Subhashree-Raj: ছবির প্রচারে ‘পরকীয়া’র অভিযোগ,নবমীর রাতে শুভশ্রী প্রমাণ করলেন রাজই তাঁর রাজ-যোটক, পাশে দুই সন্তান

সিনেমার কাজ ও পেশাদার জীবনকে ব্যক্তিগত সংসার থেকে যে তিনি সম্পূর্ণ আলাদা রাখতে জানেন, তা আরও একবার স্পষ্ট করে দিলেন শুভশ্রী। নবমীর রাতে দিলেন ‘পারিপারিক ছবি’।

Published on: Oct 21, 2026, 09:01:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দুর্গাপুজোর আবহেই বড় পর্দায় ফিরেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আইকনিক জুটি। তাঁদের নতুন ছবি ‘দেশু৭’ মুক্তি পাওয়ার আগে থেকেই অনুরাগী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সবত্রই চর্চায় উঠে এসেছে তাঁদের অতীত ও একসময়ের বহুল আলোচিত প্রেম। এমনকি সিনেমার প্রচারণায় দুজনের কেমিস্ট্রি দেখে নেটিজেনদের একাংশ ‘পরকীয়া’ নিয়ে নানা কটাক্ষ করতেও ছাড়েননি। রাজ-শুভশ্রীর সংসারে চিড় ধরেছে এমন গুঞ্জনও ভেসে এসেছিল।

ছবির প্রচারে ‘পরকীয়া’র অভিযোগ,নবমীর রাতে শুভশ্রী প্রমাণ করলেন রাজই তাঁর রাজ-যোটক
ছবির প্রচারে ‘পরকীয়া’র অভিযোগ,নবমীর রাতে শুভশ্রী প্রমাণ করলেন রাজই তাঁর রাজ-যোটক

তবে সিনেমার কাজ ও পেশাদার জীবনকে ব্যক্তিগত সংসার থেকে যে তিনি সম্পূর্ণ আলাদা রাখতে জানেন, তা আরও একবার স্পষ্ট করে দিলেন অভিনেত্রী। সকল বিতর্ক ও প্রচারের চর্চাকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দুর্গাপুজোয় শুভশ্রী প্রমাণ করে দিলেন রাজই তাঁর ‘রাজ-যোটক’।

নবমীর আনন্দঘন সন্ধ্যাটি নিজের পরিবারের সাথেই কাটালেন শুভশ্রী। ছবির প্রমোশনের ক্লান্তি ও ঝক্কি কমতেই স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান—ইউভান ও ইয়ালিনির সাথে নিজের ঘরোয়া কিন্তু রাজকীয় উদযাপনের মুহূর্ত উপহার দিলেন তিনি। ওদিকে দেব এখন কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে নরওয়ে-তে ছুটির মুডে। সেখানেও তাঁর সঙ্গী রুক্মিণী, চর্চা এমনটাই।

সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর পোস্ট করা ছবিতে পুরো পরিবারকে দেখা গেছে নিখুঁত ‘ব্ল্যাক অ্যান্ড গোল্ড’ ম্যাচিং পোশাকে। শুভশ্রীর পরনে ছিল সোনালি নকশা কাটা আভিজাত্যপূর্ণ কালো শাড়ি। অন্যদিকে রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে দেখা গেছে ঐতিহ্যবাহী কালো কুর্তায় এবং একরত্তি মেয়ে ইয়ালিনিকে সাজানো হয়েছিল মিষ্টি একটি কালো ফ্রকে। হাসিমুখ ও বাচ্চাদের খুনসুটিতে ভরা ছবিগুলোই যেন প্রমাণ করে দিল, পেছনের গুঞ্জন বা ছবির প্রচারের পুরোনো প্রেম নিয়ে ট্রোলিং যাই হোক না কেন, বর্তমান সংসারের ভালোবাসাই শুভশ্রীর আসল ‘ছোট্ট পৃথিবী’। ছবির প্রচার পর্ব মিটতেই রাজ, ইউভান, ইয়ালিনিকে ঘিরেই তাঁর গোটা দুনিয়া।

‘দেশু৭’-এর ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি শুভশ্রীর এই সুন্দর পারিবারিক কোলাজটি এখন ভক্তদের ভালোবাসায় ভেসে যাচ্ছে এবং নেটিজেনদের মতে, জল্পনাকারীদের জন্য এটাই ছিল অভিনেত্রীর সবচেয়ে মিষ্টি জবাব।

ওদিকে বক্স অফিসে দুর্দান্ত ফল করছে দেশু৭। বড়পর্দায় দেব-শুভশ্রীর মহামিলন বক্স অফিসে তুফান তুলেছে। মাত্র ৫ দিনেই এই ছবির আয় সাড়ে তিন কোটির গণ্ডি পার করেছে। এই ছবির হাত ধরেই পরিচালক হিসাবে নতুন সফর শুরু করেছেন দেব। দেব-শুভশ্রী ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্যদের।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More