‘এই পাগলি…’! আদুরে ডাক দেবের, দাদাগিরিতে এসে অভিজ্ঞতা কেমন, খোলসা শুভশ্রীর
এর আগে একাধিকবার সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দাদাগিরিতে দেখা গিয়েছে শুভশ্রীকে। এবার তিনি প্রাক্তন দেবের সঞ্চালনায় খেললেন দাদাগিরি। কেমন ছিল সেই অভিজ্ঞতা। জানালেন দেশু ৭ নায়িকা।
১৬ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন বক্স অফিসে মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’। আর ছবির প্রোমোশনে দাদাগিরিতে উপস্থিত ছিল টিম। যেখানে দেব-শুভশ্রীর কেমিস্ট্রি আরও একবার কেড়েছে সকলের নজর। আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেশু-কে উত্তম-সুচিত্রা জুটির সঙ্গে পর্যন্ত তুলনা টানতে শুরু করছেন। যদিও দুই তারকা নিজেরা এমনটা মনে করেন না একেবারেই। তবে তাঁদের রসায়ণ যে স্পেশাল, মানেন সেটাও। নয়তো ১৫ বছর পর একসঙ্গে কাজ করেও, সেই পুরনো ভাইবস ধরে রাখা যে বেশ মুশকিল।

সোশ্যাল মিডিয়ায় ‘বেআক্কেলে অফিসিয়াল’ নামের একটি পেজ থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল, ‘এই পাগলি’ বলে শুভশ্রীকে ডাক দেবের। আসলে কথা বলতে বলতেই তিনি হঠাৎ চলে যাচ্ছিলেন। তাই ফিরিয়ে আনেন দেব এভাবেই। নতুন দাদাগিরিতে এসে কেমন লাগছে প্রশ্নে শুভশ্রীর জবাব, ‘এই মঞ্চে এমনিতে আসতে ভয় লাগে। তবে এবারের ভরসা ছিল দেব। একদম ফ্রেন্ডলি একটা অ্য়াটমোস্ফিয়ার। খুব মজা করে খেললাম। তার সঙ্গে গান, আড্ডা নিয়ে দারুণ কাটল। সবাই দাদাগিরি দেখতে থাকুন।’
নিজের এই বক্তব্যের পরই হঠাৎ চলে যাচ্ছিলেন শুভশ্রী। সেইসময় দেব কিছুএকটা বলছিলেন। শুভশ্রীর চলে যাওয়া পুরোটাই বেখেয়াল বুঝতে পেরে ‘এই পাগলি’ ডাক দেবের। শোনা যায়, পারিশ্রমিক নিয়ে মতপার্থক্যের কারণে সৌরভ ছেড়েছিলেন দাদাগিরি। এরপর দাদাগিরি-র নতুন হোস্ট হিসেবে বেছে নেওয়া হয় দেবকে। আর নির্মাতাদের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে দাদাগিরির নতুন সিজন নিয়ে দর্শকদের উচ্ছ্বাস।
একসময় চুটিয়ে প্রেম ছিল দেব ও শুভশ্রীর। যদিও সেইসব এখন অতীত। দুজনেই নিজেদের জীবনে এগিয়েছেন অনেকখানি। শুভশ্রী সংসার পেতেছেন রাজ চক্রবর্তীর সঙ্গে। দুই সন্তানও হয়েছে তাঁদের। দেব থিতু হয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। তবে দেশু জুটি ফিরতেই বারবার ঘুরে ফিরে আসছে অতীত। আর দুই তারকাও সেই অতীততকে অস্বীকার না করে, নিজেদের অতীত নিয়ে খোলামেলা কথা বলেছেন। তাঁদের মধ্যে চলা মান-অভিমানকেও করেননি অস্বীকার। তবে সেসবের মাঝেও একে-অপরের প্রশংসায় অকপট।
পরিচালক দেব মন জিতে নিয়েছে শুভশ্রীর। নায়িকা জানিয়েছেন, পরিচলান করার কথা ভাবলে তিনি সবার প্রথমে পরামর্শ নিতে পৌঁছবেন দেবের কাছে। আর নায়ক তো আরেকধাপ এগিয়ে জোর গলায় বলেছেন, ‘শুভ আমাকে আমার থেকে বেশি বোঝে’।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


