Sridevi Film: দেওরের সঙ্গে রোম্যান্সে আপত্তি শ্রীদেবীর! নায়িকার ‘না’, ভাগ্য খুলে যায় মাধুরীর
বরের ছোটভাইয়ের সঙ্গে পর্দার রোম্যান্স করে হাঁপিয়ে উঠেছিলেন শ্রীদেবী। তাই ১৯৯২ সালের এই হিট ছবির অংশ হতে চাননি শ্রীদেবী।
আজকাল ‘লেডি সুপারস্টার’ শব্দটা আকছাড় শোনা যায়। তবে আক্ষরিক অর্থে ভারতীয় সিনেমার প্রথম লেডি সুপাস্টার তিনি। শ্রীদেবী আজ এই পৃথিবীতে না থাকলেও তাঁর অনবদ্য চরিত্রগুলোর সঙ্গে আজও তিনি ভক্তদের হৃদয়ে বেঁচে রয়েছেন। শ্রীদেবী তাঁর কেরিয়ারে অনেক ব্লকবাস্টার এবং কাল্ট চলচ্চিত্র দিয়েছেন। কিন্তু শ্রীদেবী এমন অনেক ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যা মুক্তির পরে ব্লকবাস্টার হিসাবে প্রমাণিত হয়েছিল।

জানেন কিশ্রীদেবীর একটি ছবির চিত্রনাট্য পছন্দ হলেও শুধুমাত্র অনিল কাপুরের জন্য ছবিটি প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। আসুন জেনে নেওয়া যাক কোন ছবি ছিল সেটি। আমরা যে চলচ্চিত্রের কথা বলছি তা হল ১৯৯২ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বেটা’। ছবিটিতে নায়ক চরিত্রে কাস্টা করা হয়েছিল শ্রীদেবীর দেওর অনিল কাপুরকে। পরিচালক ইন্দ্র কুমার চেয়েছিলেন এই ছবিতে মিস্টার ইন্ডিয়া জুটিকে পুরনায় পর্দায় আনতে। শ্রীদেবীকে পরিচালক 'বেটা' ছবিতে প্রধান অভিনেত্রীর ভূমিকার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি তা করতে অস্বীকার করেছিলেন।
ইন্দ্র কুমার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এর আগে বনি কাপুর এই ছবিটি নির্মাণ করছিলেন, কিন্তু শ্রীদেবী এতে কাজ করতে অস্বীকৃতি জানালে ছবিটির স্বত্ব নেন চলচ্চিত্র নির্মাতা ইন্দ্র কুমার। শ্রীদেবীর এই ছবি প্রত্যাখ্যান করার অন্যতম কারণ ছিলেন অনিল কাপুর। ছবির পর্দায় দেওরের সঙ্গে রোমান্স করতে চাননি শ্রীদেবী। এর পরে, চরিত্রটি মাধুরী দীক্ষিতের কাছে যায় এবং তিনি এটি করতে রাজি হন। তবে শ্রীদেবী এর আগে অনিলের সঙ্গে 'মিস্টার ইন্ডিয়া', 'জুদাই', 'লাডলা', 'রূপ কি রানি চোরন কা রাজার' মতো ছবিতে কাজ করেছেন।
তামিল হিট ছবি এঙ্গা চিন্না রাসার হিন্দি রিমেক বেটা। মুখ্য ছবিতে কে ভাগ্যরাজ, রাধা এবং সিআর সরস্বতী অভিনয় করেছিলেন। হিন্দিতেও বেটা ছিল সুপারহিট। শুধু তাই নয়, সেরা অভিনেতা (অনিল কাপুর), সেরা অভিনেত্রী (মাধুরী দীক্ষিত), সেরা পার্শ্ব অভিনেত্রী (অরুণা ইরানি), সেরা প্লেব্যাক গায়িকা (অনুরাধা পাড়ওয়াল) এবং সেরা কোরিওগ্রাফি (সরোজ খান)-সহ বেটা' ৫টি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিল সে বছর।
E-Paper

