Sreelekha: হাসি মুখে অগ্নিমিত্রার সঙ্গে ছবি দিলেন শ্রীলেখা, সঙ্গে লম্বা বার্তা! বাম-মনস্ক অভিনেত্রী কি এবার বিজেপিতে?

সোমবার শ্রীলেখাকে দেখা গেল অগ্নিমিত্রার পাশে। যা দেখে নেটপাড়ার চক্ষুস্থির। প্রশ্ন উঠছে, তাহলে কি হঠাৎই দল বদল অভিনেত্রীর, চলে গেলেন লাল থেকে কমলায়?

Published on: Sep 28, 2026, 22:53:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বামমনস্ক অভিনেত্রী শ্রীলেখা মিত্র এর আগে বহুবার সমালোচনা করেছে বাংলায় সদ্য আসা বিজেপি সরকারের। যার মধ্যে রয়েছেন অগ্নিমিত্রা পালও। কদিন আগেই যখন রবীন্দ্র সরোবরে সারমেয় প্রবেশ নিয়ে অগ্নিমিত্রা নিষেধাজ্ঞা জারি করেছিলেন, তখন তাঁর সোশ্যাল মিডিয়ায় কট্টর সমালোচনা করেছিলেন শ্রীলেখা, তাঁর ফেসবুকে লম্বা পোস্টের মাধ্যমে। তবে সোমবার শ্রীলেখাকে দেখা গেল অগ্নিমিত্রার পাশে। যা দেখে নেটপাড়ার চক্ষুস্থির। প্রশ্ন উঠছে, তাহলে কি হঠাৎই দল বদল, লাল থেকে কমলায়?

অগ্নিমিত্রার সঙ্গে ছবি পোস্ট শ্রীলেখার।
অগ্নিমিত্রার সঙ্গে ছবি পোস্ট শ্রীলেখার।

তাহলে চলুন প্রখমেই দেখে নেওয়া যাক অগ্নিমিত্রার সঙ্গে হঠাৎ ছবি কেন দিলেন শ্রীলেখা। আসলে সরকারের পক্ষ থেকে পথপশুদের নিয়ে অ্যানিমাল লাভারদের নিয়ে একটি মিটিং ডাকা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন পশুপ্রেমী শ্রীলেখা।

অগ্নিমিত্রার পাশেই দেখা গেল শ্রীলেখাকে। ক্যাপশনে লিখলেন, ‘পশ্চিমবঙ্গের সমস্ত অ্যানিমাল লাভারদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে একটি গুড নিউজ। আজ এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল নগর উন্নয়ন মন্ত্রী শ্রীমতি অগ্নিমিত্রা পালের সঙ্গে। খুব শীঘ্রই সেই ভিডিয়োটি আপলোড করব এবং জানাব, তিনি কী বলেছেন এবং কী নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আপাতত ছবিটা থাকুক। আমাদের হাসিমুখই হয়তো বলে দিচ্ছে— ভালো কিছু খুব জলদিই আসছে। আমরা, ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল রাইটস অ্যাক্টিভিস্ট ফ্রন্ট বিশ্বাস করি—পশ্চিমবঙ্গের পথের প্রাণীদের জন্য আরও মানবিক, নিরাপদ এবং সম্মানজনক ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। সংযুক্ত থাকুন, ভালো খবর জলদিই আসছে।’

এরপর অগ্নিমিত্রার সঙ্গে ছবি তোলার জন্য অনেকেই ট্রোল করেন শ্রীলেখাকে। যার জবাব দিয়ে অভিনেত্রী ফের পোস্ট করেন, ‘আমার আগের পোস্ট দেখে যাঁদের মনে হচ্ছে, আমি হয়তো আদর্শচ্যুত হয়ে গেলাম— তাঁদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রইল। আর যাঁরা ভাবছেন, দলবদলুদের তালিকায় কোনও একদিন শ্রীলেখা মিত্রের নামটাও দেখতে পাবেন.... তাদের কিই বা বলি...ভাবুন, ভাবনা তো ট্যাক্স ফ্রি। তবু বলি, আপনাদের কাউকেই সেই স্যাটিসফেকশন দেওয়ার কোনও ইচ্ছা আমার নেই। আমি কোথায় দাঁড়াই, সেটা আমার বিবেক ঠিক করে—কোনও দল, কোনও গোষ্ঠী কিংবা কারও অনুমোদন নয়।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More