রাজবীরকে ধমক দেওয়ায় কটাক্ষের শিকার সৌরভ, উত্তরে কী বললেন মহারাজ?

গত শনিবার বিগ বস বাংলার ঘরে রাজবীরকে কড়া কথা শোনাতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। টাস্ক চলাকালীন সৌরভ দাসের সঙ্গে হাতাহাতি হওয়ায় রাজবীরকে দাদা বারবার সাবধান করে দেন যে আগামী সময় যেন তিনি এমন কাজ না করেন

Published on: Nov 23, 2026, 22:13:42 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গত শনিবার বিগ বস বাংলার ঘরে রাজবীরকে কড়া কথা শোনাতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। টাস্ক চলাকালীন সৌরভ দাসের সঙ্গে হাতাহাতি হওয়ায় রাজবীরকে দাদা বারবার সাবধান করে দেন যে আগামী সময় যেন তিনি এমন কাজ না করেন। এমনকি সৃজলাকে নিয়েও কড়া কথা শোনান সৌরভ। কিন্তু এপিসোডটি সম্প্রচারিত হওয়ার পরেই তুমুল কটাক্ষের শিকার হতে হয় মহারাজকে।

রাজবীরকে ধমক দেওয়ায় কটাক্ষের শিকার সৌরভ
রাজবীরকে ধমক দেওয়ায় কটাক্ষের শিকার সৌরভ

কেন শুধুমাত্র রাজবীরকে এই কথা শোনানো হলো? আগের টাস্ক চলাকালীন সৌরভকে যেভাবে জীতু ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেটা যদি ফেলা হয় তাহলে রাজবীর কী করে ভুল করল? সৃজলাকে নিয়ে রাজবীরের বলা বক্তব্য যদি ভুল হয় তাহলে উপস্থিত সকলকে কেন একই দোষে দোষী করা হলো না? এই সমস্ত প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় স্পেশাল মিডিয়ায়।

এবার এই বিষয়টি নিয়ে স্বয়ং মুখ খুললেন মহারাজ নিজেই। সোশ্যাল মিডিয়ায় এটি পোষ্টের মাধ্যমে তিনি জানালেন, তিনি রাজবীরকে কতটা ভালোবাসেন। শুধুমাত্র খেলার জন্যই তিনি এমনটা করেছেন। যে বিগ বসের ঘরে ভালো খেলছে, সে শুধুমাত্র নিজের দোষে যদি হেরে যায় তার জন্যই দাদা এমন কথা বলেছেন বলে জানানো হয় ওই পোস্টে।

প্রসঙ্গত, বিগ বস বাংলা এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় একটি শো। সাধারণ জনগণ তো বটেই, সেলিব্রেটিরাও চাইছেন বিগ বস হাউসে শেষ পর্যন্ত লড়াইয়ে জিতুক রাজবীর এই অনুষ্ঠান শেষ হতে আর দুই সপ্তাহ বাকি। রাজবীর যেভাবে প্রথম থেকে সকলের মন জয় করে রেখেছিল, শেষেও যেন সেই জিতে ফিরে আসুক এমনটাই কামনা দর্শক মহলের।