পন্ডিচেরিতে শুটিং শেষে নাচ সৃজিত-যিশুর, ‘কিশোরী’ গানে ইধিকাকে ১০ গোল শঙ্করের

একদিকে উইঙ্কল- টুইঙ্কল, অন্যদিকে এমপারার ভার্সেস শরৎচন্দ্র, তার মধ্যেই নতুন গোয়েন্দা চরিত্রের সঙ্গে সকলের পরিচয় করিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা

Published on: Sep 1, 2026, 19:30:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একদিকে ‘উইঙ্কল- টুইঙ্কল’, অন্যদিকে ‘এমপারার ভার্সেস শরৎচন্দ্র’, তার মধ্যেই নতুন গোয়েন্দা চরিত্রের সঙ্গে সকলের পরিচয় করিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাই চরণ’। এই ছবিতে গোয়েন্দা হিসেবে ধরা দিতে চলেছেন যিশু সেনগুপ্ত।

‘কিশোরী’ গানে ইধিকাকে ১০ গোল শঙ্করের
‘কিশোরী’ গানে ইধিকাকে ১০ গোল শঙ্করের

যিশু ছাড়া সিনেমায় অভিনয় করবেন ইধিকা, শঙ্কর চক্রবর্তী, অনুজয় সহ আরও অনেকে। রাজর্ষি দাস ভৌমিকের লেখা অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবিটি। প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশন। আদ্যপ্রান্ত এই থ্রিলার ছবিতে যে থাকবে একাধিক চমক, সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুন: এবার স্বামীর মৃত্যুর রহস্য ভেদ করবে নন্দিতা, আসছে ‘শাখা প্রশাখা ২’

তবে শুধুমাত্র সিনেমায় নয়, ছবির শুটিং শেষে একটি বিরাট বড় চমক দিলেন সৃজিত। কিছুদিন আগেই তিনি গোটা টিমকে নিয়ে উড়ে গিয়েছিলেন পন্ডিচেরি। সেখানেই হয়েছে ছবির আউটডোর শুটিং। এবার শুটিং শেষে সেখান থেকে একটি মজাদার ভিডিও পোস্ট করলেন পরিচালক।

সৃজিত যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, ‘কিশোরী’ গানের তালে তালে নাচ করছেন সৃজিত, যিশু এবং অনুজয়। তবে সব থেকে বেশি নজর কেড়েছে ইধিকা এবং শঙ্কর চক্রবর্তীর নাচ। ‘কিশোরী’ গানে ইধিকার নাচ দর্শকরা আগেই দেখেছেন। ‘খাদান’ ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী।

কিন্তু শঙ্কর চক্রবর্তীর নাচ দেখে যেন মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। কমেন্ট বক্সে একের পর এক কমেন্টে শুধুমাত্র অভিনেতার নাচের প্রশংসা। একজন লিখেছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব শঙ্কর চক্রবর্তী স্যারকে ডান্স সিকুয়েন্স দিন কোনও ডিরেক্টর, দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল দেবেন অনেককে।’

আরও পড়ুন: 'একমাত্র মীর এই নামটা জানে', ভালোবেসে সুদীপ্তাকে কী বলে ডাকতেন ঋতুপর্ণ?

কেউ আবার লিখেছেন, ‘ভীষণ মিষ্টি লাগছে শঙ্কর স্যারকে’। তবে কেউ কেউ আবার কমেন্ট করে লিখেছেন, দেব আর শুভশ্রীর থেকেই এমন আইডিয়া পেয়েছেন সৃজিত। কী করে ভাইরাল হতে হয় এখন সকলেই জানে, এমন কমেন্টও এসেছে নজরে।