মহেশতলার নামী স্কুলে চোট পেল শ্রাবন্তীর বোনপো! ঘটনা ধামাচাপার চেষ্টা কর্তৃপক্ষের, ক্ষুব্ধ নায়িকা

স্কুলে সহপাঠীর হাতে আঘাত,  কেঁদে আকুল শ্রাবন্তীর ৬ বছরের বোনপোর। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালো স্কুল। ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রীর দিদি স্মিতা ঘোষ। 

Published on: Aug 22, 2026, 18:07:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেত্রী. পডকাস্টার স্মিতা ঘোষ— যিনি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিদি হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্মিতা। মহেশতলার একটি নামী বেসরকারি স্কুলে প্রাক-প্রাথমিক (P1) শ্রেণির ছাত্র তাঁর পুত্র। শ্রাবন্তীর বোনপো স্কুলে এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। সহপাঠীর হাতে চোখে গুরুতর আঘাত পাওয়া সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষের উদাসীন ও রহস্যজনক আচরণ নিয়ে প্রশ্ন তুললেন স্মিতা, তিনি আশঙ্কা জাহির করলেন শিশুদের নিরাপত্তা ব্যবস্থার ওপর।

মহেশতলার নামী স্কুলে চোট পেল শ্রাবন্তীর বোনপো! ঘটনা ধামাচাপার চেষ্টা কর্তৃপক্ষের, ক্ষুব্ধ নায়িকা
মহেশতলার নামী স্কুলে চোট পেল শ্রাবন্তীর বোনপো! ঘটনা ধামাচাপার চেষ্টা কর্তৃপক্ষের, ক্ষুব্ধ নায়িকা

কী ঘটেছিল ক্লাসরুমে?

স্মিতা ঘোষের অভিযোগ অনুযায়ী, শ্রেণীকক্ষের ভেতরেই তাঁর ছেলের চোখে আঘাত লাগে। তবে এই ঘটনার পর স্কুলের ভূমিকায় হতবাক স্মিতা।

তিনি অভিযোগ তোলেন দুর্ঘটনার পরপরই অভিভাবককে খবর দেওয়া হয়নি। অভিযোগ, শিশুটিকে শেখানো হয়েছিল যেন সে তার বাবা-মাকে গিয়ে বলে সে নিজেই নিজের চোখে আঘাত লাগিয়েছে।

সিসিটিভি ফুটেজে অস্বীকৃতি: সত্যিটা জানতে বাবা-মা স্কুলে গিয়ে সিসিটিভি (CCTV) ফুটেজ দেখতে চাইলে কর্তৃপক্ষ তা দেখাতে অস্বীকার করে এবং সহযোগিতা না করে পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনা ও বাড়ছে উদ্বেগ

কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলের নামী বেসরকারি বিদ্যালয়গুলোতে একের পর এক অপ্রীতিকর ঘটনা সামনে আসছে। তার মধ্যেই স্মিতার এই পোস্ট বিতর্ক উস্কে দিল।

স্মিতা ঘোষ জানান, স্কুলেই যদি ছোটদের নিরাপত্তা এভাবে বিঘ্নিত হয় এবং ঘটনার সত্যতা গোপন করার চেষ্টা চলে, তবে তা অত্যন্ত বিপজ্জনক ইঙ্গিত বহন করে।

কর্তৃপক্ষের কাছে স্মিতা ঘোষের প্রশ্ন ও দাবি

সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জবাবদিহিতা চেয়ে স্মিতা ঘোষ কর্তৃপক্ষের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: কেন আঘাত পাওয়ার সাথে সাথে অভিভাবকদের জানানো হলো না? ঘটনার যথাযথ লিখিত রেকর্ড ও ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে কি? ফুটেজ দেখাতে কেন টালবাহানা করা হচ্ছে এবং ঘটনার পুনরাবৃত্তি রুখতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

প্রতিষ্ঠান বাঁচানোর চেয়ে শিশুর সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং লিখিত ব্যাখ্যার দাবি জানিয়েছেন।

দিদির পোস্ট নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করে নেন শ্রাবন্তী। তিনি স্কুলের এই দায়িত্বজ্ঞানহীন আচরণের চরম নিন্দা করেন। সঙ্গে জানান, বাচ্চাদের এই স্কুলে ভর্তির আগে দু-বার ভাবা উচিত।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More