Sreemoyee 2nd Pregnancy: কৃষভির বয়স মোটে ১৭ মাস, এখনই ২য় সন্তান? কাঞ্চনের জন্মদিন, সত্যিটা বললেন শ্রীময়ী

মধ্যরাতে মেয়ে কৃষভি আর স্বামী কাঞ্চন মল্লিকের সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন শ্রীময়ী চট্টরাজ। কিন্তু উৎসবের আমেজ ছাপিয়ে এখন চর্চায় শ্রীময়ীর এক বিস্ফোরক সাক্ষাৎকার। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, কাঞ্চন-ঘরনি নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন। এবার সেই গুঞ্জনের বেলুন সপাটে ফুটো করে দিলেন অভিনেত্রী।

May 6, 2026, 09:00:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কাঞ্চন মল্লিকের জন্মদিন বা কোনো পারিবারিক উৎসব মানেই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু। তবে এবারের বিতর্ক শ্রীময়ী চট্টরাজের দ্বিতীয়বার মা হওয়া নিয়ে। সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, কৃষভির পর আবারও নতুন অতিথি আসতে চলেছে এই তারকা পরিবারে। সেই জল্পনা হেসেই ওড়ালেন শ্রীময়ী। বরং যারা এই খবর রটাচ্ছেন, তাঁদের ‘অশিক্ষিত’ বলতেও ছাড়লেন না তিনি।

কৃষভির বয়স মোটে ১৭ মাস, এখনই ২য় সন্তান? কাঞ্চনের জন্মদিন, সত্যিটা বললেন শ্রীময়ী
কৃষভির বয়স মোটে ১৭ মাস, এখনই ২য় সন্তান? কাঞ্চনের জন্মদিন, সত্যিটা বললেন শ্রীময়ী

সি-সেকশন ও হিলিং প্রসেস নিয়ে শিক্ষা:

শ্রীময়ী এদিন বেশ যুক্তি দিয়েই নিন্দুকদের মুখ বন্ধ করেছেন। তিনি জানান, ‘একটা সি-সেকশন হওয়ার পর আরেকটা বাচ্চা নেওয়ার জন্য ন্যূনতম একটা গ্যাপ লাগে। আমার মেয়ের বয়স মাত্র ১৭ মাস। শারীরিক হিলিং প্রসেস আর হরমোন্যাল ইমব্যালেন্স কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতেও অন্তত ২ বছর সময় লাগে। যারা এই খবর করছে, তারা বোধহয় পড়াশোনা করেনি।’

পুতুল নিয়েও প্রেগন্যান্সি রটনা:

গুজবের সূত্রপাত হয়েছিল একটি পুতুলকে কেন্দ্র করে। শ্রীময়ী বলেন, ‘আমার বোন মেয়েকে একটা পুতুল দিয়েছিল, সেটা নিয়ে লেখা হলো— কাঞ্চনের পরিবারে খুশির ছোঁয়া! আরে খুশির ছোঁয়া হলে তো সবাইকে জানাব, এটা তো আর লুকিয়ে রাখা যায় না। আর আমার বাচ্চা হচ্ছে কি হচ্ছে না, সেটা নিয়ে লোকে হঠাৎ এত উতলা কেন হয়ে পড়ল জানি না।’

কেরিয়ারে মন দিতে চান শ্রীময়ী:

বর্তমানে নিজের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত অভিনেত্রী। শ্রীময়ীর কথায়, ‘আমি এখন নিজে রমরমিয়ে কাজ করছি। এই অবস্থায় দ্বিতীয় সন্তানের কথা ভাবছি না।’ তাঁর মতে, না জেনে যারা এমন সাংবাদিকতা করেন, তাঁরা সম্পূর্ণ মূর্খের মতো কথা বলছেন।

কাঞ্চনের সঙ্গে ভোট দিতে গিয়ে যে ছবি তুলেছিলেন শ্রীময়ী। সেখানে তাঁর ঢিলেঢালা পোশাক দেখে শুরু হয় প্রেগন্যান্সি জল্পনা। যা সপাটে খারিজ করলেন অভিনেত্রী। যদিও কৃষভির জন্মের আগে পর্যন্ত প্রেগন্যান্সি নিয়ে কোনওরকম খবর ফাঁস করেননি কাঞ্চন-শ্রীময়ী। এমনকী ডেলিভারির সকালেও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভুয়ো।

মধ্যরাতে সেলিব্রেশন:

সব বিতর্কের মাঝেই কাঞ্চনের জন্মদিনের রাতটি ছিল উদযাপনের। মেয়ে কৃষভিকে কোলে নিয়ে কেক কাটতে দেখা গেল কাঞ্চনকে। পাশে হাসিমুখে বসে ছিলেন শ্রীময়ী। ব্যক্তিগত জীবনের আক্রমণকে পাত্তা না দিয়ে যে তাঁরা নিজেদের শর্তে বাঁচছেন, সেই বার্তাই দিলেন এই দম্পতি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More