Sritama-Sourav: প্রাক্তন প্রেমিক পর্দার স্বামী! পুরোনো প্রেম কি ফিরল? অকপটে জবাব দিলেন শ্রীতমা
সিরিয়ালের সেটে শুরু এই প্রেমের গল্প, যদিও একটা সময় আলাদা হয়ে যান দুজনে। শ্রীতমার জীবনে ফিরেছেন কো-স্টার সৌরভ। প্রেমও কি হানা দিল গুটি গুটি পায়ে?
টলিপাড়ার তারকাদের ব্যক্তিগত জীবন এবং তাঁদের অন-স্ক্রিন চরিত্রের সমীকরণ নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাল বেনারসি, কপালে চন্দন আর গা ভর্তি গয়নায় এক্কেবারে নতুন কনের সাজে ধরা দিয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। অভিনেত্রীর এই রূপ দেখে অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো চুপিসারে বিয়েটা সেরেই ফেললেন! তবে রিয়েলে নয়, রিলে বিয়ে সেরেছেন শ্রীতমা। সেই ছবির কমেন্ট বক্সে ইতিবাচক-নেতিবাচক দুইরকমের মন্তব্য়ের বন্যা।

রাজনীতির আঙিনার চেনা মুখ শ্রীতমা দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন সংসার সংকীর্তণ ধারাবাহিকে। মা খ্যাত শ্রীতমার কামব্য়াক আলোচনার কেন্দ্রে উঠে আসে কারণ এই মেগায় নিজের একসময়ের চর্চিত প্রেমিক সৌরভ দাসের বিপরীতে দেখা যাচ্ছে শ্রীতমাকে। নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইট থেকে দূরে রেখেছেন শ্রীতমা, তবে কথায় আছে যা রটে তার কিছু তো বটে।
সৌরভ-শ্রীতমার প্রেমের গুঞ্জন এবং পরবর্তীতে ‘বিচ্ছেদের’ খবর নিয়ে একসময় টলিপাড়ায় তুমুল চর্চা হয়েছিল। প্রাক্তনকে অন-স্ক্রিন স্বামী হিসেবে পেয়ে নিজের বাস্তব জীবনের সমীকরণ নিয়ে এবার অকপট জবাব দিলেন অভিনেত্রী।
‘সংসারের সংকীর্তন’-এ নতুন বউ শ্রীতমা
শ্রীতমা জানিয়েছেন, এই ধারাবাহিকে তাঁর চরিত্রটি ভীষণ চনমনে এবং পারিবারিক টানাপোড়েনের মোড়কে ঘেরা। দীর্ঘদিন পর পর্দায় এমন একটি গুরুত্বপূর্ণ ও সাড়াজাগানো চরিত্রে ফিরতে পেরে তিনি নিজেও বেশ উৎসাহিত।
সৌরভের সঙ্গে সমীকরণ নিয়ে স্পষ্ট বার্তা
বাস্তব জীবনের গুঞ্জন বা ভাঙা সম্পর্ককে পেছনে ফেলে অন-স্ক্রিনে সৌরভ দাসের সাথে জুটি বাঁধা কি কঠিন ছিল? আনন্দবাজারের মুখোমুখি হয়ে এই বিষয়ে অত্যন্ত পরিণতমনস্কতার পরিচয় দিয়েছেন শ্রীতমা। সৌরভের সঙ্গে অভিনয় প্রসঙ্গে শ্রীতমা স্পষ্ট জানান, ‘আমি কোনও দিন নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা করিনি। যেটুকু দর্শককে দেখাতে চেয়েছি, ততটুকুই দেখিয়েছি। আর সম্পর্ক গড়া বা ভাঙা নিয়ে তো কথাই বলিনি। তাই এই বিষয়ে আমি কোনও উত্তর দিতে চাই না।’
স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়ালে কাজ করতে করতেই সৌরভ দাসের প্রেমে পড়েছিলেন শ্রীতমা। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমও করেন তাঁরা, একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক প্রজেক্টে। প্রায় এক দশক লম্বা সম্পর্ক ছিল দুজনের। কিন্তু শোনা যায়, সেই সম্পর্ক ভেঙে যায়। ওদিকে সৌরভের সঙ্গে ব্রেকআপের পর নিজের অন্য এক কো-স্টারের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রীতমা। কার কাছে কই মনের কথা ধারাবাহিকে চলাকালীন রাজা ঘোষের সঙ্গে শ্রীতমার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। যদিও মুখে সে কথা শিকার করেননি কোনওদিন।
নতুন জুটির অপেক্ষায় ভক্তরা
টলিপাড়ার সমালোচকদের মতে, সৌরভ এবং শ্রীতমার বাস্তব জীবনের এই চর্চাকেই অন-স্ক্রিন ইউএসপি (USP) হিসেবে ব্যবহার করতে চলেছেন নির্মাতারা। ভাঙা সম্পর্কের জল্পনার মাঝে পর্দায় এই দুই তারকার স্বামী-স্ত্রীর রসায়ন দেখতে দর্শক যে রুদ্ধশ্বাসে অপেক্ষা করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার, ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে এই জুটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


