Ashirbad: মা ছাড়া চার ভাই, এই বাড়িতে বিয়ে হয়ে কী হবে মোহনার হাল? স্টার জলসায় এল ‘বন্ধন’ সোহমের মেগা আশীর্বাদ-এর প্রোমো

এল আশীর্বাদ ধারাবাহিকের প্রোমো। জুটি হিসেবে দেখা যাবে মোহনা মাইতি ও সোহম রায় চৌধুরীকে। একদম ছন্নছাড়া এক সংসার সোহমের। মা নেই। বাবা আর চার ভাই। এদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে মোহনা। কেমন হবে তাঁদের জীবনের গল্প?

Published on: Sep 8, 2026, 11:43:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগেই খবর ছিল ফিরছেন সোহম বসু রায়চৌধুরী। যিনি এর আগেই ‘বন্ধন’ হিসেবে জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। দেখা গিয়েছিল রাখি বন্ধন সিরিয়ালে। এবার এল বন্ধনকে নায়ক নিয়ে ধারাবাহিকের প্রোমো স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজ।

স্টার জলসায় এল আশীর্বাদ সিরিয়ালের প্রোমো।
স্টার জলসায় এল আশীর্বাদ সিরিয়ালের প্রোমো।

সোহমের চরিত্রের নাম মল্লার, পেশায় সে ট্যাক্সি ড্রাইভার। একটা মিষ্টি বউ বাড়িতে এনে গুছিয়ে সংসার করার স্বপ্ন দেখে সে। তার বাড়ির নাম ভালোবাসা। যদিও সেখানে ভালোবাসার থেকে ঝগড়া ঝাঁটিই বেশি। চার ভাই এক ছাদের তলায় থাকলে যা হয় আর কী। মা নেই অনেকদিন। তবে বাবা আছে। যদিও বাবারও সেভাবে সংসারে মন নেই। সকাল হলেই সে মদের বোতল খুলে বসে পড়ে। তবে মল্লার ঠিক করে, এবার সংসারটাকে গুছিয়ে নিতে একটা বউ নিয়ে আসবেই।

ট্যাক্সি নিয়ে রাস্তায় বেরিয়েই মল্লারের চোখ পড়ে তাঁর ‘লাভ অ্যাট ফ্য়ার্স্ট সাইট’-এ। রাস্তায় সিগনালে তাঁর গাড়ির পাশে এসে দাঁড়ায় একটা ঝাঁ চকচকে দামি গাড়ি। যেখানে পিছনের সিটে বসে নায়িকা, অর্থাৎ মোহনা মাইতি। ফোনে মোহনাকে বলতে শোনা যায়, ‘হোয়াট বিয়ে! আর আমি, এখন? নো ওয়ে’! কীভাবে জুড়বে এই দুটো মন? ওলট-পালট ছন্নছাড়া সংসার কীভাবে গুছিয়ে নেবে মোহনা?

আশীর্বাদ আসছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজ থেকে। একদম ফ্রেশ জুটি পেতে চলেছে বাংলার সিরিয়াল প্রেমী দর্শকরা। এখন দেখার কতটা দর্শক মনে দাগ কাটতে পারে মোহনা-সোহম।

স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার হওয়া আশীর্বাদ সিরিয়ালের প্রোমোকে এদিকে অনেকেই কালার্স টিভি-র ‘বরেলি কে বচ্চন’ ধারাবাহিকের বাংলা ভার্সন বলে উল্লেখ করেছেন। আবার কারও মতে, মোহনার থেকে বয়সে ছোট লাগছে মল্লারকে। আপাতত কবে একে ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে তা জানা যায়নি। খুব সম্ভবত ঘূর্ণি ধারাবাহিকটি শেষ হওয়ার পর যে ফাঁকা স্থান তৈরি হয়েছে, সেখানেই আসবে এটি। বিকেল ৪টের স্লট পায়, নাকি দেওয়া হয় প্রাইম টাইম সেটা জানার অপেক্ষায় মুখিয়ে দর্শক।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More