...
...
Next Story

'লহ গৌরাঙ্গের নাম রে…'-এর ট্রেলারের পরতে পরতে শ্রীচৈতন্য অন্তর্ধান রহস্য ঘনীভূত! শুভশ্রী থেকে দিব্যজ্যোতির বড় চমক

চলতি বছরের দোলেই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে...' আসছে। কিছুদিন আগেই ছবির টিজার মুক্তি পেয়েছিল। তাছাড়া ইতিমধ্যেই ছবি বহু গান মন কেড়েছে দর্শকদের। আর অবশেষে মুক্তি পেল ছবির ট্রেলার।

Published on: Dec 18, 2025, 18:58:47 IST
Advertisement

চলতি বছরের দোলেই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে...' আসছে। কিছুদিন আগেই ছবির টিজার মুক্তি পেয়েছিল। তাছাড়া ইতিমধ্যেই ছবি বহু গান মন কেড়েছে দর্শকদের। আর অবশেষে মুক্তি পেল ছবির ট্রেলার।

‘লহ গৌরাঙ্গের…’ ট্রেলারের পরতে পরতে শ্রীচৈতন্য অন্তর্ধান রহস্য ঘনীভূত!
‘লহ গৌরাঙ্গের…’ ট্রেলারের পরতে পরতে শ্রীচৈতন্য অন্তর্ধান রহস্য ঘনীভূত!

ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছে, ঘষাকাঁচের ফ্রেমে একসারি নৌকা আর তাতে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন গৌরাঙ্গ। আবহে ইশার কন্ঠ স্বর। নায়িকাকে এই ছবিতে চলচ্চিত্র নির্দেশকের ভূমিকায় দেখা যাবে। তাঁকে বলতে শোনা যায়, ‘ইমেজটা আমি ক্লিয়ার চাই না বুঝলে। এটা তো লোককথা, তারপর একটু ইতিহাস জড়িয়ে রয়েছে। একটু মিথ রয়েছে। চৈতন্যর মতো একটা চরিত্র, সবটা মিলিয়ে মিশিয়ে যদি সবটা মিলিয়ে যদি একটু স্বপ্লালু, একটি রহস্যময় হয়' আর সেই সময় পর্দায় ফুটে উঠতে থাকে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ের পর গৃহপ্রবেশের দৃশ্য। তাঁদের শয্যাদৃশ্য ও প্রেম।

তারপরই আবহে ছবির নটী বিনোদিনী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্ঠস্বর শোনা যায়। বিনোদিনীকে গিরিশ ঘোষকে প্রশ্ন করে, 'কিন্তু আপনার কেন এমন মনে হচ্ছে মাস্টারমশাই এ যাবত কাল আমরা যে গপ্প শুনে এসেছি তা সত্য নয়। সেই সময় একবার ইশা আর ইন্দ্রনীল সেনগুপ্ত আর একবার গিরিশ ঘোষ আর বিনোদিনীর চরিত্রে শুভশ্রী আর ব্রাত্য বসুর দেখা মেলে।

তবে এরপর ট্রেলার যত এগোতে থাকে ছবির রঙ আরও গাঢ় হয়, মিশতে থাকে বিষাদের সুর আর অন্তর্ধান রহস্যের জটিলতা। দেখা মেলে পর্দার নিত্যানন্দ গোসাই যিশু সেনগুপ্তের তাঁকে বলতে শোনা যায়, ‘মিলছে না। জোয়ারে ভেসে যদি যেত সে তবে চন্দ্রভাগার তটে সে ফিরতই।’ তারপর ইতিহাসের মিশেল অন্তর্ধান রহস্যের নানা থিওরি মিলেমিশে একাকার হয়ে যায়। অন্যদিকে, নটী বিনোদিনী ত্যাগ করে গিরিশ ঘোষের থিয়েটার। তবে সবশেষে রয়েছে মন ঠান্ডা হয়ে যাওয়া শান্তির বার্তা।

সব মিলিয়ে 'লহ গৌরাঙ্গের নাম রে…' ট্রেলারে দারুণ চমক। তবে এই চমকের অন্তরালে কি মিলবে চৈতন্য অন্তর্ধান রহস্যের উত্তর তার উত্তর দেবে ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ ২৫ ডিসেম্বর বড় পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks