খেলা গৌণ, টাকাটাই মুখ্য, বিগ বসে অনিন্দ্যর বক্তব্যকে সমর্থন জানালেন শ্রীলেখা

গতকাল অর্থাৎ শিক্ষক দিবসের দিন ছিল বিগ বসের প্রথম দাদার দরবার। এই দিন অন্য প্রতিযোগীদের ভোটের মাধ্যমে নয় বরং দাদা নিজেই বিগ বস থেকে এক প্রতিযোগীকে বিদায় জানালেন।

Published on: Sep 6, 2026, 14:01:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গতকাল অর্থাৎ শিক্ষক দিবসের দিন ছিল বিগ বস বাংলার প্রথম দাদার দরবার। এই দিন অন্য প্রতিযোগীদের ভোটের মাধ্যমে নয় বরং দাদা নিজেই বিগ বস থেকে এক প্রতিযোগীকে বিদায় জানালেন। সেই প্রতিযোগী হলেন অনিন্দ্য সেনগুপ্ত। সৌরভের মতে, অনিন্দ্য বিগ বসে থাকলেও তাঁর মধ্যে সেই স্পিরিট নেই। যেখানে অন্যরা রাত জেগে টাস্ক করছে সেখানে অনিন্দ্য ঘুমিয়ে কাটাচ্ছে।

বিগ বসে অনিন্দ্যর বক্তব্যকে সমর্থন জানালেন শ্রীলেখা
বিগ বসে অনিন্দ্যর বক্তব্যকে সমর্থন জানালেন শ্রীলেখা

এছাড়াও অনিন্দ্যর একটি বক্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন সৌরভ। বিগ বসে থাকাকালীন সায়ককে একবার অনিন্দ্য বলেন, তাঁর টাকার ভীষণ প্রয়োজন তাই তিনি বিগ বসে এসেছেন। অনিন্দ্যর এই মন্তব্য যে একেবারেই ঠিক নয়, সে কথা জানিয়ে সৌরভ বলেন, বিগ বসে খেলাটাই আসল উদ্দেশ্য।

আরও পড়ুন: 'আমি চাই সায়ক একটু শান্তি পাক', বিগ বসে যাওয়ার জল্পনা উড়িয়ে দিলেন স্যান্ডি

কিন্তু এবার অনিন্দ্যর এই বক্তব্যের সমর্থন জানিয়ে অভিনেতার পাশে দাঁড়ালেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন, ‘টাকা ছাড়া বিগ বসে কে খেলতে যায় নিজেদের প্রাইভেসি বিসর্জন দিয়ে? আমার অনিন্দ্যকে খুব সহজ মনে হয়েছে যেটা ও বলেছে, বাকিটা ব্যক্তিগত।’

অনিন্দ্য আরও জানিয়েছিলেন যে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ সমস্যায় রয়েছেন তাই তাঁকে ঘুমের ওষুধ খেতে হয় নিয়মিত। ওষুধ ছাড়া তিনি কিছুতেই ঘুমোতে পারেন না। অনিন্দ্যর এই বক্তব্য শুনে অনেকেই মনে করেছেন যে অনিন্দ্য ইচ্ছে করে রাতে ঘুমিয়ে পড়েননি বরং ওষুধের কারণেই তিনি ঘুমিয়ে পড়েছেন কিন্তু আবার অনেকে এও মনে করছেন যখন একটি ন্যাশনাল টেলিভিশনে তাঁকে দেখা যাচ্ছে, তখন ব্যক্তিগত সমস্যাকে পাশে রেখেই খেলতে হত তাঁকে।

আরও পড়ুন: নিজেই চেয়েছিলেন বাড়ি যেতে, ‘বিগ বস বাংলা’ তাই বিদায় জানাল অনিন্দ্যকে

তবে কারণ যাই হোক না কেন, আপাতত অনিন্দ্য বিগ বসের মঞ্চ থেকে বিদায় নিয়েছেন। আগামী দিনে অনিন্দ্যকে আবার ফিরিয়ে আনা হবে কিনা সেটা সময় বলতে পারবে। তবে এই মুহূর্তে সকলের চোখ রয়েছে আজকের এপিসোড কারণ আজ বিগ বস বাংলায় এন্ট্রি নেবেন এক নতুন প্রতিযোগী। আজ হতে চলেছে বিগ বস বাংলার প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি।