বিরাটদের বউমা হচ্ছেন শেহনাজ? সিদ্ধার্থের স্মৃতি ভুলে RCB তারকাকে মন দিলেন নায়িকা?

বলিউড এবং ক্রিকেট— এই দুই দুনিয়ার মেলবন্ধন নতুন কিছু নয়। 'বিগ বস ১৩' খ্যাত অভিনেত্রী শেহনাজ গিল কি এবার প্রেমে পড়েছেন আরসিবি-র তারকা ক্রিকেটারের? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে এখন এমনই জল্পনা তুঙ্গে। 

Published on: May 16, 2026, 10:40:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর শেহনাজ গিলের জীবনে কি তবে আবার বসন্ত এল? সম্প্রতি আইপিএল-এর ম্যাচে গ্যালারিতে শেহনাজের উপস্থিতি এবং তাঁর উচ্ছ্বাস দেখে এমনই প্রশ্ন তুলছেন নেটিজেনরা। গত ১৩ মে আরসিবি বনাম কেকেআর ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন শেহনাজ। আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন এক প্রেমের গুঞ্জন।

বিরাটদের বউমা হচ্ছেন শেহনাজ? সিদ্ধার্থের স্মৃতি ভুলে RCB তারকাকে মন দিলেন নায়িকা?
বিরাটদের বউমা হচ্ছেন শেহনাজ? সিদ্ধার্থের স্মৃতি ভুলে RCB তারকাকে মন দিলেন নায়িকা?

নিশানায় দেবদত্ত পড়িক্কল:

আরসিবি-কে চিয়ার করার সময় শেহনাজের মুখে যে চওড়া হাসি দেখা গিয়েছিল, নেটিজেনদের দাবি— তার নেপথ্যে রয়েছে এক বিশেষ নাম। আরসিবি-র প্রাক্তন এবং বর্তমান সময়ের অন্যতম উজ্জ্বল তারকা দেবদত্ত পড়িক্কল-এর সঙ্গেই নাকি শেহনাজের নাম জড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই খবর। জল্পনা এতটাই যে, অনেকেই মনে করছেন শেহনাজ স্রেফ দলকে নয়, বরং প্রিয় মানুষটিকে সাহস দিতেই মাঠে হাজির হয়েছিলেন।

ভক্তদের দ্বিমত:

ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট বক্সে শুরু হয়েছে বিতর্ক। শেহনাজের এক দল ভক্ত যেমন তাঁর এই নতুন শুরুকে সমর্থন করছেন, অন্য দল আবার এই খবরকে স্রেফ ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছেন। এক ভক্তের দাবি, “কেউ ম্যাচে সাপোর্ট করতে গেলেই কি তার সঙ্গে কারোর সম্পর্ক তৈরি হয়ে যায়? এটা নিছকই গুজব।” অন্য এক নেটিজেন লিখেছেন, “শেহনাজ আরসিবি-র ফ্যান হতেই পারেন, তার মানে এই নয় যে তিনি দেবদত্তকে ডেট করছেন।”

নীরব শেহনাজ ও দেবদত্ত:

সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণের পর শেহনাজ নিজেকে কাজ নিয়ে ব্যস্ত রেখেছেন। বলিউডে ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে ডেবিউ-এর পর এখন তিনি বড় পর্দার নিয়মিত মুখ। তবে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরের মতোই স্পিকটি নট। দেবদত্ত পড়িক্কলের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

নতুন রসায়ন না কি স্রেফ বন্ধুত্ব?

ম্যাচ চলাকালীন শেহনাজের উত্তেজনার ভিডিওটি এখনও ট্রেন্ডিং। তবে এই জল্পনা কতদূর সত্যি, তা সময় বলবে। যদি সত্যিই দেবদত্ত আর শেহনাজের মধ্যে কোনো সমীকরণ তৈরি হয়, তবে বলিউড আর ক্রিকেটের তালিকায় যোগ হবে আরও একটি পাওয়ার কাপল।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More