Bigg Boss Bangla: বাবা নাকি বাড়িতে ‘চুপচাপ’ থাকেন! ‘বিগ বসে কীভাবে ম্যানেজ করবে?’, সানার প্রশ্নে কী জবাব সৌরভের

৩০ আগস্ট থেকে 'স্টার জলসা' এবং 'জিও-হটস্টার'-এ প্রিমিয়ার হতে চলেছে 'বিগ বস বাংলা'। সঞ্চালনার দায়িত্বে সৌরভ। বাবা একটু বেশিই নাকি ‘চুপ থাকেন’, সৌরভকে কী প্রশ্ন মেয়ে সানার?

Published on: Aug 9, 2026, 10:30:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আর পাঁচটা বাবার মতোই সন্তানকে নিয়ে যখনই কথা বলেন গর্ব চোখেমুখে ফুটে ওঠে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের। আপাতত জীবনের নতুন আরেক ইনিংসের জন্য প্রস্তুতি নিচ্ছেন মহারাজ। খুব জলদি তাঁকে দেখা যাবে স্টার জলসায় শুরু হতে চলা বাংলা বিগ বসে। এর আগে দুটি সিজন এসেছে। প্রথম সিজনটি সঞ্চালনা করেছিলেন মিঠুন ক্রবর্তী। আর দ্বিতীয় সিজনে দায়িত্বে ছিলেন জিৎ।

সৌরভ ও ডোনার মাঝে সানা।
সৌরভ ও ডোনার মাঝে সানা।

নিঃসন্দেহে বড় দায়িত্ব সৌরভের কাঁধে। সফল শো ‘দাদাগিরি’ ছেড়ে ঝুঁকিও নিয়েছেন দাদা। সম্প্রতি সংবাদমাধ্যমের মুকোমুখি হয়ে সৌরভ জানালেন বিগ বস-এ সৌরভের সঞ্চালনা নিয়ে বেশ উত্তেজিত মেয়ে সানাও।

সৌরভ বলেন, ‘আজকেই আমায় সানা জিজ্ঞাসা করেছে। নিজের বাড়িতেই আমরা তোমার অস্তিত্ব টের পাই না, তুমি এত চুপ থাকো। ওখানে তুমি কীভাবে ম্যানেজ করবে এতগুলো লোককে? আমি বললাম, ঠিক কিছু না কিছু ভাবে ম্য়ানেজ করে নেব। যেভাবে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বল ম্যানেজ করতাম। কোনো না কোনো রাস্তা খুঁজে নেবই।’

যদিও সৌরভের সঞ্চালনায় চোখ বন্ধ করে বিশ্বাস করচেন ডোনার। সাংবাদিকদের জানিয়েছেন, ‘গোটা টিমকে শুভেচ্ছা। খুব সফল হোক। দাদা হাতে নিয়েছে মানে দুর্দান্তভাবে এটি করবে।’

৩০ আগস্ট থেকে 'স্টার জলসা' এবং 'জিও-হটস্টার'-এ (JioHotstar) প্রিমিয়ার হতে চলেছে 'বিগ বস বাংলা'। 'দুর্গ জয় সহজ নয়'—এই থিমের ওপর ভিত্তি করে তৈরি আসন্ন সিজনটি তৈরি করা হচ্ছে। এদিকে প্রতিযোগী তালিকায় কাদের নাম থাকবে, আপাতত তা নিয়েই উত্তেজনা তুঙ্গে। অফিসিয়াল কোনো ঘোষণা না হলেও যেই নামগুলো উঠে আসছে তা হল, বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত, জীতু কমল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, তিথি বসু, ঊষসী চক্রবর্তী, যশ দাশগুপ্ত, নুসরত জাহান।

কলকাতার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'লরেটো হাউস' থেকে লেখাপড়া শেষ করে সানা উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন লন্ডনে। প্রথমদিকে মেয়ের সঙ্গে ডোনাও ছিলেন সেখানে। করোনা লকডাউন শুরু হওয়ার ঠিক আগে সানা-র বিদেশ পাড়ি। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী 'ইউনিভার্সিটি কলেজ লন্ডন' থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি করপোরেট কনসালট্যান্ট হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রযুক্তিভিত্তিক সংস্থায় কাজ করছেন। সৌরভ জানিয়েছেন যে অক্টোবরে পাকাপাকিভাবে দেশে ফিরে আসছেন সানা। এছাড়াও মা ডোনার মতো সানাও একজন প্রশিক্ষিত ওডিসি নৃত্যশিল্পী। খুব ছোট বয়স থেকে শিখেছেন নাচ।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More