ফেনায় শরীর ঢেকে বাথটাবে লাস্যময়ী শ্রাবন্তী! ‘বুড়ি হয়ে আর কত…’, খোঁচা নেটিজেনের
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর কাজ থেকে তাঁর ব্যক্তিগত জীবনের ওঠাপড়া সবটাই থাকে চর্চায়। তবে এবার তিনি চর্চায় তাঁর নতুন ইনস্টাগ্রাম পোস্টের জন্য। সেখানে বাথটাবে দেখা গিয়েছে তাঁকে। আর তা দেখেই শুরু হয়েছে কটাক্ষ।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর কাজ থেকে তাঁর ব্যক্তিগত জীবনের ওঠাপড়া সবটাই থাকে চর্চায়। তবে এবার তিনি চর্চায় তাঁর নতুন ইনস্টাগ্রাম পোস্টের জন্য। সেখানে বাথটাবে দেখা গিয়েছে তাঁকে। আর তা দেখেই শুরু হয়েছে কটাক্ষ।

মঙ্গলবার নায়িকা তাঁর ইনস্টাগ্রামে তাঁর বিশেষ একটি ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যায় একরাশ সাবানের ফেনার মাঝে বাথটাবে নায়িকা। তাঁর মুখে লেগে এই অতি-পরিচিত হাসি। আবেশে বুজেছেন চোখ। পরনে তাঁর সোনালি রঙের বিকিনি। নায়িকা এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নিজেকে সিক্ত করতে থাকুন।’
নায়িকার এই ছবি প্রকাশ্যে আসতেই তা ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘অসাধারণ দুটি চোখের চাহনি।’ আর একজন লেখেন, ‘ওয়াও দারুণ।’ আর এক অনুরাগী একরাশ আগুনের ইমোজি দিয়ে 'হট' বুঝিয়েছেন। নায়িকার আর এক অনুরাগী লেখেন, 'কিছু মানুষ বিচিত্র ধরণের নিঃসঙ্গতা নিয়ে পৃথিবীতে আসে! কারোর সাধ্য নেই সেই নিঃসঙ্গতা দূর করে...!' আর একজন খানিক খোঁচা দিয়েই লেখেন, 'ঠাণ্ডায় কত চান করো তা দেখাতে চাইছো?' আর একজন কটাক্ষ করে লেখেন, ‘বুড়ি হয়ে আর কত রং দেখাবে।’
প্রসঙ্গত, জীবনে যতই চড়াই-উতরাই আসুক না কেন, হাসিমুখে পেশাদার জগতের সঙ্গে নিজেকে জুড়ে রেখেছেন শ্রাবন্তী। তিন তিনবার বিয়ে ভেঙেছে নায়িকার। তাঁর দুই প্রাক্তন স্বামী এখন নতুন সংসার পেতেছেন। শ্রাবন্তী যদিও আজও একা। পান থেকে চুন খসলেই শ্রাবন্তীকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে যায়।
একা হাতে কার্যত ছেলেকে মানুষ করেছেন শ্রাবন্তী। বিয়ে ভাঙার আঁচ লাগতে দেননি ছেলের গায়ে। ছেলের জন্য একটা সময় নিজের কেরিয়ার পর্যন্ত স্যাক্রিফাইস করেছিলেন নায়িকা। নায়িকা হিসাবে শ্রাবন্তীর আত্মপ্রকাশ চ্যাম্পিয়ান ছবির সঙ্গে। বক্স অফিসে দারুণ সফল সেই ছবি। নায়িকা তখন দশম শ্রেণির ছাত্রী। ভালোবাসার টানে বাড়ির অমতে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন বছর ১৬-র শ্রাবন্তী। বছর ঘোরবার আগেই মা হন নায়িকা। ১৭ বছর বয়সে স্কুলের গণ্ডি পার করার আগেই মা হয়েছিলেন শ্রাবন্তী।
রাজীব-শ্রাবন্তীর সংসার টেকেনি। এরপর মডেল কৃষণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী, দ্বিতীয় বিয়েও ভাঙে মাস কয়েকেই। ২০১৯ সালে রোশন সিং-কে বিয়ে করেছিলেন শ্রাবন্তী, কিন্তু দেড় বছর যেতে না যেতে সেই বিয়েও ভেস্তে যায়।
কাজের সূত্রে, চলতি বছরের পুজোয় নায়িকার বহুল প্রতীক্ষিত ছবি 'দেবী চৌধুরানী' মুক্তি পেয়েছিল। এই ছবিতে তিনি ছাড়াও ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
E-Paper

