Srijit Mukherji: কলকাতার বুকে মিশে যাচ্ছে লাল-সবুজ রক্ত! প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

Srijit Mukherji: গতকালই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তাঁর আগামী ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবির নতুন পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। এবার তিনি প্রকাশ্যে আনলেন তাঁর আরও একটি ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমার অফিসিয়াল পোস্টার। 

Published on: Apr 23, 2026, 13:57:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Srijit Mukherji: গতকালই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তাঁর আগামী ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবির নতুন পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। এবার তিনি প্রকাশ্যে আনলেন তাঁর আরও একটি ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমার অফিসিয়াল পোস্টার। যদিও এই সিনেমার ঘোষণা বেশ কয়েক বছর আগেই হয়ে গিয়েছিল। এবার অবশেষে বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমাটি।

কলকাতার বুকে মিশে যাচ্ছে লাল-সবুজ রক্ত!
কলকাতার বুকে মিশে যাচ্ছে লাল-সবুজ রক্ত!

সিনেমার পোস্টার প্রসঙ্গে

ছবির পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে একটি রক্তের ব্যাগ যেখানে লাল রক্তের সঙ্গে মিশে গিয়েছে সবুজ রঙ। আকাশে ঘন মেঘ এবং দুই দিকে দুই হাওড়া ব্রিজ। ওপরে লেখা, ব্রাত্য বসুর নাটক অবলম্বনে। পোস্টারের একদিকে লেখা ঋত্বিক চক্রবর্তী এবং অনুসূয়া মজুমদারের নাম এবং অন্যদিকে লেখা অঙ্গনা রায়ের নাম। সিনেমায় যে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিশেষ উপস্থিতি রয়েছে সেটাও লেখা রয়েছে পোস্টারে।

আরও পড়ুন: ফ্ল্যাট দুর্নীতি মামলায় তলব নুসরতকে, বুধবার সকালে ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী

সিনেমাটি প্রযোজনা করছেন ফ্রেন্ডস কমিউনিকেশন এবং রাজশ্রী প্রোডাকশন। এটি একটি রাজনৈতিক ঘরানার নাটক অবলম্বনে তৈরি ছবি হতে চলেছে। এই সিনেমায় দুটি মুখ্য চরিত্রকে দেখতে পাওয়া যাবে, যাদের মধ্যে একটি হলেন সব্যসাচী এবং অন্যটি তাঁর ছেলে ইন্দ্র।

সব্যসাচী একজন বিপ্লবী রাজনৈতিক কর্মী, যিনি হঠাৎ করে একদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায় না। অবশেষে ২০ বছর পর তিনি হঠাৎ বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়ি ফিরে দেখেন সবকিছু পাল্টে গিয়েছে। একেবারে নতুন এক জগতের সম্মুখীন হন তিনি। সব্যসাচী দেখেন তার ছেলে ইন্দ্র অন্য দলের সমর্থক, যে ঘটনা নিয়েই ধীরে ধীরে এগিয়ে যায় গল্প।

আরও পড়ুন: সাদাকালো ছবিতে ছোট্ট শিশুটি আজকের জনপ্রিয় শিল্পী, অর্ধেক মানুষই চিনতে পারেননি!

সূত্রের খবর অনুযায়ী, এই সিনেমায় বাবা অর্থাৎ সব্যসাচীবাবুর চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। ছেলের চরিত্রে থাকবেন পরমব্রত। পরমব্রতর বোনের ভূমিকায় সম্ভবত অভিনয় করবেন অঙ্গনা রায়। তবে দুটি ছবির পোস্টার তিনি প্রকাশ্যে নিয়ে এলেও কোন ছবিটি কবে মুক্তি পাবে তা নিয়ে পরিচালক এখনও কিছু জানান নি।