২.৭০ একর জমির মামলা! শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি হাতে পেলেন বনি-খুশি-জাহ্নবী

শ্রীদেবীর চেন্নাই সম্পত্তি মামলায় বনি কাপুর, জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। দীর্ঘদিন ধরেই এই আইনি লড়াই চলছে।

Published on: May 8, 2026, 14:02:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি সংক্রান্ত মামলায় বড় স্বস্তি পেলেন তাঁর স্বামী বনি কাপুর এবং দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। মাদ্রাজ হাইকোর্ট এই সম্পত্তি নিয়ে দায়ের হওয়া সিভিল স্যুট খারিজ করে দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ১৯৮৮ সালে এই সম্পত্তিটি শ্রীদেবীর নামে কেনা হয়েছিল।

শ্রীদেবী, বনি, খুশি ও জাহ্ববী।
শ্রীদেবী, বনি, খুশি ও জাহ্ববী।

বার অ্যান্ড বেঞ্চ-এর প্রতিবেদন অনুযায়ী, মাদ্রাজ হাইকোর্ট চেঙ্গলপট্টু কোর্টের সেই নির্দেশ বাতিল করেছে, যেখানে এমসি শিবকামী, এমসি নটরাজন এবং চন্দ্রভানু দায়ের করা মামলাটি খারিজ করতে অস্বীকার করা হয়েছিল। বিচারপতি টি ভি থামিলসেলভি বনি কাপুর এবং তাঁর দুই মেয়ের দায়ের করা সিভিল রিভিশন পিটিশন গ্রহণ করেছেন।

কী এই মামলা?

এই মামলাটি চেন্নাইয়ের শোলিঙ্গানাল্লুর এলাকায় অবস্থিত ২.৭০ একর জমি সংক্রান্ত। মামলাকারীরা দাবি করেছিলেন যে তাঁরা প্রয়াত এমসি চন্দ্রশেখরনের আইনগত উত্তরাধিকারী এবং সেই সূত্রে সম্পত্তির ভাগ পাওয়ার অধিকার তাঁদের রয়েছে।

মামলাকারীদের দাবি, এই জমিটি মূলত এমসি সম্বন্দা মুদালিয়ারের ছিল, যিনি ১৯৪৩ সালে এটি কিনেছিলেন। তাঁদের আরও অভিযোগ, ২০২৩ সালে যখন বনি কাপুর, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের নামে পট্টা জারি হয়, তখনই তাঁরা এই কথিত জালিয়াতির বিষয়ে জানতে পারেন।

বনি কাপুরের ব্যক্তিগত জীবন

বনি কাপুর প্রথমে মোনা কাপুরের সঙ্গে বিবাহিত ছিলেন। তাঁদের দুই সন্তান হলেন অর্জুন কাপুর এবং অংশুলা কাপুর। তবে পরবর্তীকালে বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক গড়ে ওঠে এবং সেই কারণেই তাঁর প্রথম বিয়ে ভেঙে যায়। পরে তিনি শ্রীদেবীকে বিয়ে করেন। তাঁদের দুই মেয়ে হলেন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।

শ্রীদেবীকে বলিউডের ‘চাঁদনি’ বলা হত। তিনি একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে মিস্টার ইন্ডিয়া, লমহে, চালবাজ, নাগিনা, সদমা, চাঁদনি, ইংলিশ ভিংলিশ এবং মম। তিনি শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ছবিতেও অভিনয় করেছেন। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তাঁকে জাতীয় পুরস্কার এবং পদ্মশ্রীতে সম্মানিত করা হয়েছিল।

শ্রীদেবীর মৃত্যু

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই দুবাইয়ের একটি হোটেলের বাথরুমে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।তবে তাঁর দুই মেয়ে এখন সিনেমা জগতে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে হাঁটছেন। জাহ্নবী ইতিমধ্যেই একাধিক ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে খুশি কাপুর ধীরে ধীরে নিজের কেরিয়ার গড়ার পথে এগোচ্ছেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More