Bigg Boss Bangla: ‘সলমনের পারফরম্যান্স এখনও দেখেনি, দাদাগিরিতে স্ক্রিপ্ট থাকত না', কী বলছেন বিগ বস বাংলার হোস্ট সৌরভ?

অগস্টের শেষে শুরু হবে বিগ বস বাংলার শ্যুটিং। এর আগে দাদাগিরি ছাড়াও কৌন বনেগা ক্রোড়পতির বাংলা ভার্সন সঞ্চালনার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। 

Published on: Jun 29, 2026, 09:30:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ক্রিকেটের ২২ গজে তাঁর দাদাগিরি দেখেছে গোটা বিশ্ব। এরপর টিভির পর্দায় দীর্ঘদিন ‘দাদাগিরি’র দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দাদাগিরির ছেড়ে ‘দাদা’ এখন অন্য় চ্য়ানেলে। এবার বিগ বস বাংলার সঞ্চালক সৌরভ। প্রায় এক দশক পর বিগ বাংলার তিন নম্বর সিজন আসতে চলেছে। মিঠুন চক্রবর্তী, জিতের পর এবার সঞ্চালক সৌরভ। মহারাজের সঞ্চালনায় এই শো-টি এক অন্য মাত্রা পেতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে। সেপ্টেম্বরে শুরু হবে সফর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

‘সলমনের পারফরম্যান্স এখনও দেখেনি, দাদাগিরিতে স্ক্রিপ্ট থাকত না', কী বলছেন বিগ বস বাংলার হোস্ট সৌরভ?
‘সলমনের পারফরম্যান্স এখনও দেখেনি, দাদাগিরিতে স্ক্রিপ্ট থাকত না', কী বলছেন বিগ বস বাংলার হোস্ট সৌরভ?

হিন্দি-সহ একাধিক ভারতীয় ভাষায় সম্প্রচারিত হয় বিগ বস। তবে বিগ বসের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সলমন খানের নাম। নতুন শুরুর আগে কি সলমনের সঞ্চালনা দেখে কি টিপস নিচ্ছেন সৌরভ? মহারাজের জবাব আপনাকে চমকে দেবে।

ইউএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স অফ ক্য়ালকাটা বলেন, 'সত্যি বলতে, আমি এখনও শো-টিতে সলমনের পারফরম্যান্স সেভাবে দেখিনি। এখনও দেরি আছে, অগস্টের শেষের দিকে শুরু হবে। সলমন কীভাবে এটি সঞ্চালনা করেছেন তা আমি অবশ্যই দেখব। আমি যখন 'কৌন বনেগা ক্রোড়পতি' (এর বাংলা সংস্করণ 'কে হবে বাংলার কোটিপতি') সঞ্চালনা করেছিলাম, তখন অমিতাভ বচ্চনের স্টাইল খুব কাছ থেকে লক্ষ্য করেছিলাম। এবারও আমি দেখব সলমন বিষয়টিকে কীভাবে সামলান। তবে বলা বাহুল্য, প্রত্যেকেরই নিজস্ব একটি অনন্য স্টাইল থাকে। দুজন মানুষ কখনও এক হতে পারে না। দেখা যাক এটি কেমন দাঁড়ায়।'

‘বিগ বস বাংলা’ তার সঞ্চালকের কাছ থেকে ‘দাদাগিরি’র তুলনায় অনেক বেশি কিছু দাবি করে— এমন ধারণার সঙ্গে অবশ্য দ্বিমত পোষণ করেছেন গঙ্গোপাধ্যায়। তিনি বুঝিয়ে বলেন যে, ‘দাদাগিরি’ও সমানভাবে তাত্ক্ষণিক কথোপকথন এবং দর্শকদের সঙ্গে আলাপ-আলোচনার ওপর নির্ভরশীল ছিল, যেখানে কোনও বাঁধাছাধা স্ক্রিপ্ট থাকত না। সঞ্চালককে নিজের দায়িত্ব শো টেনে নিয়ে যেতে হত।

তিনি ব্যাখ্যা করে বলেন, 'দাদাগিরিতেও খুব একটা স্ক্রিপ্ট থাকত না। মূলত প্রশ্ন জিজ্ঞাসা করা এবং প্রতিযোগীদের সঙ্গে মেলামেশা করার বিষয় ছিল। 'কৌন বনেগা ক্রোড়পতি'-র মতো শো মূলত স্ক্রিপ্ট-চালিত হয়— সেখানে এক ঘণ্টার একটি পর্বের জন্য আপনি ঠিক এক ঘণ্টাই শুটিং করেন। দাদাগিরি বেশ আলাদা ছিল। একটি ৯০ মিনিটের পর্ব তৈরি করতে আমাদের প্রায়শই প্রায় তিন ঘণ্টা ধরে শুটিং করতে হতো। কোনও শো যখন একটি নির্দিষ্ট স্তরে পৌঁছে যায়, তখন স্ক্রিপ্ট আপনাকে কেবল কিছুটা পথই এগিয়ে দিতে পারে।'

৫৩ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটারের মতে, প্রতিটি শো-তে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রতিযোগীরা। আসল হিরোরা হলেন অংশগ্রহণকারীরাই, তাঁরাই অনুষ্ঠানকে সফল করে তুলতে পারেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More