Subhashree-Mamata: ‘দুর্গা যেমন একা অসুর দমন করে, তেমনই…’! মমতার দলের জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভশ্রী

ভোট দিয়েই ভোটের ফলাফল নিয়ে আতিবিশ্বাস ঝরে পড়ল ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করলেন দেবী দুর্গার তুলনা। 

Published on: Apr 29, 2026, 14:26:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বুধবার সকাল-সকাল আরবানায় ভোট দিয়েছেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক স্ত্রীকে পাশে নিয়েই দিলেন ভোট। নিজের নির্বাচনী কেন্দ্র ব্যারাকপুরে যেতে হবে, তাই একদম সকালেই গিয়েছিলেন পৌঁছে।

ভোট দিয়েই মমতার প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী।
ভোট দিয়েই মমতার প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী।

এদিকে ভোট দিয়েই ভোটের ফলাফল নিয়ে আতিবিশ্বাস ঝরে পড়ল নায়িকার গলায়। এমনকী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে করলেন ‘দেবী দুর্গার’ সঙ্গেও তুলনা।

শুভশ্রী বললেন, ‘একজনকেই চিনি, তিনি হচ্ছেন আমাদের মা দুর্গা। প্রতিবারই মা দুর্গার সঙ্গে যেমন মহিষাসুরের লড়াই করতে আসে, প্রচুর বাহিনী নিয়ে আসে, মা দুর্গা একাই দমন করে। এবারেও করবে।’ বুঝতে অসুবিধা হয়নি, মুখ্যমন্ত্রীর কথাই তাঁর মুখে।

বউয়ের মুখে এমন কথা শুনে রাজ পাশ থেকে গর্বের সুরে বলে উঠলেন, ‘ব্য়াস শেষ। খেলা খতম। খেলা শেষ। শুভশ্রী বলে দিয়েছে দেখেছ তো। মা দুর্গার সাথে লড়তে এসেছে। ভোটটা তো পুজোর সময়ই করতে পারে, মহালয়ার দিন।’ আর বরের কথার রেশ টেনে শুভশ্রী বলে ওঠেন, ‘আসলে আমাদের বাংলায় দুবার দুর্গাপুজো হয়।’

রাজ বহুদিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। যদিও ভোটের টিকিট পান ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। আর প্রথমবারেই বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। পাঁচবছর পর ওই একই কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছে দল। প্রচারেও যে বিপুল জনসমর্থন রাজ পেয়েছেন, তাতে অনেকেই নিশ্চিত তিনিই ফিরছেন।

এমনকী, বরের কেন্দ্রে একদিন রোড শো করেন শুভশ্রী নিজেও। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার স্বামী সপ্তাহে এখন পাঁচদিন ব্যারাকপুরে থাকেন। ব্যারাকপুর আমার দ্বিতীয় বাড়ি… ভবিষ্যতেই দুই সন্তান নিয়ে এখানেই থাকতে হবে’।

যদিও অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের সমর্থক হলেও, রাজনীতিতে পা রাখছেন না একনই। এই নিয়ে রাজ বলেছিলেন, একাধিকবার তাঁর বউয়ের কাছে রাজনীতিতে আসার প্রস্তাব এলেও, নায়িকা তা খারিজ করেছেন। দুই সন্তান ও অভিনয় এই নিয়েই ভালো থাকতে চান বলে দাবি স্বামীর। রাজের মতে, শুভশ্রী রাজনীতিতে আসবেন না কারণ তাঁদের দুটো ছোট ছোট সন্তান রয়েছে। এমনিতেই বিনোদন দুনিয়ার কাজের চাপ। তার মধ্যে স্বামী আপ স্ত্রী দুজনেই রাজনীতিতে চলে এলে সমস্যা দেখা দিতে পারে।

বরাবরই সব কাজে স্বামীকে সমর্থন যুগিয়েছেন শুভশ্রী। দেখতে দেখতে দাম্পত্য পার করে ফেলেছে প্রায় ৮ বছর। দুই সন্তান ইউভান আর ইয়ালিনির মা-বাবা। সিনেমা থেকে রাজনীতি, সবটা সামলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে চলেছেন সংসার।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More