Sreelekha-Jaya: ‘ধর্ম,ধান্দা ও দেশপ্রেম…’, ভারতের স্বাধীনতার উদযাপনে বাংলাদেশের নায়িকা, জয়া আহসানকে কটাক্ষ শ্রীলেখার

‘জয়া আহসান কবে থেকে ভারতীয় হয়ে উঠল, প্লিজ জানাবেন', জনৈকের সুরে সুর মিলিয়ে কী লিখলেন শ্রীলেখা?

Published on: Aug 15, 2026, 23:16:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'জয়া আহসান কবে থেকে ভারতীয় হলেন?' সোশ্যাল মিডিয়ায় চর্চা ভারতের স্বাধীনতা দিবসে। ১৫ই অগস্টের প্রাক্কালে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং এক প্রথমসারির সংবাদমাধ্যমের উদ্যোগে আয়োজন করা হয়েছিল মধ্যরাতের এক পদযাত্রা। কলকাতার রাজপথে ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল,ইন্দ্রাণী হালদারদের সঙ্গে পা মেলালেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানও।

‘ধর্ম,ধান্দা ও দেশপ্রেম…’, ভারতের স্বাধীনতার উদযাপনে বাংলাদেশের নায়িকা, জয়া আহসানকে কটাক্ষ শ্রীলেখার
‘ধর্ম,ধান্দা ও দেশপ্রেম…’, ভারতের স্বাধীনতার উদযাপনে বাংলাদেশের নায়িকা, জয়া আহসানকে কটাক্ষ শ্রীলেখার

টলিউডেও সমাদৃত জয়ার অভিনয়। কিন্তু ১৪ই অগস্টের রাতে বাংলাদেশি নায়িকাকে এই পদযাত্রায় হাঁটতে দেখে অনেকেই ভ্রু কুঁচকেছেন। টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রী শ্রীলেখা মিত্র চুপ থাকলেন না এবারও। জয়া আহসানকে বিঁধে ফেসবুকে একটি পোস্ট করেন জনৈক। সেই পোস্ট শেয়ার করে নিজের মতামত রাখলেন মোদীর পোস্টার ইস্যুতে সদ্য বিতর্কের কেন্দ্রে থাকা শ্রীলেখা।

জনৈক নিজের পোস্টে প্রশ্ন তোলেন, ‘জয়া আহসান কবে থেকে ভারতীয় হয়ে উঠল, প্লিজ জানাবেন। আজন্ম আমি জেনে এসেছি, ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল? আর কদিন আগে অবধি দিপু দাস হত্যাকান্ড" নিয়ে, ভারতবর্ষ তোলপাড় হয়েছিল। রিসেন্টলি, দিলীপ ঘোষ মহাশয়, ভারতীয় মুসলমান গোষ্ঠীকে নামাজ পড়তে হলে, পাকিস্তান চলে যাওয়ার সাজেশন অবধি দিয়েছেন।………..জয়া আহসান হচ্ছেন - সনাতনী, পিওর, আদি, আসল ভারতীয়। নেতাজির পূর্বপুরুষ। আমার উত্তর চাই কেন? জয়া এহসান থেকে তাসলিমা নাসরিন তা হল, তাদের জন্মভূমির কাছে দেশদ্রোহী।’ (বানান অপরিবর্তিত)

এই পোস্ট শেয়ার করে শ্লেষাত্মক বার্তা শ্রীলেখার। তিনি লেখেন, ‘ধর্ম...ধান্দা..ও দেশপ্রেম......বাকিরা দেশদ্রোহী...হিংটিংছট’।

যদিও মন্ত্রী অগ্নিমিত্রা পালের বিশেষ আমন্ত্রণেই এই ওয়াকাথনে যোগ দেন জয়া। ঢাকায় ফেরার টিকিট বাতিল করে ইমন-পৌষালীদের সাথে গলা মেলান ‘কারার ঐ লৌহকপাট' থেকে ‘অ্য়ায় মেরে ওয়াতনকে লোগো’তে।

তবে শুধু ভারতের স্বাধীনতার উদযাপন নয়, এই ওয়াকাথন ছিল মহিলাদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দেওয়া উদ্যোগ। সেই তাগিদ থেকেই রাজপথে হাঁটেন জয়া।

শ্রীলেখা মিত্র পোস্টে জয়াকে বিদ্রুপ করে এক নেটিজেন লেখেন- 'ঋতুপর্ণার পাশে এটা সেই 'শুক্রবারি খালা' না?' জবাবে অভিনেত্রী লেখেন- 'না, উনি

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More