‘আগে রিয়েল হোক…’! রাজনন্দিনীর প্রেম নিয়ে জবাব সৌরভের, বিগ বস বাংলা-য় দাদার প্রিয় প্রতিযোগী কে?
স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে সিনেমা দেখতে এসেছিলেন সৌরভ। সেখানে বিগ বস বাংলা নিয়ে কী বললেন মহারাজ?
বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্য়ায় শহরের এক প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন দৃশ্যম ৩ দেখতে। আর সেখানেই দুজনকে একসঙ্গে কাছে পেয়ে ঘিরে ধরে সংবাদমাধ্যম। আর যেই টপিকের উপর ফোকাস ছিল সবচেয়ে বেশি, তা হল বিগ বস বাংলা। ডোনা যেমন জানালেন, বিগ বস বাংলা দেখেন তিনি। স্বামীর সঞ্চালনাও খুবই পছন্দের।

সৌরভকে নিজের প্রিয় প্রতিযোগীর নাম নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জবাব দিতে চাননি। বলেন, ‘আমার সবাই পছন্দ’। এমনকী, রাজবীর-নন্দিনীর প্রেম নিয়ে প্রশ্নও একপ্রকার এড়িয়ে গিয়েছেন। কথা ঘুরিয়ে জবাব ছিল, ‘এখানে এসব বলা যাবে না, টেলিভিশনের জিনিস টেলিভিশনেই থাক’। তবে সাংবাদিকরা যখন বলেন, ‘দেখতে সম্পর্কটা কিন্তু খুব মিষ্টি, মানে যদি রিয়েল হয়…’! আর তাতে দাদার জবাব, ‘আগে রিয়েল হোক, তারপর দেখা যাবে।’
সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু নন, বেশিরভাগেরই মত বিগ বসের ঘরে রাজবীর আর নন্দিনী-র যে প্রেমটা চলছে সেটা শুধুই গেম-এর জন্য। যদিও নিজেদের বাড়ির ছেলে-মেয়েদর প্রেম নিয়ে বেশ পজিটিভ কথা বলতে শোনা গিয়েছে রাজবীরের মা ও নন্দিনীর বাবা-মাকে। এমনকী, দুপক্ষই জানিয়েছেন, বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়েও যদি দুজনে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাঁদের কোনো সমস্যা নেই। বরং, ছেলে-মেয়ে যা চাইবে, সেটাতেই তাঁদের ‘হ্যাঁ’।
আপাতত বেশ ব্যস্ততার মধ্যেই সময় কাটছে সৌরভের। ক্রিকেট থেকে বিনোদন, একাধিক জগতে রীতিমতো দাঁপিয়ে বেরাচ্ছেন দাদা এখন। তবে এসবের মাঝেও ভোলেননি নিজের সিনেমা দেখার নেশার কথা। বরাবরই, সিনেমাপ্রেমী তিনি। শুধু সৌরভ নন, ডোনাও। দুজনেই ফাঁকফোকর পেলে হাজির হন প্রেক্ষাগৃহে। এমনকী, বহু সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছিলেন বেশিরভাগ সময় রাতের শো-তে হাজির হতেন বর-বউ মিলে। যাতে শান্তিতে সিনেমা দেখতে পারেন। বলিউডে দীপিকা-রণবীর কাপুরদের ভক্তও দাদা।
প্রতি শুক্রবার মুম্বইতে হাজির হন সৌরভ। এরপর সারাদিন ধরে চলে শ্যুট। শুক্রবারই করা হয় শনি ও রবিবারে দাদার দরবার স্পেশাল এপিসোডের শ্যুট। শনিবার আবার ফিরে আসেন কলকাতায়। আপাতত ফাইনালে পৌঁছনোর টানটান লড়াই চলছে বিগ বস বাংলার ঘরে। এই সপ্তাহে নমিনেশনে রয়েছেন রাজবীর, নন্দিনী, সৃজলা, তনুশ্রী। এখন দেখার, কে বিদায় জানায় বিগ বস বাংলার ঘরকে। নন-তারকা মুখ তনুশ্রী এবারও কি সবাইকে মাত দিয়ে যাবে, তা দেখার অপেক্ষায় বাংলার দর্শকরা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


