Subhahsree Ganguly Dress: উঁকি দিচ্ছে কালো ব্রা! দেবকে আষ্টেপিষ্টে জড়িয়ে শুভশ্রী, এই বিচ পোশাকের দাম কত?
বর্ষণমুখর দিনেও শহরের উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী। নেভার সিন বিফোর হট ফটোশ্যুটে ধরা দিলেন প্রাক্তন প্রেমিক জুটি। বেহুঁশ দেশু ভক্তরা। নায়িকার এই সেক্সি পোশাকের দাম কত জানেন?
টলিউডের অন্যতম চর্চিত ও হিট জুটি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভক্তদের উন্মাদনা সবসময়ই তুঙ্গে। পুজোয় রূপোলি পর্দায় ফিরছেন দুজনে। দেশু৭ নিয়ে উন্মাদনার মাঝেই রবিবার একটি হট ফটোশ্যুটে ধরা দিলেন দুজনে। ফের একবার তাঁদের রসায়ন নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ছবিতে রাজ ঘরণীর বোল্ড লুক ভক্তদের হৃদস্পন্দন এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, হালকা ধূসর রঙের ট্রাউজার ও সাদা স্লিভলেস টি-শার্টে দেব একেবারে ক্যাজুয়াল লুকে। অন্যদিকে, দেবের কোলে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে অর্ধেক শুয়ে রয়েছেন শুভশ্রী। তাঁর পরনে রয়েছে একটি ব্রাউন রঙের শর্ট বিচ ড্রেস। পোশাকের প্লাঞ্জিং নেকলাইন এবং বিশেষ রিং-কাটআউট ডিজাইনের ফাঁক দিয়ে সুষ্পষ্ট হয়ে উঠেছে নায়িকার অন্তর্বাস, যা পুরো ছবিতে যোগ করেছে এক চরম আবেদনময় ও গ্ল্যামারাস মাত্রা। কত দাম এই বোল্ড পোশাকের?
ফ্যাশন সচেতন ভক্তদের চোখ অবশ্য কিন্তু শুভশ্রীর এই সুন্দর পোশাকটির দিকেও আটকেছে। জানা গেছে, আন্তর্জাতিক ব্র্যান্ড H&M-এর এই পোশাকটির নাম 'Rib-knit Beach Dress'। এই আড়ম্বরপূর্ণ বিচ ড্রেসটির মূল দাম ২,৭৯৯ টাকা।সামাজিক মাধ্যমে এই ফটোশ্যুট প্রকাশ্যে আসতেই কমেন্ট সেকশনে লাইক ও মন্তব্যের বন্যা বয়ে গেছে। প্রিয় ‘দেশু’ জুটিকে ফের এমন রোমান্টিক ও উষ্ণ অবতারে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরাও।

ফটোশ্য়ুটের ফাঁকে কখনও দেবের বাহুলগ্না শুভশ্রী তো কখনও আবার পরস্পরের একেবারে আষ্টেপিষ্টে জড়িয়ে। কিংবা কখনও সটান নায়কের কোলে চড়ে বসেছেন। সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে যৌথভাবে দেশু লিখছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না’, যা তাঁদের ছবির প্রথম গান ‘তোর শুধু তোর’-এর লাইন।
পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে রাজ-রুক্মিণীকে টেনে মন্তব্য। কোথাউ উল্লেখ রয়েছে দেব-শুভশ্রীর পুরোনো প্রেমের। টলিউডের এই প্রাক্তন জুটি কি সত্যি নিজেদের পুরোনো সম্পর্ককে ভাঙিয়ে ছবির প্রচার করছেন? এই বিতর্ক নিত্যসঙ্গী টিম দেশু৭-এর। তবে দেব-শুভশ্রীর রসায়ন থেকে চোখ ফেরানো দায়, তা একবাক্যে মানতেই হবে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


