Alex vs Rajveer: ‘চুপসানো গরীব…’, লাভলি আইজ থেকে নোংরা দৃষ্টি! রাজবীর-অ্যালেক্সের ধুন্ধুমার কাণ্ড
‘আমার কিচ্ছু যায় আসে না, তুমি শা* গরিব, চুপসানো গরীব’, রাজবীরের তাকানো নিয়ে অস্বস্তিতে অ্যালেক্স। হল ঝামেলা।
‘বিগ বস বাংলা’-র ঘরের কুরুচিকর বিতর্কের তালিকায় যোগ হলো আরও এক কালো অধ্যায়! নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা এবং সৃজলার অন্তর্বাস নিয়ে মন্তব্যের পর এবার অ্যালেক্সের নিশানায় রাজবীর। গতকাল যখন ঘরের পরিবেশ অনেকটাই থমথমে ছিল, ঠিক তখনই মেকআপ করাকে কেন্দ্র করে অ্যালেক্স ও রাজবীরের মধ্যে বাঁধল এক চরম বিশৃঙ্খলা।

রাজবীরের তাকানোর ধরন নিয়ে প্রশ্ন তুলে সোজা ব্যাটে কড়া আক্রমণ চালাল অ্যালেক্স!
‘তোর দৃষ্টিই নোংরা!’: অ্যালেক্সের বিস্ফোরণ
অ্যালেক্স যখন নিজের মেকআপ করতে ব্যস্ত ছিলেন, তখন নিজের খাটে বসে একদৃষ্টে তাঁর দিকে তাকিয়ে ছিলেন রাজবীর। রাজবীরের এই অহেতুক নজরদারি ও দৃষ্টি অ্যালেক্সের জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়ে ওঠে। আর সহ্য করতে না পেরে হঠাৎ করেই চিৎকার করে ওঠেন বিগ বস বাংলার ঘরের বিদেশিনি আলেকজান্দ্রা টেলর।
রাজবীরের মুখোমুখি দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিয়ে অ্যালেক্স বলেন, ‘আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? তোর তাকানোর ধরন বা দৃষ্টিটা একেবারেই ভালো নয়! আমি এতে অত্যন্ত অস্বস্তি বোধ করছি।’
পাল্টা যুক্তি ও অ্যালেক্সের গালাগাল: দ্বিধাবিভক্ত ঘর
অ্যালেক্সের আচমকা অভিযোগে পরিস্থিতি বুঝে ওঠার আগেই চিৎকার করে ওঠেন রাজবীরও। নিজের সপক্ষে যুক্তি দিয়ে তিনি দাবি করেন, ঘরের সবাইকে পর্যবেক্ষণ করার খাতিরেই তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে তাকিয়ে ছিলেন।
তবে রাজবীরের যুক্তিতে একেবারেই শান্ত হননি অ্যালেক্স। বচসা চরম রূপ নিলে মেজাজ হারিয়ে রাজবীরকে একটি অপশব্দ বলেন এবং চরম কটাক্ষ করে তাঁকে ‘চুপসানো গরিব’ বলেও ডেকে বসেন! যদিও গালিগালাজের মুখে দাঁড়িয়েও রাজবীর কাল নিজের মাথা কিছুটা ঠান্ডা রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে পুরো ঘরে তুলকালাম কান্ড শুরু হয়ে গিয়েছে।
দুই ভাগে বিভক্ত প্রতিযোগী
এই অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিগ বসের ঘরের বাকি প্রতিযোগিরা হাসি চাপতে পারেনি। বিশেষত, অ্যালেক্সের ‘চুপসানো গরীব’ মন্তব্যে হাসি থামেনি কারুর।
অ্যালেক্সের সমর্থক: বহু দর্শকের মতে, একজন নারী যখন কারও দৃষ্টিতে অস্বস্তি বোধ করছেন, তখন তাঁর প্রতিবাদ করা একেবারেই যুক্তিযুক্ত। রাজবীরের ব্যাকগ্রাউন্ড এমনিতেই বিতর্কিত, তাই অ্যালেক্সের ভীতিকে ছোট করে দেখা যায় না।
রাজবীরের সমর্থক: একাংশের মতে, অ্যালেক্সের প্রতিক্রিয়াটা একটু বেশিই বাড়িয়ে ছিল। অহেতুক গালাগাল দেওয়া ও ‘চুপসানো গরিব’ বলে রাজবীরের অর্থনৈতিক বা শারীরিক গঠন নিয়ে পার্সোনাল অ্যাটাক করাটা অ্যালেক্সের ঠিক হয়নি।
সৃজলা, নন্দিনী আর এবার অ্যালেক্স—রাজবীরকে কেন্দ্র করে রিয়্যালিটি শোর ঘরের এই লাগাতার নারী-অস্বস্তির পারদ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


