Sourav-Jeetu: ‘অল্প না বেশি বোঝার ক্ষমতা চলে গেছে?’ খাসির মাংসে চিনির রস মিশিয়ে ভিলেন জীতু! ভর্ৎসনা দাদার
Bigg Boss Bangla: দাদার রোষে এবার জীতু কমল। খাসির মাংসে চিনির রস মেশানোয় নায়ককে আয়না দেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছাড় পেলেন না সৃজলাও।
‘বিগ বস’ হাউসের অন্দরে জীতু কমলের খাসির মাংসে চিনি মেশানোর ঘটনা নিয়ে জলঘোলা কম হয়নি। আর এ বার সেই বিতর্কই গড়াল ‘দাদার দরবার’-এর মঞ্চে। শনিবার রাতে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে দেখা গেল অভিনেতা জীতু কমলকে।

প্রায় আড়াই মাস পর যেখানে প্রথমবারের জন্য খাসির মাংসের স্বাদ পেতে চলেছিল হাউস মেইটরা। সেখানে জীতুর ‘এন্টারটেনমেন্ট’-এর চক্করে সকলকে পড়তে হল অস্বস্তিতে। খাসির মাংসের স্বাদ নষ্ট করতে তাতে চিনির রস মেশানোর মতো সংবেদনশীল বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে সৌরভ সরাসরি প্রশ্ন করেন জীতুকে, ‘খাবারে চিনি দেওয়াটা হল কেন? অল্প না বেশি সেটা বোঝার ক্ষমতা তোমার চলে গেছে? বাজে কথা কী করে জীতু বলতে পারে, আমি তো অবাক! এটা করার পেছনের কারণটা কী? খাবার নষ্ট করাটা কি তোমার এখনও এন্টারটেইনমেন্ট মনে হয়?'
দাদার এই কড়া ধমকের মুখে পড়ে কাঠগড়ায় দাঁড়াতে হয় জীতুকে। শুধু সঞ্চালকই নন, ঘরের অন্যান্য প্রতিযোগীরাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। অধিকাংশরই মাথার বাইরে দিয়ে গেছে, কেন এমনটা করলেন জীতু। অনেকের ধারণা জীতুর ইচ্ছে ছিল খাসির মাংস রান্না করুক তাঁর মনের মানুষ সৃজলা। অন্যদিকে সৌরভ দাস অধিনায়ক হিসাবে সেই দায়িত্ব তনুশ্রীকে দেওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছএন জীতু। অন্যদিকে, সোনামণি সাহাও জীতুর বিরুদ্ধে সুর চড়িয়ে জানান যে এই বিষয়টি অত্যন্ত খারাপ এবং এর জন্য জীতুর মধ্যে ন্যূনতম কোনও অনুশোচনাও নেই।
শুধু জীতু নন, দাদার রোষের শিকার হন সৃজলাও। সৌরভ সাফ জানান, সৃজলার আচরণে তিনি হতবাক। যেই সৃজলা সারাক্ষণ খাবার নষ্ট করার বিপক্ষে দাঁড়িয়ে অন্য়দের ক্লাস নেন, তিনি কীভাবে এই ভুলের শরিক হয়ে ওঠলেন। দাদার বকুনি থেকে সৃজলাকে বাঁচাতে সব দায় নিজের ঘাড়ে নিতে গিয়েছিলেন জীতু। জানান, সৃজলা কিছুই জানত না। তবে সেই অজুহাত টেকেনি। সৌরভ স্পষ্ট জানান, সবটা ক্যামেরায় রেকর্ড করা আছে। সৃজলা নিজেও মেনে নেন তিনি জীতুর প্ল্যানে সামিল ছিলেন।
সব মিলিয়ে, বিগ বসের মঞ্চে দাদার এই কঠোর বকুনি এবং সহ-প্রতিযোগীদের তোপের মুখে পড়ে বেশ কোণঠাসা অবস্থাতেই দেখা গেল অভিনেতা জীতু কমলকে। এপিসোডের বাকি সময় জুড়ে বাক্য খরচ তেমন করতে দেখা যায়নি জীতুকে। দাদার দরবারের ফাঁকে সৃজলা জীতুর সঙ্গে আলাপচারিতায় জানান, একমাত্র তাঁরা দুজনই জানেন তাঁদের উদ্দেশ্য খারাপ ছিল না। খাবার নষ্ট করার কোনও তাগিদ ছিল না, শুধু চেয়েছিলেন মাংসর স্বাদ মিষ্টি হোক। এই যুক্তি (পড়ুন- অজুহাত) অবশ্য ধোপে টেকেনি।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


