Subhashree Ganguly: ‘ভালোবাসা’ দেবের, কালো শাড়িতে অনন্যা শুভশ্রী, বিয়েবাড়িতে এই ব্ল্য়াক লুক নজর কাড়বেই
টলিউড ডিভা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এবার দেখা গেল রশ্মিকা মান্দান্নার আইকনিক ‘কালো শাড়ি ও গোল্ড চোকার’ লুকটি রিক্রিয়েট করতে। দেবের দাদাগিরির জন্য এই বিশেষ সাজ নায়িকার।
বিয়ের মরশুমে চিরাচরিত লাল, গোলাপি বা বেনারসির ছক ভেঙে একটু অন্যরকম ফ্যাশনে নিজেকে সাজাতে চান? তবে টলিউডের ফ্যাশন কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)-এর এই লেটেস্ট এথনিক লুকটি আপনার ফ্যাশন ডায়েরিতে জায়গা করে নিতে বাধ্য। ফ্যাশন দুনিয়ায় কালো রঙের রাজত্ব যে কোনও দিন শেষ হয় না, তা আবারও প্রমাণ করলেন অভিনেত্রী।

সম্প্রতি ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মান্দান্নার একটি তুমুল জনপ্রিয় ও আইকনিক ‘ব্ল্যাক শাড়ি এবং গোল্ড চোকার’ লুক হুবহু নিজের স্টাইলে ফুটিয়ে তুললেন শুভশ্রী। ট্রান্সলুসেন্ট কালো শাড়ি আর কুচকুচে কালো স্লিভলেস ব্লাউজের যুগলবন্দিতে শুভশ্রীর এই বোল্ড ও গর্জিয়াস অবতারের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ঝড় উঠেছে।
অরগ্যাঞ্জা শাড়ি ও ড্রেপিংয়ের খেল
শুভশ্রীর শেয়ার করা ছবিতে ওঁর পরনে রয়েছে একটি হালকা ট্রান্সলুসেন্ট সিয়ার (Translucent Sheer) কালো অরগ্যাঞ্জা শাড়ি। শাড়ির পাড় বরাবর রয়েছে সোনালী জরির সূক্ষ্ম কারুকার্য এবং শাড়ির জমিনে হালকা সোনালী পাতার মোটিফ। শাড়িটির সাথে শুভশ্রী পেয়ার করেছেন একটি ডিপ ভি-নেকলাইনের কালো স্লিভলেস ব্লাউজ। শাড়ির আঁচলটি যেভাবে বাতাসে উড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী, তাতে তাঁর লুকের গ্ল্যামার যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।
জরকাড়া রাজকীয় চোকার এবং স্টেটমেন্ট জুয়েলারি
রশ্মিকা মান্দান্নার সেই বিখ্যাত লুকের মূল আকর্ষণ ছিল ওঁর গলার গয়না। শুভশ্রীও ওঁর লুকে সেই রাজকীয় ছোঁয়া ধরে রেখেছেন। শাড়ির সাথে মানানসই করে শুভশ্রী গলায় পরেছেন একটি চওড়া এন্টিক গোল্ড মেটাল চোকার (Gold Choker), যার ডিজাইন এবং পাথর বসানো প্যাটার্নটি ওঁর নেকলাইনকে দারুণভাবে হাইলাইট করেছে। কানে পরেছেন ছোট গোল্ডেন স্টাড ইয়াররিং। একহাতে মেটালিক সোনার চুড়ি আর আঙুলে একটি বড় স্টেটমেন্ট আংটি— ব্যস, ওঁর এই জুয়েলারি সিলেকশন পুরো লুকে এক আভিজাত্য যোগ করেছে।

গ্ল্যাম মেকআপ এবং ‘বিয়ের মরশুম’-এর পারফেক্ট ফ্যাশন গোলস
এই রাজকীয় লুক সম্পূর্ণ করতে শুভশ্রী বেছে নিয়েছেন সফট ডিউই মেকআপ। নিখুঁত বেস, চোখের কোণে হালকা স্মোকি কাজ, হাইলাইটারের পরিমিত ব্যবহার এবং ঠোঁটে গ্লসি নুড লিপস্টিক— ওঁর সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। চুল খোলা রেখে হালকা কার্ল বা সফট ওয়েভস তৈরি করেছেন তিনি।
দেবের দাদাগিরির জন্য় শুভশ্রীর এই সাজ
দেবের দাদাগিরির গ্র্যান্ড লঞ্চে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন শুভশ্রী। প্রাক্তন প্রেমিকের নতুন সফরেও সঙ্গী শুভশ্রী। সেখানেই নায়িকার এই সাজ দেখে অবাক হয়েছেন সকলে। শুভশ্রীকে কালো শাড়িতে দেখে ভালোবাসা জানাতে ভোলেননি দেবও। ইনস্টাগ্রামে শুভশ্রীর এই পোস্ট ঝলমল করছে দেবের লাভ রি-অ্যাক্ট।
আসন্ন বিয়ের মরশুমে বা রিসেপশনের পার্টিতে যাঁরা ভারী ভারী লেহেঙ্গা এড়িয়ে ক্লাসি কিছু ট্রাই করতে চান, তাঁরা শুভশ্রীর এই ‘অল-ব্ল্যাক’ লুক থেকে অনায়াসে অনুপ্রেরণা নিতে পারেন। রাজকীয় গোল্ড চোকারের সাথে এমন একটি সাধারণ কালো শাড়ির কম্বিনেশন আপনাকে যেকোনো ভিড়ে অনায়াসেই করে তুলবে ‘শো-স্টপার’।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


