‘আমরা একসঙ্গে বড় হয়েছি…’, শ্রাবন্তীর জন্মদিনে আবেগঘন ঝিনুক, মা-ছেলের বয়সের ফারাক জানেন?
‘তোমাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি’, চল্লিশের কোঠার দিকে আরও এক পা বাড়ালেন শ্রাবন্তী। গ্ল্যামারাস মাম্মির জন্মদিনে আবেগঘন বার্তা ছেলের।
১৩ই আগস্ট ছিল টলিউডের অন্যতম জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়-এর (Srabanti Chatterjee) জন্মদিন। বিশেষ এই দিনে সমাজমাধ্যমে অনুরাগী থেকে শুরু করে সহকর্মীদের ভালোবাসার জোয়ারে ভেসেছেন নায়িকা। তবে সব শুভেচ্ছার মাঝেও আলাদা করে নজর কেড়েছে অভিনেত্রীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় (ঝিনুক) এবং অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষ-এর বার্তা।

'আমরা দু'জনে একসঙ্গেই বড় হয়েছি': মায়ের জন্মদিনে অভিমন্যুর আবেগঘন বার্তা
এখন মায়ের কাঁধ ছাড়িয়েছে ছেলে। মায়ের শৈশবের একটি মিষ্টি ছবির সাথে সোশ্যাল মিডিয়ায় অভিমন্যু একটি অত্যন্ত আবেগঘন বার্তা শেয়ার করেন। ছবির ওপরে তিনি লেখেন: ‘হ্যাপি বার্থডে মা। তোমাকে কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব। আমরা বলতে গেলে একসঙ্গেই বড় হয়েছি এবং আমার জীবনের প্রতিটা ধাপে তুমি পাশে থেকেছ, এমনকি যখন আমাকে ভালোবাসাও কঠিন ছিল। আমি যা-ই করি, আশা করি তা তোমাকে গর্বিত করে। আমি যত বড়ই হয়ে যাই না কেন, আমার সবসময় তোমাকে প্রয়োজন আর আমি সবসময় তোমার সেই ছোট ছেলেটাই থাকব। মা, তোমাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি’।
হবু শাশুড়িকে বিশেষ বার্তা দামিনী ঘোষের
অন্যদিকে অভিমন্যুর বান্ধবী দামিনী ঘোষও শ্রাবন্তীর জন্মদিনে একগুচ্ছ সুন্দর স্মৃতি শেয়ার করে নিয়েছেন। শ্রাবন্তীর সঙ্গে বিভিন্ন আদুরে মুহূর্তের কোলাজ ছবি পোস্ট করে দামিনী লেখেন, ‘হ্যাপি বার্থডে টু মাই ফেভারিট পার্সন! আই উইল ফরেভার বি ইওর বেবি’। দামিনীর এই মিষ্টি পোস্টে শ্রাবন্তীর প্রতি তাঁর টান ও পারিবারিক মধুর সম্পর্কের ছবি স্পষ্ট ফুটে উঠেছে।

কত বয়স হলো শ্রাবন্তীর? মা ও ছেলের বয়সের ব্যবধান কত?
১৯৮৭ সালের ১৩ই আগস্ট জন্মগ্রহণ করা শ্রাবন্তী চট্টোপাধ্যায় চলতি বছরে ৩৯ বছরে পা দিলেন। মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি এবং বিয়ের বছর ঘুরতেই মাত্র ১৭ বছর বয়সে মা হন শ্রাবন্তী। ১৪ই অগস্ট, মায়ের জন্মদিনের পরদিনই ঝিনুকের জন্মদিন। এদিন ২২-এ পা দিলেন অভিমন্যু।
ফলে মা ও ছেলের বয়সের ব্যবধান মাত্র ১৭ বছর! বয়স ও বয়সের এই সামান্য ব্যবধানের কারণেই মা-ছেলের সম্পর্কের চেয়ে তাঁদের বন্ধুত্বের সমীকরণই অনুরাগী ও নেটিজেনদের কাছে বেশি চর্চিত এবং অনুপ্রেরণাদায়ক। আপতত অভিনয় স্কুলে অ্যাক্টিং-এর খুঁটিনাটি শিখছেন অভিমন্যু। তবে টলিপাড়ায় নয়, বলিউডের নায়ক হওয়ার স্বপ্ন দেখেন তিনি, এমনটাই জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


