Bigg Boss Bangla Slot: সৌরভের বিগ বস বাংলার সম্প্রচার সময় ঘোষণা জলসার, ৩০শে অগস্ট গ্র্যান্ড ওপেনিং! আর কী কী চমক
প্রতিদিন রাত ৯.৩০টায় দেখা যাবে বিগ বস বাংলা। বড় চ্যালেঞ্জের মুখে জি বাংলার নতুন মেগা সতীপীঠ কালীঘাট। প্রতিজ্ঞা দেখবেন কোন সময়ে?
বাংলা টেলিভিশনের রিয়্যালিটি শোর দুনিয়ায় এক বড় বিস্ফোরণ ঘটতে চলেছে। প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে বহুল চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র। আর এবারের সবচেয়ে বড় আকর্ষণ হলো— সঞ্চালকের ভূমিকায় আর বলিউডের কোনো তারকা নন, বরং দেখা যাবে বাংলার 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায়-কে।

ষ্টার জলসা এবং ওটিটি প্ল্যাটফর্ম 'জিওহটস্টার' (JioHotstar)-এ শোটি যৌথভাবে সম্প্রচারিত হবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সৌরভ সঞ্চালিত শো-এর সম্প্রচার সময় ঘোষণা করল চ্যানেল কর্তৃপক্ষ।
সময়সূচি ও টেলিকাস্টের সময়
গ্র্যান্ড ওপেনিং (Grand Opening): আগামী ৩০ অগস্ট (রবিবার) হতে চলেছে এই মেগা রিয়্যালিটি শোর গ্র্যান্ড প্রিমিয়ার। নিয়মিত সম্প্রচার: ৩১ অগস্ট থেকে প্রতিদিন রাত ৯:৩০টা-র প্রাইম টাইমে সম্প্রচারিত হবে ‘বিগ বস বাংলা’। অর্থাৎ প্রতিজ্ঞা এবং সংসার সংকীতর্ণের স্লটে থাবা বসাল বিগ বস বাংলা। তবে না, এই দুই মেগা বন্ধ হচ্ছে না। সময় বদল ঘটেছে।
এ সিজনের বিশেষ চমক ও মূল ভাবনা — ‘দুর্গ জয় সহজ নয়’:
এবারের সিজনের মূল ট্যাগলাইন রাখা হয়েছে— ‘দুর্গ জয় সহজ নয়’। বিগ বসের ঘরে থাকা প্রতিযোগীদের প্রতি মুহূর্তে কৌশল, ধৈর্য এবং মানসিক শক্তির কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
'দাদা'-র নতুন অবতার:
দীর্ঘদিন 'দাদাগিরি'-র মঞ্চে দাপট দেখানোর পর এবার একেবারে ভিন্ন মেজাজে দেখা মিলবে সৌরভের। লেদার জ্যাকেট, চোখের সানগ্লাস আর বুলেটে চড়ে তাঁর এন্ট্রি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ঘরের ভেতরে প্রতিযোগীদের ঝগড়া, কোন্দল ও সংঘাত সামলানো প্রসঙ্গে সৌরভ স্পষ্ট জানিয়েছেন, নিজের স্বভাবসিদ্ধ ধৈর্য ও ক্রিকেট জীবনের অভিজ্ঞতা দিয়েই তিনি পরিস্থিতি সামাল দেবেন।
বিগ
বিগ বসের গ্র্যান্ড লঞ্চ ইভেন্টে সৌরভ জানান, ‘আমার সলমনের সঙ্গে কোনও কথা হয়নি। আমার সঙ্গে সলমনের আলাপ নেই। একবারই দেখা হয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান অতিথি হয়ে এসেছিল। আমার শাহরুখ-অমিতাভ বচ্চনের সাথে দেখা হয়েছে, এমনকী রণবীর সিং-রণবীর কাপুরের সাথেও, তবে ওঁনার সঙ্গে কথা হয়নি’। সৌরভ জানান, তাঁর জীবনে কোনও বিগ বস নেই। তিনি মানুষকে সম্মান করেন তবে ভয় পান না। তবে সৌরভের জীবনে একজন বিগ বসের নাম বলতে হলে তিনি জানান,'সময়ের সঙ্গে পাল্টায়। যখন বড় হয়েছি বাবা (চণ্ডী গঙ্গোপাধ্যায়)। খুব স্ট্রিক্ট ছিলেন। ডোনা একদমই কঠিন নয়, সানা আরও সহজ। সেই অর্থে বলতে গেলে এখনও মা বকা দেয়'।
প্রতিযোগীদের নিয়ে জোর জল্পনা:
টলিপাড়ার একাধিক নামজাদা অভিনেতা, জনপ্রিয় ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারদের নাম প্রতিযোগীদের তালিকায় ঘুরপাক খাচ্ছে। সায়ক চক্রবর্তী, শমীক অধিকারী (ননসেন), যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের মতো ব্যক্তিত্বদের নাম নিয়ে গুঞ্জন থাকলেও, চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে নামগুলো সারপ্রাইজ হিসেবেই রাখা হয়েছে। খবর, বিগ বস বাংলার অফার ফিরেছেন দেবলীনা নন্দী,সৌমিতৃষা কুণ্ডু, জীতু কমলরা। এখন দেখার, বিগ বসের ঘরের অংশ কারা কারা হন।
জলসার নতুন স্লট
৩০শে অগস্ট থেকে প্রতিজ্ঞা স্লট বদলে যাচ্ছে ৭.৩০টায়। ওদিকে রাত ১০টার বদলে আধ ঘণ্টা পিছিয়ে সাড়ে দশটায় দেখা যাবে মানালি-সব্যসাচীর সংসার সংকীর্তণ। এই স্লটের চলতি মেগা শুধু তোমারি জন্যকে বিকালে স্লটে আনছে জলসা। ৩১ তারিখ থেকে বিকাল ৫.৩০টায় দেখা যাবে দীপান্বিতা রক্ষিত ও সায়ন বসু অভিনীত এই মেগা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


