Sreemoyee: 'প্রথমে বন্ধু, তারপর স্বামী…', বিয়ের ২ বছরে দুই সন্তানের মা, কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কী লিখলেন শ্রীময়ী?

শুধু শ্রীময়ী নন, কাঞ্চনও তাঁর দুই সন্তানের মা-কে ফ্রেন্ডশিপ ডে-র শুভেচ্ছা জানিয়েছেন। বউয়ের সঙ্গে রোম্যান্টিক গেটওয়ে-র ছবি পোস্ট করে লেখেন- ‘এমন বন্ধু আর কে আছে তোমার মত মাম্মা… হ্যাপি ফ্রেন্ডশিপ ডে’।

Published on: Aug 2, 2026, 20:32:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে (Friendship Day) ভালোবাসা ও মিষ্টি শুভেচ্ছায় ভরে উঠেছে নেটপাড়া। আর এই বিশেষ দিনে নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ কাঞ্চন মল্লিককে উদ্দেশ্য করে এক আবেগঘন বার্তা ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। শুধু স্বামী কাঞ্চনই নন, টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও বিশেষ ধন্যবাদ জানিয়ে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা পাঠিয়েছেন তিনি।

বিয়ের ২ বছরে দুই সন্তানের মা, বর কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কী লিখলেন শ্রীময়ী?
বিয়ের ২ বছরে দুই সন্তানের মা, বর কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কী লিখলেন শ্রীময়ী?

‘তুমিই আমার একমাত্র বন্ধু…’ — কাঞ্চনকে শ্রীময়ীর বার্তা

কাঞ্চন মল্লিকের সাথে নিজের অটুট সম্পর্কের কথা তুলে ধরে সোশাল মিডিয়ায় ভালোবাসা উজাড় করে দিয়েছেন শ্রীময়ী। সম্পর্কের সমস্ত সমীকরণ পেরিয়ে কাঞ্চন যে আজও ওঁর সবচেয়ে ভালো বন্ধু, তা স্পষ্ট ফুটে উঠেছে শ্রীময়ীর লেখনিতে।

কাঞ্চনের উদ্দেশ্যে শ্রীময়ী, ‘আমার চিরকালের সেরা বন্ধুকে শুভ বন্ধুত্ব দিবস! তুমি আমার একমাত্র বন্ধু— যে প্রথমে কেবল আমার বিশেষ বন্ধু ছিল, তারপর আমার স্বামী হলে, এবং তারপর আমাদের সন্তানদের বাবা... কিন্তু এসবের মাঝেও আমরা আজও একে অপরের সেরা বন্ধু হিসেবেই রয়ে গেছি। তোমাকে অনেক ভালোবাসি... হ্যাপি ফ্রেন্ডশিপ ডে কাঞ্চন মল্লিক!’

শুধু শ্রীময়ী নন, কাঞ্চনও তাঁর দুই সন্তানের মা-কে ফ্রেন্ডশিপ ডে-র শুভেচ্ছা জানিয়েছেন। বউয়ের সঙ্গে রোম্যান্টিক গেটওয়ে-র ছবি পোস্ট করে লেখেন- ‘এমন বন্ধু আর কে আছে তোমার মত মাম্মা… হ্যাপি ফ্রেন্ডশিপ ডে’।

ঋতুপর্ণা সেনগুপ্তের উদ্দেশ্যে বিশেষ বার্তা

শুধু জীবনসঙ্গীই নন, টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সাথেও নিজের সুন্দর বন্ধনের কথা তুলে ধরেছেন শ্রীময়ী। অভিনেত্রীকে নিজের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে আখ্যা দিয়ে কাঞ্চন ঘরণী লেখেন, ‘তুমি এমন একজন বন্ধু যার বন্ধুত্ব আমার কাছে গোটা পৃথিবীর সমান অর্থ বহন করে। তোমার মতো একজন বন্ধুকে পাশে পেয়ে আমি নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি; আর সেই কারণেই সারাজীবন তুমি আমার সেরা বন্ধুই হয়ে থাকবে।’

ভক্তদের ভালোবাসার জোয়ার

সংসার, দায়িত্ব ও সম্পর্কের মাঝেও বন্ধুত্বের এই মধুর রসায়নকে আগলে রাখার জন্য অনুরাগী ও শুভানুধ্যায়ীরা কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন শ্রীময়ীকে। জীবনের পথচলায় সম্পর্কের মূল ভিত যে বন্ধুত্বই, এই বিশেষ দিনে কাঞ্চন ও ঋতুপর্ণাকে পাঠানো শ্রীময়ীর পোস্টে সে কথাই ফের প্রমাণিত হলো!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More