গেই প্রথম নাম জড়াল তাঁর। এদিকে, সৃজলা আবার বারংবার দাবি করে চলেছেন যে, ঘরের বাইরে তাঁর সুন্দর একটি সম্পর্কে আছে। প্রেমিকের নাম না নিলেও, অনেকেরই মত সৃজলার ইঙ্গিত

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।