বিপাকে প্রভাসের ‘ফৌজি’, নেতাজিকে অপমান করার অভিযোগ তুললেন চন্দ্র বসু

প্রথম থেকেই বিভিন্ন আলোচনায় জর্জরিত হয়েছিল প্রভাস অভিনীত ছবি ফৌজি। এবার চরম বিতর্কে জড়িয়ে পড়ল এই ছবিটি। কিছুদিন আগেই ছবির টিজার মুক্তি পেয়েছে, যেখানে এডলফ হিটলারের সঙ্গে সুভাষচন্দ্র বসুর সাক্ষাৎকার দেখানো হয়েছে।

Published on: Oct 26, 2026, 20:31:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রথম থেকেই বিভিন্ন আলোচনায় জর্জরিত হয়েছিল প্রভাস অভিনীত ছবি ‘ফৌজি’। এবার চরম বিতর্কে জড়িয়ে পড়ল এই ছবিটি। কিছুদিন আগেই ছবির টিজার মুক্তি পেয়েছে, যেখানে এডলফ হিটলারের সঙ্গে সুভাষচন্দ্র বসুর সাক্ষাৎকার দেখানো হয়েছে।

নেতাজিকে অপমান করার অভিযোগ তুললেন চন্দ্র বসু
নেতাজিকে অপমান করার অভিযোগ তুললেন চন্দ্র বসু

কিন্তু এই দৃশ্য একেবারেই যথাযথ নয় বলে আপত্তি তুললেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু। ছবিতে ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে, দাবি তুলে তিনি নির্মাতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেন।

আরও পড়ুন: নিরাপত্তার ঘেরাটোপে থেকেও ভক্তদের দেখা দিলেন অমিতাভ, রবিবারে চেনা ছবি জলসায়

গত ২৩ অক্টোবর প্রভাসের জন্মদিনে ফৌজি ছবির প্রথম ঝলক মুক্তি পায়। এই ছবিতে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা এবং হিটলারের সঙ্গে নেতাজির সাক্ষাৎকার যেভাবে তুলে ধরা হয়েছে তা আপত্তিকর বলে দাবি করেন অনেকে। শুধু তাই নয়, ছবি টিজার দেখে সিনেমাটি নিয়ে মামলা করার কথাও বলেনি রাজনৈতিক মহলের একাংশ।

এর মধ্যেই এবার নিজের মন্তব্য প্রকাশ্যে নিয়ে এলেন চন্দ্র কুমার বসু। তিনি বলেন, ‘জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে যখন কাজ করা হয় তখন আরো অনেক বেশি সচেতন থাকা উচিত। ঐতিহাসিক তত্ত্ব বিকৃত করা অথবা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষের সামনে তুলে ধরাকে আমি অপরাধ বলেই মনে করি। হিটলারের সঙ্গে নেতাজির কথোপকথন যেভাবে তুলে ধরা হয়েছে তা সুভাষচন্দ্র বসুর মর্যাদাকে ক্ষুন্ন করে।’

আই এ এন এসকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্র বসু বলেন, ‘সেই সময় সাহায্য পাওয়ার আশা নিয়ে নেতাজি জার্মানির হিটলার এবং জাপানের হিডেকি তোজোর সঙ্গে যোগাযোগ করেছিলেন। নেতাজির দেশের প্রতি ভালোবাসাকে সম্মান দিয়েছিলেন হিটলার। কিন্তু তার মানে এই নয় নেতাজি ফ্যাসিবাদকে সমর্থন করতেন। নেতাজি ফ্যাসিবাদের বিরোধী ছিলেন এবং মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী ছিলেন। পরিচালকের উচিত সকলের কাছে ক্ষমা চাওয়া।’

আরও পড়ুন: ‘যেদিন থেকে ও এসেছে’, বিগ বসের বাড়িতে সুস্মিতার প্রিয় প্রতিযোগী কে?

ফৌজি টিজারটি

২৩ অক্টোবর প্রভাসের ৪৭তম জন্মদিনে, 'ফৌজি' ছবির নির্মাতারা ছবিতে তাঁর চরিত্রটিকে পরিচয় করিয়ে দিতে 'ফাইল নং ২৫' শিরোনামে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন। ১৯৪২ সালে জার্মানির বার্লিনে, ব্রিটিশ ঔপনিবেশিকদের পরাজিত করতে বোস হিটলারের সাহায্য চাইছেন।

জার্মান নেতা যখন মন্তব্য করেন যে ভারতীয়রা পরাধীনতায় অভ্যস্ত, তখন ক্ষুব্ধ বোস তাঁকে তাঁর সেই ভারতীয় সুপারস্পাইয়ের কথা বলেন, যে জাপানকে ব্রিটিশদের হারিয়ে সিঙ্গাপুরের নিয়ন্ত্রণ নিতে সাহায্য করেছিল। তিনি তাঁকে ভগবদ্গীতার উপর ভিত্তি করে তৈরি করা তাঁর সুপারকোডের কথাও বলেন, যেটি বর্তমানে কলকাতায় অবস্থান করছে। ভিডিওটি শেষ হয় এলোমেলো বেশে প্রভাসের সিগারেট টানতে টানতে কারও দিকে একটি বিশাল বন্দুক দিয়ে গুলি চালানোর দৃশ্যের মাধ্যমে।