Srijit-Swastika: ‘তুমি যেখানেই পা রাখো…’! দিদি নম্বর ১-এর সঞ্চালিকা প্রাক্তন প্রেমিকা, স্বস্তিকাকে নিয়ে কী মত সৃজিতের?

দিদি নম্বর ১-এ অতিথি হিসেবে সৃজিৎ মুখোপাধ্যায়। আপাতত প্রেক্ষাগৃহে চলছে তাঁর উইঙ্কল টুইঙ্কল সিনেমা। সঞ্চালিকা হিসেবে প্রাক্তন প্রেমিকাকে দেখে কী বললেন পরিচালক?

Published on: Sep 9, 2026, 12:31:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলায় সদ্য রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি, আরও যে দুটি পরিবর্তন নিয়ে আমজনতার মধ্যে আলোচনা তুঙ্গে তা হল বাংলার দুই জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ১ ও দাদাগিরি। দাদাগিরি যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় ছেড়েছিলেন বছরখানেক আগেই। সদ্য সেই ভূমিকায় এসেছেন দেব। অন্য দিকে, দিদি নম্বর ১-থেকে আচমকাই বাদ যান রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেই জায়গায় দায়িত্ব পান স্বস্তিকা মুখোপাধ্যায়।

দিদি নম্বর ১-এর সঞ্চালিকা স্বস্তিকাকে নিয়ে কী বললেন সৃজিৎ?
দিদি নম্বর ১-এর সঞ্চালিকা স্বস্তিকাকে নিয়ে কী বললেন সৃজিৎ?

এবার দিদি নম্বর ১-এর স্বস্তিকা ঠিক কেমন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মুনির নানা মত। অভিনেত্রী নিজে যদিও জানপ্রাণ ঢেলে দিয়েছেন। তবে কাছের মানুষ এলে, তাঁর থেকে প্রশংসা পেতে কার না ভালো লাগে। দিদি নম্বর ১-এর সম্প্রতিতম এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন সৃজিৎ মুখোপাধ্যায়। একসময় সৃজিৎ আর স্বস্তিকার প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তা প্রাক্তন প্রেমিকাকে দিদি নম্বর ১-এর হোস্ট হিসেবে দেখে কী বললেন পরিচালক?

স্বস্তিকার ভূয়সী প্রশংসা করে সৃজিৎ বললেন, ‘দুর্দান্ত। আমি আসার পর সেটাই বলছিলাম তোমার স্ত্রিন প্রেজেন্স এমন যে তুমি যেখানেই পা রাখো, সেই জায়গাটা উজ্জ্বল হয়ে ওঠে। তার সঙ্গে হিন্দি আর বাংলার উপর সমান দখল। যেটা একজন সঞ্চালকের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা তোমায় চেনেন পর্দায়, পর্দার বাইরে এবং সোশ্যাল মিডিয়ায়। আমার মনে হয় এই আন্তরিকতাটাই তোমার ইউএসপি।’

সৃজিত মুখোপাধ্যায়ের ক্যারিয়ারের শুরুর দিকে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। টলিপাড়ার অন্যতম 'পাওয়ার কাপল' হিসেবে তারা পরিচিত ছিলেন। তবে প্রাক্তনকে নিয়ে কাদা ছোড়াছুড়ির দিকে যাননি কেউই। বরং বিচ্ছেদের পরও চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রেখেছেন। যা ২০২৪ সালে টেক্কা সিনেমা চলাকালীন ধরাও পড়ে ক্যামেরায়।

এই সিনেমার মুক্তি চলাকালীন মজা করেই স্বস্তিকা জানিয়েছিলেন, সৃজিৎ তাঁর কাজ নিয়ে এতটাই সিরিয়াস যে, ব্যক্তিগত সম্পর্কের খাতিরে কখনো কাওকে সিনেমায় সুযোগ দেন না। তা নিয়ে নাকি কখনো কখনো দুজনের ঝগড়াও হত। এমনকী, এটাকে বিচ্ছেদের অন্যতম কারণও জানিয়েছিলেন স্বস্তিকা সেইসময়।

কাজের সূত্রে ৪ঠা সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের উইঙ্কল টুইঙ্কল। সমালোচকদের মতে, সৃজিত মুখোপাধ্যায় কোনো রাজনৈতিক দলকে রেয়াত না করে বাংলার রাজনৈতিক বিবর্তনকে অত্যন্ত সাহসিকতার সাথে পর্দায় ফুটিয়ে তুলেছেন। প্রশংসিত হয়েছে ঋত্বিক-পরমব্রতর অভিনয়ও। আর এই ছবির প্রচারেই দিদি নম্বর ১-এ এসেছিলেন পরিচালক।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More