‘যদি কেউ মারা যায়, তাহলে কি তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানানো যায়…’, কার দিকে ইঙ্গিত করলেন শ্রীলেখা?
কদিন আগে ধুমধাম করে তিনদিন ধরে পালন হল উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী। উৎসব-উদযাপনে সামিল হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, রাজ-শুভশ্রী, রঞ্জিত মল্লিক, জিৎ-দেবের মতো তারকারা। শ্রীলেখার এই পোস্টে কি সেদিকেই ইঙ্গিত?
গত সপ্তাহে ধুমধাম করে টলিউডের তারকারা পালন করেছেন মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী। যেখানে উৎসব-উদযাপনে সামিল হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, রাজ-শুভশ্রী, রঞ্জিত মল্লিক, জিৎ-দেবের মতো তারকারা।

তবে শুধু টলিউডের তারকারা নয়, এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল বাংলার বিজেপি সরকার। এমনকী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি ক্ষমতায় আসার পরই এই উদ্যোগ নিয়েছিলেন। জানিয়েছিলেন হইহই করে উদযাপন করা হবে মহানায়ককে। একদিন নয়, বরং এই উদযাপন চলবে গোটা বছর ধরে।
তবে এই পরিস্থিতিতে শ্রীলেখা মিত্রের করা একটি পোস্ট নজর কাড়ল। যেখানে তিনি কোনো প্রয়াত ব্যক্তির জন্মদিন উদযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও নিজের পোস্টের শেষে শ্রীলেখা স্পষ্ট করে দেন যে, তাঁর এই পোস্টের সঙ্গে উত্তম কুমারের জন্মবার্ষিকী উদযাপনের কোনো যোগ নেই।
শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অনেক কিছুই আমাকে সবসময় ভাবায়, যেগুলো সোশ্যাল মিডিয়ার কারণে এখন প্রায়ই সামনে চলে আসে। যেমন ধরুন... যদি কোনো মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়, মানে যদি সে মারা যায়, তাহলে কি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়? নাকি শুধু তাঁর জন্মদিনটা স্মরণ করা যায়? মৃত্যুর পর সেই মানুষটির জন্য কি সুখ প্রযোজ্য হয়?’
সঙ্গে অভিনেত্রী আরও স্পষ্ট করেন, ‘ আমি শুধু একটা প্রশ্ন করছি, এর সঙ্গে মহানায়কের শতবার্ষিকী উদযাপন এবং তার পরের অস্বস্তিকর পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।’
প্রসঙ্গত, কদিন আগে সিজেপির ছাত্র আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমে বড় বিতর্কে জড়ান বামমনস্ক শ্রীলেখা মিত্র। মিছিলে তাঁর হাতে থাকা প্রধানমন্ত্রীর একটি বিতর্কিত পোস্টার নিয়ে তাঁর নামে করা হয় এফআইআর। এমনকী, অভিনেত্রীকে গ্রেফতারিরও দাবি ওঠে। এমনকী, টলিপাড়ার তারকারাও শ্রীলেখার বিপক্ষেই মুখ খোলেন।
তবে আপাতত তাঁর বিরুদ্ধে আপাতত কোনও ধরনের কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত শ্রীলেখার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত শ্রীলেখার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে আদালতের তরফে সেই শ্রীলেখার হাতে থাকা সেই কার্টুনেরও সমালোচনা করা হয়। এটিকে অসংবেদনশীল বলে উল্লেখ করা হয়।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


