Subhashree Ganguly: মাথায়, দু-হাতে আগুন! কালীপুজোয় বাপেরবাড়িতে ‘ধুনো-পোড়ানো’ রীতি পালনে শুভশ্রী, মুগ্ধ নেটপাড়া
'হাতে-মাথায় জ্বলন্ত আগুন!’ বাপের বাড়ির কালীপূজায় কঠিন ব্রত পালন শুভশ্রীর, দূরত্বের জল্পনা উড়িয়ে পাশে দিদি দেবশ্রী।
টলিপাড়ার শীর্ষ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বরাবরই অত্যন্ত ঈশ্বরবিশ্বাসী। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা কিংবা রথযাত্রা— পরিবারের প্রতিটি আচার-অনুষ্ঠান ও ধর্মীয় উৎসব তিনি পরম নিষ্ঠা ও নিয়ম মেনে পালন করে থাকেন। তবে এবারের দীপাবলির বিশেষ রাতে শ্যামাপূজায় যে কঠিন ও ভক্তিপূর্ণ অবতার তিনি প্রদর্শন করলেন, তা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন তাঁর অনুরাগী ও নেটিজেনরা।

মা কালী আরাধনার বিশেষ মুহূর্তে হাতে এবং মাথায় জ্বলন্ত আগুনের মাটির মালসা নিয়ে কঠিন ব্রতে বসেন নায়িকা। শুভশ্রীর এমন নিষ্ঠা দেখে সোশাল মিডিয়ায় ভক্তরা তাঁকে ‘অনন্যা’ তকমা দিয়ে ভালোবাসা ও কুর্নিশ জানিয়েছেন।
বাপের বাড়িতে ভক্তিপূর্ণ আরাধনা ও কঠিন নিয়ম:
প্রতি বছরের মতো এবারও বর্ধমানে নিজের বাপের বাড়ির ঐতিহ্যবাহী কালীপূজায় যোগ দিয়েছিলেন শুভশ্রী। ধূপ-ধুনো ও মন্ত্রোচ্চারণের মাঝে লাল শাড়ি এবং সোনার গহনায় সজ্জিতা শুভশ্রীকে পরম ভক্তিতে মগ্ন হতে দেখা যায়।
মায়ের আরাধনায় কোনো ত্রুটি না রেখে প্রথাগত অত্যন্ত কঠিন নিয়ম পালন করে হাতে ও মাথায় জ্বলন্ত প্রদীপ-মালসা নিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পূজার কার্য সম্পন্ন করেন তিনি। যা ‘ধুনো-পোড়ানো’ রীতি মানে পরিচিত।
ফ্রেমবন্দি করলেন রাজ, পাশে খুদে ইয়ালিনী-ইউভান:
স্ত্রী শুভশ্রীর এমন ভক্তিময় ও কঠিন নিষ্ঠার মুহূর্তগুলো পরম আদরে নিজের ফোনে ভিডিও ও ফ্রেমে বন্দি করেন পরিচালক-প্রযোজক স্বামী রাজ চক্রবর্তী।শুভশ্রীর ঠিক পাশেই মাটির কাছে বসে থাকতে দেখা যায় তাঁদের ছোট্ট মেয়ে ইয়ালিনী-কে। মায়ের এই বিশেষ রূপ প্রত্যক্ষ করার পাশাপাশি ইয়ালিনীর মিষ্টি উপস্থিতি ভিডিওতে আলাদা মাত্রা যোগ করেছে। সঙ্গী রাজ-পুত্র ইউভানও। এদিন হলুদ পাঞ্জাবিতে ধরা দিল সে।
দূরত্বের জল্পনা উড়িয়ে একফ্রেমে দুই বোন:
দীর্ঘদিন ধরে টলিপাড়ায় গুঞ্জন ছিল যে শুভশ্রী ও তাঁর দিদি দেবশ্রী-র সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান বা পারিবারিক ফ্রেমে দুজনের একসাথে না থাকা নিয়ে নেটিজেনরা একাধিক প্রশ্ন তুলেছিলেন।
তবে বাপের বাড়ির কালীপূজায় সমস্ত জল্পনা ও জল্পনা-কল্পনায় জল ঢেলে দিলেন দুই বোন। পূজামণ্ডপে শুভশ্রীর সাথে দেখা মেলে দিদি দেবশ্রীর। দেখা মিলল দেবশ্রীর ছেলে অনীশেরও। যিনি এখন ধর্ম-কর্মে মন দিয়েছেন। দুই বোন একসঙ্গে মায়ের চরণে প্রার্থনা জানান এবং আনন্দের সাথে পারিবারিক উৎসবে মেতে ওঠেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


