Star Jalsha Update: ‘বাবলি সুন্দরী’র ধামাকা এন্ট্রি! এখনই বন্ধ নয় গৌরব-শোলাঙ্কির মেগা, বদলাচ্ছে জলসার একঝাঁক মেগার সময়
সিরিয়াল বন্ধ হওয়ার জল্পনার মাঝেই জানা গেল, আপতত গভীর রাতের অর্থাৎ ১১.৩০টার স্লটে ঠেলে দেওয়া হল মিলন হবে কতদিনে-কে। কম্পাস দেখবেন কোন নতুন সময়ে?
স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’। আর এই নতুন সুন্দরীর আগমনেই তোলপাড় জলসার গোটা সান্ধ্যকালীন স্লট! নতুন মেগার জন্য জায়গা ছাড়তে হচ্ছে একাধিক চলতি ধারাবাহিককে। বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় গুঞ্জন ছিল যে, তলানিতে ঠেকা টিআরপির কারণে হয়তো বন্ধ হয়ে যাবে গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের মেগা ‘মিলন হবে কতদিনে’। তবে সেই জল্পনায় জল ঢেলে চ্যানেল কর্তৃপক্ষ জানাল, এখনই বন্ধ হচ্ছে না এই ধারাবাহিক। তবে কড়া শাস্তি হিসেবে এক ধাক্কায় রাত সাড়ে ১১টার ‘লেট নাইট’ স্লটে ঠেলে দেওয়া হলো গৌরব-শোলাঙ্কি জুটিকে।

এগিয়ে এলো ‘কম্পাস’, নতুন স্লটে ‘বাবলি সুন্দরী’:
এতদিন সন্ধে ৬টার স্লটটি ছিল অর্কপ্রভ ও অনুভব কাঞ্জিলালের ধারাবাহিক ‘কম্পাস’-এর দখলে। তবে ‘বাবলি সুন্দরী’-কে প্রাইম টাইম উপহার দিতে ‘কম্পাস’-কে আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে বিকেল ৫.৩০টার স্লটে। আর ৫.৩০টার সেই পুরনো জায়গায় কোপ পড়ায় ‘মিলন হবে কতদিনে’ মেগাটিকে সোজা পাঠিয়ে দেওয়া হলো রাত ১১.৩০টায়।
চ্যানেলের এই নতুন সিদ্ধান্তের ফলে জলসার বিকেল ৫.৩০টা থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত কোন মেগা কখন দেখা যাবে, তার নতুন রদবদল তালিকাটি দেখে নিন একনজরে:
স্টার জলসার নতুন সময়সূচি:
বিকেল ০৫:৩০ টা: কম্পাস (Compass) — [নতুন সময়]
সন্ধে ০৬:০০ টা : বাবলি সুন্দরী (Babli Sundari) — [নতুন মেগা]
সন্ধে ০৬:৩০ টা: লক্ষ্মী ঝাঁপি (Lokkhi Jhnapi)
সন্ধে ০৭:০০ টা: ও মোর দরদিয়া (O Mor Dorodiya)
সন্ধে ০৭:৩০ টা: ঘূর্ণি (Ghurni)
রাত ০৮:০০ টা: পরশুরাম (Parashuram)
রাত ০৮.৩০ টা : প্রফেসর বিদ্যা ব্যানার্জী (Professor Bidya Banerjee)
রাত ০৯:০০ টা : গঙ্গা (Gangaa)
রাত ০৯:৩০ টা: প্রতিজ্ঞা (Pratigga)
রাত ১০:০০ টা: সংসারের সংকীর্তন (Sangsarer Sangkirtan)
রাত ১০:৩০ টা : শুধু তোমারই জন্য (Sudhu Tomari Jonyo)
রাত ১১:৩০ টা : মিলন হবে কতদিনে (Milon Hobe Kotodine) — [নতুন সময়]
বোঝাই যাচ্ছে, নতুন মেগাকে জায়গা দিতে গিয়ে জলসার পুরনো ধারাবাহিকগুলোর সমীকরণে বড়সড় ওলটপালট হয়ে গেল। এখন দেখার, এই নতুন সময় পরিবর্তনের পর গৌরব-শোলাঙ্কির ‘মিলন হবে কতদিনে’ মাঝরাতের স্লটে কতটা টিআরপি টানতে পারে, আর নতুন স্লটে এসে ‘কম্পাস’-এর ভাগ্যই বা কতটা বদলায়!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


