চুল সাদা, পেকেছে গোঁফ, কাঞ্চনের এ কী চেহারা হয়েছে! বরের পাশে ‘নাতনি’ লাগছে তাঁকে, মত শ্রীময়ীর
কাঞ্চনের থেকে ২৬ বছরের ছোট শ্রীময়ী। আর এই বয়সের ফারাকের কারণেই তাঁদের ছবিতে অনেকেই গিয়ে মন্তব্য করে আসেন ‘দাদু-নাতনি’। তবে এবার ট্রোলারদের গলায় গলা মেলাতে দেখা গেল শ্রীময়ীকেও।
বরাবরই বয়স নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজকে। কাঞ্চনের বয়স এখন ৫৬ বছর, আর শ্রীময়ীর বয়স ৩০-এর আশেপাশে। অর্থাৎ বরের থেকে ২৬ বছরের ছোট। আর এই বয়সের ফারাকের কারণেই তাঁদের ছবিতে অনেকেই গিয়ে মন্তব্য করে আসেন ‘দাদু-নাতনি’। তবে এবার ট্রোলারদের গলায় গলা মেলাতে দেখা গেল শ্রীময়ীকেও।

শ্রীময়ীর শেয়ার করা ছবিতে তাঁকে দেখা গেল নী রঙের কো-অর্ড সেটে। আর কাঞ্চনকে তো চেনাই দায়। সাদা চুল, গোঁফ পেকে গিয়েছে। সাদা গোল ফ্রেমের চশমা। পরনে ধুতি, গায়ে জড়ানো চাদর। আর সঙ্গে লিখলেন, ‘আশা করি আপনাদের মনস্কামনা পূরণ করতে পেরেছি। আপনাদের আশা পূরণ হয়েছে, আমাদের নিয়ে অধিক চিন্তিত মানুষগুলোর জন্য এই ছবিগুলো। কারন কমেন্ট বক্সে আপনাদের তৈরি করা, অত্যন্ত জনপ্রিয় দাদু-নাতনি জুটিকে আমি প্রথমবার নিজের প্রোফাইল থেকে আপনাদের জন্য শেয়ার করলাম। এবার খুশি তো আপনারা? একটু জানাবেন কেমন লাগল?’
তবে কাঞ্চনের এই সাজের পিছনের রহস্য উদঘাটনও হল এরপরে। সোনি আটে আসছে নতুন এক মেগা ‘ভূত গিন্নি জিলিপিলতা’। সেই ধারাবাহিকেই দেখা যাবে কাঞ্চনকে।
এই পোস্টের মাধ্যমে কাঞ্চনকে আন্তর্জাতিক পুরুষ দিবসেরও শুভেচ্ছা জানান। লেখেন, ‘ইন্টারন্যাশনাল মেনস ডে আমার মাম্মা @কাঞ্চন_মল্লিককে। অনেক ভালোবাসি তোমায়।’
তবে দেখা গেল অনেকেই এই পোস্টে ট্রোল করেছেন পালটা শ্রীময়ীকেই। একজন লিখলেন, ‘এবার একদম দারুণ মানিয়েছে’। আরেকজন লেখেন, ‘লোকের কথায় এত গায়ে কেনো লাগে বলুন তো আসলে কাজ টা গায়ে লাগানোর মতন করেছেন তো তাই। এমন ছবি পোস্ট করে নিজেকেই হাস্যকর করে তুলেছেন।’
কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন। এরপর ২০২৪ সালের মার্চ মাসে তাঁদের সামাজিক বিয়ে সম্পন্ন হয়। তাঁদের প্রথম সন্তানের জন্ম হয় ২০২৪ সালেরই নভেম্বর মাসে। আর মেয়ের বয়স যখন ১৯ বছর, তখন জন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তান। এবার কাঞ্চন-শ্রীময়ীর কোল আলো করে আসে এক পুত্র সন্তান, যার নাম রেখেছেন তাঁরা কৃষিভ।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


