Sritama Bhattacharjee: শ্রীতমা ফিরলেন ‘প্রাক্তন প্রেমিকের' কাছে! তৃণমূল কাউন্সিলরের জীবনের ইনিংস

ভোটে তৃণমূলের ভরাডুবির পর অভিনয়ে মন দিলেন শ্রীতমা। সংসার সংকীতর্ণের হাত ধরে টেলিভিশনে ফিরলেন প্রাক্তন শাসক দলের একনিষ্ঠ কর্মী তথা কাউন্সিলর শ্রীতমা। এই মেগায় শ্রীতমাকে রোম্যান্স করতে দেখা যাবে তাঁর চর্চিত প্রাক্তনের সাথে। 

Published on: May 21, 2026, 09:00:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ শ্রীতমা ভট্টাচার্য। কৈশোরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন শ্রীতমা। মা সিরিয়ালের ঝিলিক হিসাবেই আজও দর্শক মনে পাকা জায়গা করে রেখেছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না শ্রীতমা। প্রেমজীবন নিয়েও খুব চাপা স্বভাবের অভিনেত্রী।

শ্রীতমা ফিরলেন ‘প্রাক্তন প্রেমিকের' কাছে? তৃণমূল কাউন্সিলরের জীবনের ইনিংস!
শ্রীতমা ফিরলেন ‘প্রাক্তন প্রেমিকের' কাছে? তৃণমূল কাউন্সিলরের জীবনের ইনিংস!

কিন্তু হঠাৎ করেই সংবাদ শিরোনামে নায়িকার প্রাক্তন প্রেম। একটা সময় যে মানুষের সঙ্গে একটা সময় চুটিয়ে প্রেম করেছেন, দীর্ঘ বিরতির পর আবারও তাঁর বুকেই ফিরে গেলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কী এমন হলো যে বর্তমানকে ছেড়ে প্রাক্তনের হাত ধরতে বাধ্য হলেন শ্রীতমা? টলিউডের অন্দরে কান পাতলেই এই খবর নিয়ে এখন জোর গুঞ্জন।

পুরনো প্রেম বনাম বর্তমান সমীকরণ:

স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়ালে কাজ করতে করতেই সৌরভ দাসের প্রেমে পড়েছিলেন শ্রীতমা। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমও করেন তাঁরা, একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক প্রজেক্টে। প্রায় এক দশক লম্বা সম্পর্ক ছিল দুজনের। কিন্তু শোনা যায়, সেই সম্পর্ক ভেঙে যায়। গুঞ্জন, পরবর্তীতে ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে কাজ করার সময় অভিনেতা রাজা ঘোষের প্রেমে পড়েন শ্রীতমা। রাজা ও শ্রীতমার মিষ্টি বাস্তব রসায়ন অনুরাগীদের বেশ পছন্দের। বর্তমান প্রেমিক রাজার সাথে দিব্যি সুখেই দিন কাটছিল অভিনেত্রীর। কিন্তু এরই মাঝে ঘটে গেল সেই ওলটপালট করা কাণ্ড! বর্তমানকে রেখেই শ্রীতমা সোজা হাজির হলেন প্রাক্তনের দুয়ারে।

আসল টুইস্ট লুকিয়ে পর্দায়:

তবে অনুরাগীদের এখনই বুক ভাঙার প্রয়োজন নেই, কারণ এই কাণ্ড বাস্তবে নয়, ঘটছে রিল লাইফে! আসলে শ্রীতমা তৃণমূলের অত্যন্ত সক্রিয় কর্মী। বিধানসভা ভোটের দীর্ঘ লড়াই আর প্রচারের ব্যস্ততা চুকিয়ে অবশেষে নিজের চেনা আঙিনায়, অর্থাৎ টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী। আর ফিরেই একেবারে ধামাকা! স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘সংসারের সংকীর্তন’-এ এন্ট্রি নিয়েছেন তিনি।

টুইস্টটা এখানেই! এই সিরিয়ালে নায়কের ভাইয়ের চরিত্রে এতদিন ধরে দাপিয়ে অভিনয় করছেন শ্রীতমার প্রাক্তন বয়ফ্রেন্ড সৌরভ দাস। আর এবার সেই সৌরভেরই অনস্ক্রিন প্রেমিকার চরিত্রে এন্ট্রি নিচ্ছেন শ্রীতমা ভট্টাচার্য! তার মানে, বাস্তবে যা-ই হোক না কেন, পর্দায় আবারও সেই পুরনো প্রাক্তনের সাথেই রোম্যান্স করতে দেখা যাবে শ্রীতমাকে।

কার কাছে কই মনের কথা ধারাবাহিকের সুবাদে শ্রীতমা-রাজার বন্ধুত্ব। প্রকাশ্য়ে সম্পর্কের কথা দুজনে কোনওদিনই মুখ ফুটে বলেননি। পুরোটাই স্রেফ গুঞ্জন। কিন্তু কথায় আছে না, যা রটে তার কিছু তো বটে। রাজাকে ছেড়ে সৌরভের বাহুলগ্না হতেই টলিপাড়ায় ফিসফাস শুরু— লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে স্ক্রিন শেয়ার করতে করতে কি আবার নতুন করে উজ্জীবিত হবে পুরনো প্রেমের স্মৃতি? নাকি বর্তমান প্রেমিক রাজার কথা মাথায় রেখে নিখাদ পেশাদারিত্বের খাতিরেই শুধু পর্দায় সম্পর্ক ফুটিয়ে তুলবেন শ্রীতমা? প্রাক্তনের সাথে এই অনস্ক্রিন রসায়ন বাস্তবে কী মোড় নেয়, সেটাই এখন দেখার!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More