'সেই কবে থেকে কন্ট্রোভার্সি হ্যান্ডেল করে আসছি…', বিগ বসের ঘরের কন্ট্রোভার্সি সামাল দেওয়া প্রসঙ্গে সৌরভ!
নতুন রূপে এবার স্টার জলসার পর্দায় আসছে 'বিগ বস বাংলা'। এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেপ্টেম্বর থেকে সম্প্রচারিত হবে এই শো। তার আগে ইডেন গার্ডেনে ময়দানে হল গ্র্যান্ড ওপেনিং ও লোগো রিভিল। এই অনুষ্ঠানেই নিজের নতুন ভূমিকা প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন মহারাজ।
নতুন রূপে এবার স্টার জলসার পর্দায় আসছে 'বিগ বস বাংলা'। এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেপ্টেম্বর থেকে সম্প্রচারিত হবে এই শো। তার আগে ইডেন গার্ডেনে ময়দানে হল গ্র্যান্ড ওপেনিং ও লোগো রিভিল। এই অনুষ্ঠানেই নিজের নতুন ভূমিকা প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন মহারাজ।

নানা তকমার পর এবার সৌরভ বিগ বস। শো প্রসঙ্গে তিনি বলেন, 'আমার কাছে নতুন ধরনের শো, একদম ভিন্ন। আমি যেগুলো করেছি ভালো করে করার চেষ্টা করেছি। এটাও আশা করি ভালো হবে।'
কিন্তু কেমন হবে এই শোয়ের ফরম্যাট? মহারাজ বলেন, ‘এখন তো মার্চ, সেপ্টেম্বর থেকে শুরু হবে। ফরম্যাট মোটামুটি একই থাকবে। বিভিন্ন ভাষায় বিগ বস যেমন হয় প্রায় সেগুলোর মতোই ফরম্যাট হবে।’ কিন্তু দাদা কি নিজে কখনও বিগ বস দেখেছেন কি? তিনি বলেন, ‘আমি বগ বস দেখেছি, হিন্দিটা। তবে কিছু কিছু অংশ দেখেছি।’ হিন্দিতে তো সঞ্চালক সলমন খান। তাঁকে কেমন লাগে মহারাজের? সৌরভ জানান, ‘খুব ভালো লাগে। সঞ্চালক, অভিনেতা সব রকম ভাবেই ভালো লাগে।’
তবে দাদা ক্রীড়াজগতের মানুষ, আর একদিক থেকে দেখতে গেলে বিগ বসও তো একটা খেলাই, সেটাকে তিনি কী ভাবে দেখছেন? তাঁর কথায়, ‘ক্রিকেট আর বিগ বস তো সম্পূর্ণ আলাদা। তাই এখানে আমাকে আরও একধাপ এগিয়ে যেতে হবে। অংশগ্রহণকারীদের সঙ্গে একটা রসায়নও গড়ে তুলতে হবে। এটা সব শোতে হয়ে থাকে।’
কিন্তু বিগ বস মানেই গসিপ, কন্ট্রোভার্সি সেটা কীভাবে সৌরভ সামাল দেবেন? তিনি বলেন, ‘গসিপ, কন্ট্রোভার্সি তো পার্টিসিপেন্টদের নিয়ে সেটা আমাকে হ্যান্ডেল করতে হবে।’ তবে তিনি নিজেই যদি পার্টিসিপেন্ট হওয়ার ডাক পেতেন তাহলে কি তিনি সেই ডাকে সাড়া দিতেন? তাঁর কথায়, ‘যখন আসবে তখন ভেবে দেখব। এখন আমি অন্যদিকে রয়েছি। আমি অন্যদিকে থেকেই এখন খুশি।’
কিন্তু তিনি বিগ বিসের ঘরে কাকে কাকে দেখতে চান মহারাজ? দাদা বলেন, ‘এটা বলা খুব কঠিন। এটা পার্টিসিপেন্টদের ট্যালেন্টের উপর নির্ভর করে। যে কোনও শোতে পার্টিসিপেন্টদের নির্বাচন করা খুবই কঠিন একটা বিষয়। এটাও স্টার ভালো ভাবেই করবে।’ আর যদি তাঁর মাঠের কোনও বন্ধুকে ডাকতে হয়, কাকে ডাকবেন তিনি? মহারাজের কথায়, 'ওঁরা সবাই পারবে। ওঁদের আপনারা খেলার মাঠে দেখেছে। খেলার বাইরে দেখলে বুঝবেন এঁরা সবাই জমিয়ে দিতে পারে।'
আর টিআরপি, সেটা কতটা প্রভাবিত করে দাদাকে? সৌরভ বলেন, ‘সব কিছুই তো সাকসেস। রবিবার ইন্ডিয়ার খেলা। টিআরপি তার সঙ্গেও জড়িয়ে, এটা তো নতুন কিছু না।’ কিন্তু সৌরভ কি বিগ বসের জন্য প্রস্তুত? তাঁর কথায়, ‘হ্যাঁ আমি প্রস্তুত। সেই কবে থেকে কন্ট্রোভার্সি হ্যান্ডেল করে আসছি, আমি প্রস্তুত।’
কিন্তু কোনও হোমওয়ার্ক কি করছেন সৌরভ? তাঁর কথায়, ‘করব, এত আগে প্যাকটিস করলে কান্ত হয়ে যাব।’ কিন্তু দাদার হোমের বিগ বস কে জানেন? মহারাজ জানান সে হল মেয়ে সানা। মহারাজের কথায়, 'সানা এখনও সবটা জানে না। সানা আজকের পর জানলে জিজ্ঞাসা করবে যে কী হচ্ছে? তাঁকে সমস্তটা বোঝাতে হবে। তারপর কিছু করতে দেবে।' আর তাঁর স্ত্রো ডোনা গঙ্গোপাধ্যায় বিগ বস নিয়ে তাঁর কী মত? ‘ডোনা অনেক কিছু দেখেছে তো তাই ডোনা এতে অভ্যস্ত।’
E-Paper











