Star Jalsha Serial Update: মহালয়ার আবহেই মন খারাপ! আচমকা বন্ধ হল স্টার জলসার এই মেগা, কবে শেষ সম্প্রচার?

Lokkhi Jhnapi: পুজো মিটলেই টিভির পর্দা থেকে বিদায় নেবে দীপ-ঝাঁপি। শুক্রবার হয়ে গেল শেষ দিনের শ্য়ুটিং।

Published on: Oct 10, 2026, 10:30:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

টিআরপি তালিকায় ওঠানামাই ঠিক করতো কোন মেগা সিরিয়ালের ঝাঁপ বন্ধ হবে। তবে গত কয়েক মাস ধরে টিআরপি চাপ থেকে মুক্ত বিনোদুনিয়া। কিন্তু পুজোর আগেই মনখারাপের সুর লক্ষ্মী ঝাঁপির সেটে। মহালয়ার আগেই আকস্মিকভাবে শেষ হল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’র সফর। সম্প্রতি ‘বিগ বস’ ঘিরে চর্চা যখন তুঙ্গে, তখনই এই মেগা বন্ধ করার মতো বড় সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ। শুক্রবারই হয়ে গেল সিরিয়ালের শেষ দিনের শ্যুটিং। আর চলতি মাসের ৩১শে অক্টোবর পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে পর্দার ‘লক্ষ্মী ঝাঁপি’ তবে সূত্রের খবর।

মহালয়ার আবহেই মন খারাপ! আচমকা বন্ধ হল স্টার জলসার এই মেগা, কবে শেষ সম্প্রচার?
মহালয়ার আবহেই মন খারাপ! আচমকা বন্ধ হল স্টার জলসার এই মেগা, কবে শেষ সম্প্রচার?

টিআরপি না মিললেও জমজমাট সেটের প্রেম!

গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল সৌরভ-শুভস্মিতা অভিনীত এই মেগার সফর। ১৫ মাসের লম্বা জার্নি অতিক্রম করে অবশেষে বন্ধ হচ্ছে এই মেগা। কদিন আগে শেষ হয়েছে ও মোর দরদিয়া, এবার কোপ পড়ল সৌরভ-শুভস্মিতার রোম্যান্সে। চ্যানেল কর্তৃপক্ষ সিরিয়ালটি আর বেশি দিন টেনে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পর্দায় সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের রসায়ন দর্শকদের মন জয় করলেও গল্পের সফর এখন শেষের মুখে। তবে মেগা শেষ হলেও সৌরভ ও শুভস্মিতার বাস্তবের প্রেমের গল্প কিন্তু এখানেই ফুরোচ্ছে না!

বরং, এই ‘লক্ষ্মী ঝাঁপি’র সেট থেকেই শুরু হয়েছিল এই দুই তারকার মন দেওয়া-নেওয়া ও অফ-স্ক্রিন প্রেম।

সফর শেষে দীপ-ঝাঁপি
সফর শেষে দীপ-ঝাঁপি

মেগা শেষেই বাজবে বিয়ের সানাই:

সিরিয়ালের শেষ দিনে প্যাক-আপের পর শুভস্মিতা ও সৌরভ যৌথভাবে অনুরাগীদের জন্য শোনালেন এক দারুণ খুশির খবর! তাঁরা জানান, ধারাবাহিক শেষ হওয়ার পর খুব জলদিই দুই পরিবারের সম্মতি নিয়ে চারহাত এক হতে চলেছে তাঁদের। অনস্ক্রিন প্রেম তো দর্শকেরা দেখেছেন, এবার রিয়েল লাইফেও রাজযোটক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই দুই লাভবার্ডস।

পর্দার ‘লক্ষ্মী ঝাঁপি’ বন্ধের খবরে অনুরাগী মহলে কিছুটা হলেও বিষাদের সুর, তবে প্রিয় জুটি বাস্তবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শুনে খুশির জোয়ার দেখা দিয়েছে নেটপাড়ায়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More