'এটা বিগ বসের বাড়ি পর্যন্ত থাক', সৌরভের কোন কথায় সহমত পোষণ করলেন না দাদা?

এই সপ্তাহটা বিগ বসের ঘরে সৌরভের একেবারেই ভালো কাটেনি। প্রথমে জীতু,তারপর রাজবীর, একাধিক প্রতিযোগীদের সঙ্গে হাতাহাতিতে আহত হয়েছেন সৌরভ। যদিও গোটা ব্যাপারটি তিনি ভীষণ পজিটিভ ভাবেই নিয়েছেন। অন্যদের সঙ্গে তর্কাতর্কি হলেও তিনি এমন কিছু বলেন নি যা, তার স্বভাব বিরুদ্ধ।

Published on: Nov 21, 2026, 20:14:03 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এই সপ্তাহটা বিগ বসের ঘরে সৌরভের একেবারেই ভালো কাটেনি। প্রথমে জীতু,তারপর রাজবীর, একাধিক প্রতিযোগীদের সঙ্গে হাতাহাতিতে আহত হয়েছেন সৌরভ। যদিও গোটা ব্যাপারটি তিনি ভীষণ পজিটিভ ভাবেই নিয়েছেন। অন্যদের সঙ্গে তর্কাতর্কি হলেও তিনি এমন কিছু বলেন নি যা, তার স্বভাব বিরুদ্ধ।

সৌরভের কোন কথায় সহমত পোষণ করলেন না দাদা?
সৌরভের কোন কথায় সহমত পোষণ করলেন না দাদা?

শনিবার দাদার দরবারেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে সৌরভের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যেই একটি ট্রেলার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়া যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, গোটা সপ্তাহে সৌরভের খেলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের ব্যথা নিয়েও তিনি প্রশ্ন করেন।

আরও পড়ুন: পুজোয় চলে চুটিয়ে আড্ডা, কেন স্বামীর প্রাক্তনকে এতটা পছন্দ দেবলীনার?

এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবার সৌরভের নাকছাবি প্রশংসায় পঞ্চমুখ হতে দেখতে পাওয়া যায়। এর আগেও একাধিক বার দাদা সৌরভের নাকছাবি পরার স্টাইলের প্রশংসা করেছেন। দাদা প্রশংসা করতেই সৌরভ বলেন, তোমার জন্যই আমি প্রথম দিন থেকে নাকছাবিটা পরে আছি। আমার ইচ্ছা আছে এখান থেকে বাড়ি ফিরে গিয়ে পার্মানেন্ট নাকে ফুটো করে নেওয়ার।

কিন্তু সৌরভের এই সিদ্ধান্ত একেবারেই মনঃপুত হয়নি দাদার। তিনি বলেন, স্টাইলের জন্য ঠিক আছে কিন্তু এটা আমি মেনে নিতে পারছি না। এটা বিগ বস অবধি থাক। এর বাইরে কিছু করা দরকার নেই। তুমি এখান থেকে বাড়ি ফিরে গিয়ে এটা তোমার স্ত্রীর হাতে দেবে, এটা ওকে বেশি মানাবে। সৌরভের কথা শুনে প্রতিযোগীরাও হাসতে শুরু করেন।

আরও পড়ুন:

প্রসঙ্গত, এই মুহূর্তে ফিনালের টিকিট পেয়েছে শুধুমাত্র জীতু। গতকালের শেষ ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন সৌরভ এবং রাজবীর হাতাহাতি করায় খেলা মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হন বিগ বস। ফলে এই মুহূর্তে বিগ বসের ঘরে আর কেউ ক্যাপ্টেন নেই। হিসেব অনুযায়ী বিগ বসের ঘরে শেষ ক্যাপ্টেন রাজবীর।

আরও পড়ুন: অসুস্থতা কাটিয়ে আবার মঞ্চে অলকা, কার আমন্ত্রণে ফিরলেন তিনি?

তবে আজ আরো একটি পরীক্ষার দিন এসেছে প্রতিযোগীদের কাছে কারণ আজ একজন সকলকে ছেড়ে চলে যাবে। অন্যদিকে একজন প্রতিযোগী আজ স্টার পাবে, সে সরাসরি চলে যাবে ফাইনালে। ফলে বোঝাই যাচ্ছে আজকের এপিসোডটা কতটা গুরুত্বপূর্ণ সকলের কাছে।